আবাসন খাতের মোগল খ্যাত ব্যবসায়ী গৌতম আদানি এখন বিশ্বের ৫ম শীর্ষ ধনী। তাঁর এই অবিশ্বাস্য উত্থানের মধ্য দিয়ে চলতি মাসের শুরুর দিকেই এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে নিজের স্থান তৈরি করে নিয়েছেন। বিশ্বের ৫ম শীর্ষ ধনী হওয়ার পথে আদানি ছাড়িয়ে গেছেন ওয়ারেন বাফেটকেও। বিখ্যাত সাময়িকী ফোর্বসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ফোর্বসের ওই প্রতিবেদনে বলা হয়, ধারণা করা হচ্ছে ৫৯ বছর বয়সী আদানির মোট সম্পদের পরিমাণ ১২৩ দশমিক ৭ বিলিয়ন ডলার। বিপরীতে, ৯১ বছর বয়সী ওয়ারেন বাফেটের সম্পদের পরিমাণ ১২১ দশমিক ৭ বিলিয়ন ডলার।
আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা গৌতম আদানি এই গ্রুপের চেয়ারম্যান। এই প্রতিষ্ঠান ও এর অন্যান্য সহযোগী প্রতিষ্ঠানের মালিকানায় একটি বন্দর, এনার্জি কনগ্লোমারেট ছাড়াও ভারতজুড়ে আরও ছয়টি বৃহৎ বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে।
বিগত বছরে আদানির নেতৃত্বাধীন প্রতিটি প্রতিষ্ঠানের শেয়ার মূল্য ১৯ শতাংশ থেকে বেড়ে ১৯৫ শতাংশে দাঁড়িয়েছে। বর্তমানে আদানি রিনিউয়েবল ও গ্রিন এনার্জি খাতে বিনিয়োগ করার আগ্রহ পোষণ করেছেন।
টেক্সটাইল ব্যবসায়ী বাবার ছেলে আদানি কলেজ ছেড়ে দিয়ে ১৯৮৮ সালে একটি রপ্তানি প্রতিষ্ঠান চালু করেন। সেই থেকে ২০০৮ সাল নাগাদ আদানি বিলিয়নিয়ার হয়ে ওঠেন। সে বছরই আদানি ৯ দশমিক ৩ বিলিয়ন ডলারের সম্পত্তি নিয়ে প্রথমবারের মতো ফোর্বসের তালিকায় উঠে আসেন।
বিশ্বের সেরা পাঁচ ধনীর তালিকায় আদানি ছাড়াও রয়েছেন আরও চারজন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক তাদের সম্পদের পরিমাণও:
তালিকার প্রথমে রয়েছেন টেসলা ও স্পেসএক্সের মালিক ইলন মাস্ক। তাঁর সম্পত্তির পরিমাণ ২৬৯ দশমিক ৭ বিলিয়ন ডলার। তালিকার দ্বিতীয়তে রয়েছেন আমাজনের মালিক জেফ বেজোস। তাঁর সম্পদের পরিমাণ ১৭০ দশমিক ২ বিলিয়ন ডলার। তৃতীয় স্থানে থাকা ব্যক্তিটি হলে ফরাসি ব্যবসায়ী বার্নার্ড আর্নল্ট। প্রসাধন পণ্য নির্মাতা প্রতিষ্ঠান এলভিএমএইচ-এর মালিক আর্নল্টের সম্পদের পরিমাণ ১৬৭ দশমিক ৯ বিলিয়ন ডলার। ১৩০ দশমিক ২ বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে আদানির ঠিক আগের অবস্থান অর্থাৎ চতুর্থ স্থানে রয়েছে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস এবং তাঁর পরের স্থানটিই হলো গৌতম আদানির।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার ফোনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বলেছেন, তিনি ইউক্রেনের যুদ্ধ দ্রুত শেষ করতে চান। যুদ্ধ দ্রুত শেষ হলে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার সম্পর্ক পুরোপুরি পুনরুদ্ধারের সুযোগ তৈরি হবে বলেও জানিয়েছেন তিনি। ক্রেমলিন এ তথ্য জানিয়েছে।
৩৭ মিনিট আগে
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস বা বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) গতকাল মঙ্গলবার জানিয়েছে, তারা হরমুজ প্রণালির প্রবেশমুখে একটি মার্কিন মানববিহীন সাবমেরিন বা পানির নিচে চলাচলকারী ড্রোন আটক করেছে। এই ঘটনার মধ্য দিয়ে সামরিক অভিযানে পানির নিচে ব্যবহৃত ড্রোন কীভাবে কাজে লাগানো হচ্ছে, তার একটি বিরল চি
২ ঘণ্টা আগে
ব্রিটেনে মঙ্গলবার এয়ার ট্রাফিক কন্ট্রোল বা এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থায় সমস্যার কারণে ব্যাপকভাবে বিমান চলাচল ব্যাহত হয়। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার ২৪-এর তথ্য অনুযায়ী, এ ঘটনায় ১ হাজারের বেশি ফ্লাইট বাতিল হয়েছে। বিমানবন্দরের রানওয়ে ও টার্মিনালে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হয়েছে যাত্রীদের
৩ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে যুদ্ধ আরও তীব্র হয়েছে। গতকাল মঙ্গলবার ইরান সমর্থিত ইয়েমেনের হুতিরা সৌদি আরবের কয়েকটি শহরে হামলা চালিয়েছে। এর ফলে যুক্তরাষ্ট্রের মিত্র সৌদি আরব আরও গভীরভাবে এই যুদ্ধে জড়িয়ে পড়েছে। একই সময়ে মার্কিন বাহিনী ইরানের কয়েকটি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে এবং ইরান জর্ডানে এক মার্কিন ঘাঁটিকে
৩ ঘণ্টা আগে