ভারতের উত্তর প্রদেশে একটি বিয়েবাড়িতে স্ল্যাব ভেঙে কুয়ায় পড়ে একসঙ্গে মারা গেছেন ১৩ জন। এদের মধ্যে নারী ও শিশু রয়েছে। গতকাল বুধবার রাতে উত্তর প্রদেশের কুশিনগর জেলায় ঘটেছে এই মর্মান্তিক ঘটনা।
স্থানীয় কর্মকর্তাদের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বিয়েবাড়িতে কয়েকজন একটি পুরোনো কুয়ার স্ল্যাবের ওপর বসেছিল। হঠাৎ স্ল্যাব ভেঙে কুয়ার ভেতরে পড়ে যায় তারা। পরে তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ১৩ জনকে মৃত ঘোষণা করা হয়েছে। আরও দুজনের অবস্থা গুরুতর।
ঘটনার পর হাসপাতালে বিয়েবাড়ির সাজগোজে থাকা হতাহতদের স্বজনদের মাতম করতে দেখা গেছে।
কুশিনগর জেলা ম্যাজিস্ট্রেট এস রাজালিঙ্গম স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, ‘আমরা জানতে পেরেছি দুর্ঘটনাক্রমে একটি কুয়ায় পড়ে ১১ জন মারা গেছে, আরও দুজন গুরুতর আহত হয়েছে।’
পরে গোরখপুর জোনের এডিজি অখিল কুমার বার্তা সংস্থা এএনআইকে জানান, মৃতের সংখ্যা বেড়ে ১৩তে দাঁড়িয়েছে। তিনি বলেন, স্থানীয় সময় বুধবার রাত সাড়ে ৮টার দিকে কুশিনগরের নেবুয়া নৌরাঙ্গিয়ায় এ দুর্ঘটনা ঘটে। বাড়িতে বিয়ের অনুষ্ঠানের সময় কিছু লোক ওই কুয়ার স্ল্যাবের ওপর বসে ছিল। অতিরিক্ত ওজনের কারণে স্ল্যাবটি ভেঙে পড়ে।
জেলা ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, দুর্ঘটনায় নিহতদের প্রত্যেকের জন্য পরিবারকে ৪ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়া হবে।
এ ঘটনায় গভীর শোক ও ভুক্তভোগী পরিবারের জন্য সমবেদনা জানিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
ঘটনার বিস্তারিত জানতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

যুক্তরাষ্ট্রের আগের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো ইরান আবার গড়ে তুলছে এবং একই সঙ্গে ‘যুদ্ধের প্রস্তুতি’ নিচ্ছে। এমনটাই দাবি করেছেন ইরানের এক প্রভাবশালী বিরোধী নেতা। যদিও বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তেহরানের সঙ্গে আলোচনায় যুক্ত।
৪২ মিনিট আগে
ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গতকাল বুধবার পাইলটদের জন্য এক অস্বাভাবিক সরকারি নোটিশ (নোটিশ ফর এয়ারম্যান বা নোটাম) জারি করে। সেখানে দেশের আকাশসীমার বড় অংশ বন্ধ ঘোষণা করা হয়। মূলত, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মহড়া পরিচালনার জন্য এই আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
১ ঘণ্টা আগে
সরকারি পদে থাকাকালে অসদাচরণের সন্দেহে গ্রেপ্তারের পর অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরকে তদন্তাধীন অবস্থায় মুক্তি দেওয়া হয়েছে। টেমস ভ্যালি পুলিশ বৃহস্পতিবার সকালে জানায়, তারা নরফোক থেকে ষাটোর্ধ্ব এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এবং বার্কশায়ার ও নরফোকের বিভিন্ন ঠিকানায় তল্লাশি চালাচ্ছে।
২ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর বোর্ড অব পিস বা শান্তি পরিষদের প্রথম সভায় জানিয়েছেন, ৯টি সদস্যদেশ গাজা উপত্যকার পুনর্গঠন তহবিলে ৭ বিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। একই সঙ্গে পাঁচটি দেশ ফিলিস্তিনি ভূখণ্ডে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী (আইএসএফ) মোতায়েনে সম্মত হয়েছে।
২ ঘণ্টা আগে