ভারতের ওডিশা রাজ্যের পুরীতে ১৯ বছরের এক কলেজছাত্রীকে তাঁর প্রেমিকের সামনেই ধর্ষণ করা হয়েছে। এই অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার এ তথ্য জানায় স্থানীয় পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
পুলিশ জানিয়েছে, গত শনিবার ওই তরুণী ও তাঁর প্রেমিক বলিহারচণ্ডী মন্দিরের পাশে বসে ছিলেন। এ সময় কয়েকজন গিয়ে তাঁদের ভিডিও করতে শুরু করে। পরে ভিডিও মুছে দেওয়ার শর্তে টাকা দাবি করে। ওই যুগল টাকা দিতে অস্বীকার করলে দলের দুজন তরুণীকে ধর্ষণ করে। অন্যরা তাঁর প্রেমিককে মারধর করে গাছের সঙ্গে বেঁধে রাখে।
পুলিশ জানিয়েছে, মানসিক ধাক্কা সামলে সোমবার সন্ধ্যায় ভুক্তভোগী মামলা করেন। এরপর তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এরা সবাই স্থানীয় বাসিন্দা। গ্রেপ্তারের আগে তারা ভিডিওগুলো মুছে দেয়। তবে দলের আরেকজন এখনো পলাতক।
সাম্প্রতিক সময়ে ওডিশায় যৌন নির্যাতনের ঘটনা বেড়েছে। গত বুধবার ভুবনেশ্বরে এক লজে ৩ জন মিলে এক গায়িকাকে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। তাঁকে বড় সংগীত প্রকল্পে সুযোগ দেওয়ার প্রলোভন দেখিয়ে লজে ডাকা হয়। সেখানে তাঁকে নেশাদ্রব্যযুক্ত পানীয় খাইয়ে ধর্ষণ করা হয়। শনিবার তিনজনকেই গ্রেপ্তার করে পুলিশ।
এর আগে, গত ৫ সেপ্টেম্বর কান্ধমালে গণেশ প্রতিমা বিসর্জন দেখতে বোনের গ্রামে যাচ্ছিল এক নবম শ্রেণির ছাত্রী। পথে ২৮ বছরের এক ব্যক্তি গাড়িতে তুলে নিয়ে তাঁকে ধর্ষণ করে। পাঁচ দিন পর ওই যুবককে গ্রেপ্তার করা হয়।
গত মাসে ময়ূরভঞ্জে ১০ বছরের এক সাঁওতাল কন্যাকে একই সম্প্রদায়ের ২০ বছরের এক যুবক ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। ওই যুবককেও পরবর্তীতে পুলিশ গ্রেপ্তার করে।

ইরানের জ্বালানি অবকাঠামো ও পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে বিশ্বের অন্যতম বৃহৎ অ-পারমাণবিক বোমা হিসেবে পরিচিত ‘মাদার অব অল বম্বস’ ব্যবহারের পরিকল্পনা করেছে মার্কিন সামরিক বাহিনী। একাধিক মার্কিন কর্মকর্তার বরাতে সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
১ মিনিট আগে
পাকিস্তানের একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে অন্তত ২৮ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ২৭ জন শিক্ষার্থী ও একজন নারী শিক্ষক রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ১৯ জন। পেশোয়ারের আফ্রিদি আবাদ এলাকায় আজ বৃহস্পতিবার এ ঘটনা ঘটেছে বলে পাকিস্তানের গণমাধ্যম ডনের প্রতিবেদনে জানা গেছে।
২ ঘণ্টা আগে

হরমুজ প্রণালির কাছে গত ২৪ ঘণ্টায় একটি কনটেইনার জাহাজ ও একটি বাল্ক ক্যারিয়ার ডুবে গেছে। গত ১০ দিনে গুরুত্বপূর্ণ এই নৌপথের আশপাশে জাহাজে হামলার ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। বুধবার সামুদ্রিক নিরাপত্তাসংশ্লিষ্ট কর্মকর্তারা এসব তথ্য নিশ্চিত করেছেন।
৬ ঘণ্টা আগে