পশ্চিমবঙ্গের গ্রেপ্তার হওয়া সাবেক শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সহযোগী অর্পিতা মুখোপাধ্যায়ের আরেকটি বাসা থেকে ২৯ কোটি নগদ ভারতীয় রুপি ও পাঁচ কেজি সোনার গয়না জব্দ করা হয়েছে। ভারতের আর্থিক দুর্নীতির তদন্তকারী প্রতিষ্ঠান এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (ইডি) অভিযান চালিয়ে এসব জব্দ করেছে। আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
ইডির কর্মকর্তারা বলেছেন, ১৮ ঘণ্টার দীর্ঘ অভিযান শেষে আজ সকালে অর্পিতার কলকাতার বেলঘরিয়ার বাসা থেকে ১০ ট্রাংক ভর্তি নগদ অর্থ ও স্বর্ণালংকার জব্দ করে নিয়ে যাওয়া হয়েছে। ইডি সূত্র জানিয়েছে, নগদ অর্থ গোনার জন্য নোট গণনার তিনটি মেশিন ব্যবহার করা হয়েছে।
গত ২৩ জুলাই পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়। এর আগের দিন অর্পিতার প্রথম বাসা থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ জব্দ করা হয়। গত সপ্তাহে ইডি কর্মকর্তারা অর্পিতার একটি বাসা থেকে ২১ কোটি ভারতীয় রুপি, বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও ২ কোটি টাকার সোনার বার উদ্ধার করেছেন।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, অর্পিতার বাসা থেকে ৪০ পৃষ্ঠার নোটসহ একটি ডায়েরিও পাওয়া গেছে। ডায়েরিটি তদন্ত কর্মকর্তাদের তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। এখন পর্যন্ত ৫০ কোটি নগদ অর্থ উদ্ধার করা হয়েছে অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি বাসা থেকে। তদন্ত কর্মকর্তারা কিছু নথিপত্রও জব্দ করেছেন।
রাজ্যের একটি স্কুলে চাকরি কেলেঙ্কারির সঙ্গে যুক্ত একটি দুর্নীতি মামলায় ইডির তদন্তের অংশ হিসেব এই অভিযান চালানো হয়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার জ্যেষ্ঠ মন্ত্রী এবং তাঁর ঘনিষ্ঠ সহযোগী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শিক্ষামন্ত্রী থাকার সময় সরকারি স্কুলে শিক্ষক ও কর্মচারীদের কথিত অবৈধ নিয়োগে ভূমিকা রাখার অভিযোগ রয়েছে।
এদিকে অর্পিতা মুখোপাধ্যায় তদন্তকারীদের বলেছেন, ‘পার্থ আমার ও অন্য এক নারীর বাসাকে একটি মিনি ব্যাংক হিসেবে ব্যবহার করেছিলেন। সেই নারীও তাঁর ঘনিষ্ঠ বন্ধু।’
পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তারের পর বিরোধীদের ক্ষোভের মুখে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত সপ্তাহে মমতা বলেছেন, ‘তিনি দুর্নীতিকে সমর্থন করেন না এবং দোষী প্রমাণিত হলে গ্রেপ্তার হওয়া মন্ত্রীকে শাস্তি দেওয়া উচিত।’

যুক্তরাজ্যে ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশন-এর পাঁচ কর্মীকে সন্ত্রাসবাদ-সংক্রান্ত আইনে সাজা দেওয়া হবে না বলে রায় দিয়েছেন একজন বিচারক। বার্কলেজ ব্যাংকের একটি শাখায় ভাঙচুরের ঘটনায় দোষী সাব্যস্ত ওই পাঁচ কর্মী এই সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করেছেন।
৩ ঘণ্টা আগে
ইউরোপের আরও একটি দেশ পর্তুগাল প্রকাশ্য স্থানে মুখ ঢেকে রাখার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। দেশটির নতুন আইনে বোরকাসহ মুখ ঢেকে রাখে এমন যেকোনো ধরনের আবরণ নিষিদ্ধ করা হয়েছে। কারণ, এগুলো ব্যক্তির পরিচয় শনাক্তে বাধা সৃষ্টি করে।
৪ ঘণ্টা আগে
দীর্ঘ দুই মাস ধোঁয়াশা আর রুক্ষতার মাঝে বন্দী থাকার পর অবশেষে বহু কাঙ্ক্ষিত বৃষ্টি নামল যুক্তরাজ্যের সারে কাউন্টির উইসলি গ্রামে। স্থানীয়দের ভাষ্যমতে, টানা ৬২ দিন এক ফোঁটা বৃষ্টিরও দেখা মেলেনি উইসলিতে।
৫ ঘণ্টা আগে
ইউক্রেন যুদ্ধে দীর্ঘদিন ধরে প্রত্যাশিত অগ্রগতি না পাওয়ায় এবার রাশিয়ার মধ্যযুগীয় ইতিহাসের দিকে তাকালেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ সেনাদের মনোবল চাঙা করতে চতুর্দশ শতকের বিখ্যাত সামরিক নেতা গ্র্যান্ড প্রিন্স দিমিত্রি দনস্কয়ের দেহাবশেষ যুদ্ধরত সেনাদের কাছে নিয়ে যাওয়ার পরিকল্পনায় সমর্থন দিয়েছেন তিন
৬ ঘণ্টা আগে