ভারতের রাজস্থান রাজ্যে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে ওই পুলিশ সদস্যের শাস্তি দাবি করে থানা ঘেরাও করেছে ওই শিশুর গ্রামের বাসিন্দারা। এমনকি ওই পুলিশ সদস্যকে ব্যাপক মারধর করেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ঘটনাটি ঘটেছে রাজস্থান রাজ্যের দাউসা জেলার একটি গ্রামে। অভিযুক্ত ওই পুলিশ সদস্যের নাম ভূপেন্দ্র সিং। পদবিতে তিনি জেলার একটি পুলিশ স্টেশনের সাব-ইন্সপেক্টর। দাউসার সহকারী পুলিশ সুপার বজরং সিং ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সহকারী পুলিশ সুপার বজরং সিং জানিয়েছেন, সাব-ইন্সপেক্টর ভূপেন্দ্র সিং নির্বাচনী দায়িত্বে ছিলেন। দায়িত্ব পালনের সময় তিনি ওই শিশুকে নিজের অফিসে ডেকে এনে ধর্ষণ করেন। তাঁকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে মামলা দায়েরের পর তদন্তও শুরু হয়েছে।
বজরং সিং বলেন, ‘থানার পার্শ্ববর্তী একটি পরিবারের অভিযোগের ভিত্তিতে ভূপেন্দ্র নামে একজন এসআইয়ের বিরুদ্ধে রাহুওয়াস থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে। শিশুটির শারীরিক পরীক্ষা করা হচ্ছে। পর্যায়ক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে শিশুকে ধর্ষণের খবর ছড়িয়ে পড়লে গ্রামবাসী থানার সামনে জড়ো হয়ে পুলিশের বিরুদ্ধে স্লোগান দেয়। পরে ভূপেন্দ্র সিংকে পুলিশের হাতে তুলে দেওয়ার আগে মারধরও করা হয়।
এ ঘটনার পর স্থানীয় বিজেপি দলীয় এমপি কিরোদি লাল মীনা ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, ‘পুলিশ কর্তৃক দলিত শিশু ধর্ষণের ঘটনায় জনগণের মধ্যে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে। আমি নিষ্পাপ শিশুটির বিচার পেতে ঘটনাস্থলে এসেছি।’ বিজেপি সাংসদ মেয়েটির পরিবারকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথাও ঘোষণা করেছেন।

যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনও আলোচনার টেবিলে।
৯ মিনিট আগে
লোকসভায় দলটির ২৮ জন সংসদ সদস্যের মধ্যে ২০ জনই এবার দল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। আইনি জটিলতা এড়াতে বিদ্রোহী গোষ্ঠীটি ত্রিপুরার একটি স্বল্পপরিচিত রাজনৈতিক দল ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টির সাথে একীভূত হতে যাচ্ছে...
১১ ঘণ্টা আগে
ইরান উপকূল ও হরমুজ প্রণালির কাছাকাছি বাণিজ্যিক জাহাজে কর্মরত ভারতীয় নাবিকেরা জীবনসংকটে পড়ে জরুরি সাহায্যের আকুতি জানিয়েছেন। ওই অঞ্চলে শুধু তাঁদের ওপরই মার্কিন হামলা হচ্ছে বলে দাবি করে একটি ভিডিও বার্তা দিয়েছেন ভুক্তভোগী ভারতীয় নাবিকেরা।
১৪ ঘণ্টা আগে
বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্যের জেলাগুলোয় জনসংখ্যার কাঠামোগত পরিবর্তন পর্যবেক্ষণ ও মূল্যায়নে জনসংখ্যাগত পরিবর্তন-বিষয়ক উচ্চপর্যায়ের কমিটিকে নির্দেশ দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সময়ে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব এবং সীমান্ত...
১৬ ঘণ্টা আগে