ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছেড়ে ভারতে গিয়ে অবস্থান করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে ভারতে তাঁর এই অবস্থান নিয়ে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। সর্বশেষ হাসিনাকে ভারতে থাকতে দেওয়ায় দেশটির প্রধানমন্ত্রী মোদির সমালোচনা করেছেন অল ইন্ডিয়া মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলিমিনের সভাপতি আসাদউদ্দিন ওয়াইসি।
টিভি-নাইন ভারতবর্ষকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ নিয়ে প্রশ্ন করা হয়েছিল হায়দরাবাদ থেকে পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য ওয়াইসিকে। এ সময় প্রধানমন্ত্রী মোদির সমালোচনা করে তিনি বলেন, ‘কেন মোদি সরকার বাংলাদেশের জনগণকে সমর্থন করছে না? কেন তারা একজন ক্ষমতাচ্যুত নেতাকে সমর্থন করছে?’
এ সময় মামলার জের ধরে ভারতের কাছে বাংলাদেশ হাসিনাকে প্রত্যর্পণের জন্য আবেদন করতে পারে—এমন সম্ভাবনার কথাও বলেন ওয়াইসি। তিনি বলেন, ‘কাল যদি ভারতকে বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে বলে, তাহলে আপনি কী করবেন?’
ওয়াইসি বলেন, ‘আপনি (মোদি) কেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে আসতে দিলেন?’
এর আগে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট করেছিলেন ওয়াইসি। ৮ আগস্টের ওই পোস্টে সংখ্যালঘুদের ওপর হামলার খবর নিয়ে উদ্বেগ প্রকাশের পাশাপাশি হিন্দুদের বাড়ি-ঘর ও মন্দির রক্ষায় মুসলিমদের এগিয়ে আসার প্রশংসাও করেছিলেন তিনি।
ওয়াইসি লিখেছিলেন, ‘বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার খবর উদ্বেগজনক। আন্তর্জাতিক আইন অনুযায়ী, সংখ্যালঘুদের জীবন ও সম্পত্তি রক্ষার জন্য বাংলাদেশের সরকার ও কর্তৃপক্ষের দায়িত্ব রয়েছে। এমনও খবর আছে, দেশের সংখ্যাগরিষ্ঠ (মুসলিম) সম্প্রদায়ের অনেকেই সংখ্যালঘু (হিন্দু) সম্প্রদায়ের বাড়ি এবং উপাসনালয়গুলো রক্ষা করছে। এই আদর্শই হওয়া উচিত।’

সরকারি পদে থাকাকালীন অসদাচরণের সন্দেহে গ্রেপ্তারের পর অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরকে তদন্তাধীন অবস্থায় মুক্তি দেওয়া হয়েছে। টেমস ভ্যালি পুলিশ বৃহস্পতিবার সকালে জানায়, তারা নরফোক থেকে ষাটোর্ধ্ব এক ব্যক্তিকে গ্রেফতার করেছে এবং বার্কশায়ার ও নরফোকের বিভিন্ন ঠিকানায় তল্লাশি চালাচ্ছে।
২২ মিনিট আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর বোর্ড অব পিস বা শান্তি পরিষদের প্রথম সভায় জানিয়েছেন, ৯টি সদস্যদেশ গাজা উপত্যকার পুনর্গঠন তহবিলে ৭ বিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। একই সঙ্গে পাঁচটি দেশ ফিলিস্তিনি ভূখণ্ডে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী (আইএসএফ) মোতায়েনে সম্মত হয়েছে।
১ ঘণ্টা আগে
সভায় ট্রাম্প তাঁর ভাষণে বলেন, ‘আমি দুই দেশকেই বলেছিলাম, আমি তোমাদের প্রত্যেকের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপ করতে যাচ্ছি। এর ফলে তারা কার্যত কোনো ব্যবসাই করতে পারত না। যখন তারা দেখল যে প্রচুর টাকা লোকসান হতে যাচ্ছে, তখন তারা বলল—আমরা আর লড়াই করতে চাই না। এভাবেই আমরা বিষয়টি সমাধান করেছি।’
৯ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি হবে নাকি যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নেবে—তা আগামী ১০ দিনের মধ্যে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে নিজের নবগঠিত বোর্ড অব পিসের উদ্বোধনী সভায় তিনি এই সময়সীমার কথা উল্লেখ করেন।
১০ ঘণ্টা আগে