
ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ভারত-বাংলাদেশ সীমান্তে দায়িত্ব পালনকালে বজ্রপাতে বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) এক সদস্য নিহত হয়েছেন। গত মঙ্গলবার গভীর রাতে প্রবল বজ্রঝড়ের মধ্যে এ ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বজ্রপাতে নিহত বিনীত কুমার দুবে (৪৬) বিএসএফের ৭১ ব্যাটালিয়নের প্রধান কনস্টেবল ছিলেন। উত্তর প্রদেশের কান্নৌজ জেলার বাসিন্দা তিনি মুর্শিদাবাদের বাবুরা ঘাট সীমান্ত ফাঁড়িতে কর্মরত ছিলেন। বিএসএফ সূত্রের তথ্য অনুযায়ী, মঙ্গলবার রাতে আন্তর্জাতিক সীমান্তসংলগ্ন মিঠিপুর এলাকায় টহল ও নজরদারির দায়িত্বে ছিলেন বিনীত। সে সময় জেলাজুড়ে ভারী বৃষ্টি, দমকা হাওয়া এবং ঘন ঘন বজ্রপাত হচ্ছিল।
সূত্রগুলো জানায়, খোলা আকাশের নিচে সীমান্তের শূন্যরেখার কাছে অবস্থানকালে বজ্রপাতের আঘাতে তিনি গুরুতর আহত হন। সহকর্মীরা তাঁকে উদ্ধার করে প্রথমে মিঠিপুর ক্যাম্পে নিয়ে যান। পরে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনাটি ঘটে জঙ্গিপুর মহকুমার সীমান্তবর্তী এলাকায়, যেখানে এখনো সীমান্তের কিছু অংশে কাঁটাতারের বেড়া স্থাপন করা হয়নি।
এর আগে একই দিন মুর্শিদাবাদের ধুলিয়ান এলাকায় গঙ্গা নদী পার হওয়ার সময় নৌকায় থাকা চারজন বজ্রপাতে নিহত হন। ওই ঘটনায় আরও অন্তত ১৫ জন আহত হন। ভারতের পূর্বাঞ্চলে বর্ষা মৌসুমে বজ্রপাতজনিত প্রাণহানির ঘটনা প্রায়ই দেখা যায়। খোলা স্থানে কাজ করা বা যাতায়াতকারীরা সাধারণত সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ইরানের পক্ষে যুদ্ধে জড়িয়ে পড়ার অন্যতম সম্ভাব্য নেতা ছিলেন। তবে তাঁর অনুরোধে এরদোয়ান সংঘাতে জড়াননি। একই সঙ্গে ট্রাম্প দাবি করেছেন, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির...
১ ঘণ্টা আগে
ভেনেজুয়েলায় স্থানীয় সময় গতকাল বুধবার রাতে আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৩২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৭০০ জন। রাজধানী কারাকাস ও আশপাশের এলাকায় বহু ভবন ধসে পড়েছে। দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ এ তথ্য জানিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে...
১ ঘণ্টা আগে
নিউইয়র্কে বড় রাজনৈতিক অঘটন। ফিলিস্তিনপন্থী আন্দোলনের সংগঠক দারিয়ালিজা আভিলা শেভালিয়ের ডেমোক্রেটিক প্রাইমারিতে অভিজ্ঞ কংগ্রেসম্যানকে হারিয়ে মনোনয়ন নিশ্চিত করেছেন। বিশ্লেষকদের মতে, এটি ডেমোক্রেটিক রাজনীতিতে ইসরায়েলপন্থী অবস্থানের জনপ্রিয়তা কমে আসার নতুন ইঙ্গিত।
১ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে হয়ে যাওয়া যুদ্ধসংক্রান্ত জরুরি ব্যয় মেটাতে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের কাছে ৮৭ দশমিক ৬ বিলিয়ন ডলার অতিরিক্ত অর্থ বরাদ্দ চেয়েছে হোয়াইট হাউস। ইরানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক পদক্ষেপের সমালোচনা করে কংগ্রেসে একটি প্রস্তাব পাস হওয়ার এক দিনের মধ্যেই এই অনুরোধ জানানো হলো।
২ ঘণ্টা আগে