
ভারতের অন্ধ্র প্রদেশে অবস্থিত তিরুপতি মন্দির পৃথিবীর সবচেয়ে ধনী তীর্থস্থানগুলোর মধ্যে অন্যতম। হিন্দুদের কাছে ভগবান বিষ্ণুর অবতার ভেঙ্কটেশ্বরের এই মন্দিরটি রাজা তোন্ডমান নির্মাণ করেছিলেন। বর্তমানে প্রতিদিন গড়ে এক লাখের বেশি ভক্ত এই মন্দিরে পুজো দিয়ে অর্থ কিংবা সোনাদানা দান করেন। এই মন্দিরে প্রস্তুত করা হয় বিখ্যাত লাড্ডু প্রসাদ। পোটু নামে মন্দিরের গোপন রান্নাঘরে তৈরি করা হয় এই প্রসাদ। কিন্তু বিখ্যাত এই লাড্ডুকে কেন্দ্র করেই সম্প্রতি বিতর্ক শুরু হয় ভারতে।
অভিযোগ ওঠে, পশুর চর্বি ও মাছের তেল দিয়ে বানানো ঘি ব্যবহার করেই তৈরি হয়েছে তিরুপতি মন্দিরের লাড্ডু প্রসাদ। এই ঘটনা প্রকাশ্যে আসতেই তা সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে। তবে আজ সোমবার তিরুপতির ভেঙ্কটেশ্বর মন্দির ‘শুদ্ধ’ করেছে মন্দির কর্তৃপক্ষ।
এনডিটিভিসহ ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের বরাতে জানা গেছে, মন্দির শুদ্ধ করতে গিয়ে পুরোহিতদের একটি দল মন্দির চত্বরে ‘মহা শান্তি হোমযজ্ঞ’ করেছেন। পুরোহিতেরা দাবি করেছেন, এই হোমযজ্ঞের ফলে ভেজালের কুপ্রভাব দূর হবে। প্রসাদ হিসেবে লাড্ডুর পবিত্রতা পুনরুদ্ধার হবে এবং ভক্তদের মঙ্গল নিশ্চিত হবে।
তিরমালা তিরুপতি দেবস্থানম ট্রাস্টের কর্মকর্তা শ্যামলা রাও জানিয়েছেন, আজ চার ঘণ্টা ধরে চলে শুদ্ধিকরণ। সকাল ৬টায় শুরু হয় ‘মহা শান্তি হোমযজ্ঞ’ অনুষ্ঠান। পোটু নামে মন্দিরের যে রান্নাঘরটিতে প্রসাদ তৈরি হয়, মূলত সেই স্থানটিই ছিল শুদ্ধিকরণের কেন্দ্রবিন্দু।
শ্যামলা রাও আরও জানিয়েছেন, নতুন বিতর্কের পর লাড্ডুতে খাঁটি ঘি ব্যবহারের বিষয়ে আরও বেশি সতর্ক হয়েছে মন্দির কর্তৃপক্ষ। এর ফলে প্রসাদি লাড্ডুর স্বাদ আরও বেড়ে গেছে বলেও মনে করা হচ্ছে।
সম্প্রতি অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু দাবি করেন, রাজ্যটিতে তাঁর আগের সরকার অর্থাৎ ওয়াইএসআর কংগ্রেসের শাসনামলে তিরুপতি মন্দিরের লাড্ডু প্রসাদে পশুর চর্বি ব্যবহার করা হয়েছে। ব্যবহার করা হয়েছে মাছের তেলও। তবে তিনি ক্ষমতায় আসার পর মন্দিরের ঐতিহাসিক লাড্ডু আবারও খাঁটি ঘি দিয়ে তৈরি করা হচ্ছে। এদিকে, লাড্ডু বিতর্কের জন্য চন্দ্রবাবু নাইডুকে মিথ্যাবাদী দাবি করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একটি চিঠি লিখেছেন নাইডুর আগের মুখ্যমন্ত্রী ওয়াইএসআর কংগ্রেসপ্রধান জগন্মোহন রেড্ডি।
চন্দ্রবাবুর দাবির পরই ভারতজুড়ে বিতর্ক শুরু হয়। তিরুপতির লাড্ডু ইস্যুতে ভারতের সুপ্রিম কোর্টে দায়ের হয় জনস্বার্থ মামলা। এই মামলায় ধর্মীয় আস্থায় আঘাত হানার অভিযোগ আনা হয়।
তিরুপতি মন্দিরে ভক্তদের কাছ থেকে প্রতিবছর অনুদান হিসাবে প্রায় এক টন সোনা জমা পড়ে। মন্দির প্রাঙ্গণে ভক্তদের মাঝে লাড্ডু, বড়া, আপ্পাম, মনোহরম ও জিলাপির মতো প্রসাদ বিতরণ করা হয়। এর মধ্যে লাড্ডু হলো এই মন্দিরের সবচেয়ে প্রাচীন এবং সবচেয়ে জনপ্রিয় প্রসাদ। ৩০০ বছর ধরে এই প্রসাদ বিতরণ করা হচ্ছে। প্রতিদিন গড়ে প্রায় সাড়ে তিন লাখ লাড্ডু তৈরি হয় এখানে।
সনাতন বিশ্বাস অনুযায়ী, ভেঙ্কটেশ্বর যখন পদ্মাবতীকে বিয়ে করছিলেন, তখন তাঁর অর্থের টান পড়েছিল। তাই তিনি ধনসম্পদের দেবতা কুবেরের কাছে অর্থ ও সোনা প্রার্থনা করেছিলেন। বিশ্বাস করা হয়, ভেঙ্কটেশ্বরের সেই ঋণ এখনো রয়ে গেছে। তাই ভক্তরা তাঁদের ঈশ্বরকে ওই দেনার সুদ পরিশোধে সাহায্য করার জন্য উদার হস্তে দান করে যাচ্ছেন।

পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চল থেকে পদযাত্রা শুরু করেছেন তাঁর হাজার হাজার সমর্থক। গতকাল রোববার (৪ অক্টোবর) খাইবার পাখতুনখাওয়া প্রদেশের লাক্কি মারওয়াত শহর থেকে এই পদযাত্রা শুরু হয়। রাজধানী ইসলামাবাদ অভিমুখে এই কর্মসূচি নিয়ে দেশটির
১৯ মিনিট আগে
সিএনএন জানায়, ‘অ্যাল্ডারম্যান মেরিয়ামের শেলস’ নামের ৮ বাই ১১ ইঞ্চির চিত্রকর্মটি গত জুলাইয়ে একটি বাড়ির করিডরের ‘অন্ধকার কোণে’ পড়ে থাকতে দেখা যায়। পরে প্রমাণিত হয়, এটি বিখ্যাত মার্কিন স্যুররিয়ালিস্ট শিল্পী গারট্রুড অ্যাবারক্রোম্বির আঁকা। প্রায় ৭৫ বছর ধরে এটি জনসমক্ষে দেখা যায়নি। নিলাম প্রতিষ্ঠান ফ্রিম
৩২ মিনিট আগে
সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি ‘সৌদি আরামকো’ এশিয়ার ক্রেতাদের জন্য তাদের প্রধান অপরিশোধিত তেল ‘আরব লাইট’-এর দাম ছয় বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নামিয়েছে। বিশ্ববাজারে নিজেদের অংশ ধরে রাখা ও মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ পুনরুদ্ধারের প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে
ইরানের তেলমন্ত্রী মোহসেন পাকনেজাদ পদত্যাগ করেছেন। ভারপ্রাপ্ত তেলমন্ত্রী হিসেবে তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন রাষ্ট্রীয় মালিকানাধীন ন্যাশনাল ইরানিয়ান অয়েল কোম্পানির (এনআইওসি) প্রধান নির্বাহী হামিদ বোভার্ড।
৩ ঘণ্টা আগে