
বাংলাদেশকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন ভারতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ বুধবার পৃথক দুই বার্তায় তাঁরা নিজ নিজ শুভেচ্ছা জানান। ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পাঠানো এক বার্তায় ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, ‘ভারত সরকার, ভারতের জনগণ এবং আমার নিজের পক্ষ থেকে, আপনার এবং বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ জনগণকে আপনাদের জাতীয় দিবস উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।’
মুর্মু বলেন, ‘ভারত-বাংলাদেশ সম্পর্ক বহুবিধ, আমাদের সহযোগিতা বাণিজ্য, মাল্টিমোডাল কানেকটিভিটি, উন্নয়ন অংশীদারত্ব, বিদ্যুৎ ও জ্বালানি, শিক্ষা, সক্ষমতা বৃদ্ধি, সাংস্কৃতিক সহযোগিতা এবং জনগণের মধ্যে যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে বিস্তৃত। বাংলাদেশ ভারতের “সবার আগে প্রতিবেশী” এবং “অ্যাক্ট ইস্ট” নীতি, আমাদের “সাগর” মতবাদ এবং ইন্দো-প্যাসিফিক ভিশনের কেন্দ্রবিন্দুতে। ভারত একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, অন্তর্ভুক্তিমূলক, শান্তিপূর্ণ ও প্রগতিশীল বাংলাদেশের প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করছে।’
বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছে পাঠানো এক বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘বাংলাদেশের জাতীয় দিবস উপলক্ষে আপনাকে এবং বাংলাদেশের জনগণকে আমি আমার শুভেচ্ছা জানাচ্ছি।’
মোদি বলেন, ‘এই দিনটি আমাদের অভিন্ন ইতিহাস ও আত্মত্যাগের সাক্ষ্য বহন করে, যা আমাদের দ্বিপক্ষীয় অংশীদারত্বের ভিত্তি স্থাপন করেছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা আমাদের সম্পর্কের পথপ্রদর্শক হিসেবে কাজ করে চলেছে, যা বহু ক্ষেত্রে প্রসারিত হয়েছে এবং আমাদের জনগণের জন্য বাস্তব সুবিধা নিয়ে এসেছে।’
তিনি আরও বলেন, ‘শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য আমাদের অভিন্ন আকাঙ্ক্ষা এবং একে অপরের স্বার্থ ও উদ্বেগের প্রতি পারস্পরিক সংবেদনশীলতার ভিত্তিতে চালিত এই অংশীদারত্বকে এগিয়ে নিয়ে যেতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’
বাংলাদেশের জাতীয় দিবস ২৬ মার্চ। ১৯৭১ সালের এই দিনে বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা ঘোষণা করে। সেই ঘোষণার ঐতিহাসিক বাস্তবতায় স্বাধীনতার পর থেকে এই দিনটি স্বাধীনতা দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
ভারত ৬ ডিসেম্বরকে ‘মৈত্রী দিবস’ হিসেবে পালন করে। ১৯৭১ সালের এই দিনে নয়াদিল্লি ঢাকাকে স্বীকৃতি দিয়েছিল। ভুটানের পর ভারত ছিল দ্বিতীয় দেশ, যারা ১৯৭১ সালের ৬ ডিসেম্বর বাংলাদেশকে একটি সার্বভৌম ও স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০২১ সালের মার্চ মাসে এই দিনটিকে বাংলাদেশ-ভারত মৈত্রী দিবস হিসেবে ঘোষণা করেন।

ভেনেজুয়েলায় শক্তিশালী দুটি ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৮৯ জনে দাঁড়িয়েছে। একই সঙ্গে ৫০ হাজারের বেশি মানুষ এখনো নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। ধ্বংসস্তূপে আটকে পড়া জীবিতদের উদ্ধারে আন্তর্জাতিক উদ্ধারকারী দল ও প্রশিক্ষিত অনুসন্ধানী কুকুর মোতায়েন করা হয়েছে...
৬ ঘণ্টা আগে
চীনের রাজধানী বেইজিংয়ের সবচেয়ে উঁচু ভবন সিটিক টাওয়ারে একটি ছোট স্পোর্টস বিমান আঘাত হেনেছে। আজ শুক্রবার স্থানীয় সময় বিকেলের এই দুর্ঘটনায় পুরো বাণিজ্যিক এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বহুতল ভবনটি থেকে দ্রুত মানুষদের সরিয়ে নেওয়া হয়...
৯ ঘণ্টা আগে
ভেনেজুয়েলায় আঘাত হানা প্রলয়ংকরী জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা একলাফে দ্বিগুণের বেশি বেড়ে ৫৮৯ জনে দাঁড়িয়েছে। আজ শুক্রবার দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সরকারিভাবে মৃতের সংখ্যা ২৩৫ এবং আহত ৪ হাজার ৩০০ বলে জানানো হয়েছিল...
১১ ঘণ্টা আগে
নগদ অর্থ গণনার দায়িত্বে থাকা কয়েকজন কর্মী পরিকল্পিতভাবে সিসিটিভি ক্যামেরা আড়াল করে দানবাক্সের টাকা চুরি করতেন। পরে সেই অর্থ মন্দিরের টয়লেটে লুকিয়ে সুযোগ বুঝে বাইরে পাচার করা হতো...
১১ ঘণ্টা আগে