
দুর্গাপূজার মণ্ডপে দেবী দুর্গার পায়ের কাছে রাখতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি! দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত এমন নির্দেশনাই দিয়েছেন। রাজধানীর কয়েক শ পূজা কমিটির সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী এ নির্দেশনা দেন বলে জানা গেছে। তারপরই এ নিয়ে শুরু হয়ে গেছে তোলপাড়।
বৈঠকে উপস্থিত বেশ কয়েকজন জানান, আনুষ্ঠানিক আলোচ্যসূচিতে বিষয়টি না থাকলেও মুখ্যমন্ত্রী হঠাৎ তা উত্থাপন করেন। মুখ্যমন্ত্রীর যুক্তি, সামনেই প্রধানমন্ত্রী মোদির জন্মদিন। তাই দেবীর আশীর্বাদ পাওয়ার উপযুক্ত স্থানে তাঁর ছবি রাখতে হবে। তাহলে দীর্ঘায়ু ও সুস্বাস্থ্যের জন্য দুর্গার আশীর্বাদ পাবেন প্রধানমন্ত্রী।
দিল্লির সর্বজনীন দুর্গাপূজা কমিটিগুলোর সঙ্গে গত শনিবার সন্ধ্যায় বৈঠকে বসেছিলেন রেখা। উদ্যোক্তাদের আশ্বাস দেন, তাঁর সরকারের তরফে সব রকম সাহায্য করা হবে। ১২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুতের মাশুলে ছাড়ের ঘোষণা করেন তিনি। জানান, পূজায় অস্থায়ী মিটারের জন্য অরবিন্দ কেজরিওয়ালের সরকার যে টাকা নিত, তার মাত্র ২৫ শতাংশ নেবে তাঁর সরকার।
সূত্রের দাবি, এর পরেই উদ্যোক্তাদের উদ্দেশে রেখা বলেন, ‘আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন। আমরা চাই, মা দুর্গার আশীর্বাদ তাঁর সঙ্গে থাকুক। ১৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর গোটা দেশ সেবামূলক কাজ করবে। আমি চাই, সারা দেশের সঙ্গে আপনারাও এতে শামিল হোন। প্রতিটি মণ্ডপে মা দুর্গার পায়ের কাছে প্রধানমন্ত্রীর ছবি রাখুন। তাঁর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্যের জন্য মা দুর্গার আশীর্বাদ পাইয়ে দিন।’
বিদ্যুতের বিল ছাড় ও অনুমোদনের পাশাপাশি এ প্রস্তাবকে কার্যত শর্তসাপেক্ষ ইঙ্গিত হিসেবে ব্যাখ্যা করছেন অনেকে।
এই নির্দেশ আসার পর শুরু হয়েছে প্রবল রাজনৈতিক বিতর্ক। সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন, ‘পূজার মণ্ডপকে রাজনৈতিক প্রদর্শনী বানাতে চাচ্ছে বিজেপি। অদ্ভুত দাবি!’
ক্ষোভ প্রকাশ করেছে কয়েকটি পূজা কমিটিও। যদিও এ নিয়ে বিজেপির কেউ কোনো প্রতিক্রিয়া দেননি।

রাশিয়ার পূর্বাংশের আমুর অঞ্চলে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ছয়জন ক্রু সদস্য নিহত হয়েছেন। আরও একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
৩০ মিনিট আগে
ইসরায়েলের বিরোধী দলগুলো গতকাল মঙ্গলবার তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে। এসব কমিটির লক্ষ্য হলো—বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ক্ষমতাচ্যুত করার প্রচেষ্টা সমন্বয় করা এবং ২৭ অক্টোবরের নির্বাচনের পর তাদের ভাষায় আরও বেশি ‘জায়নবাদী সরকার’ গঠন করা। তুরস্কের রাষ্ট্র পরিচালিত
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে তৃতীয় কোনো দেশে অভিবাসীদের নির্বাসন চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে। একই সঙ্গে নিম্ন আদালতের একটি রায় সাময়িকভাবে স্থগিত করেছে। সেই রায়ে যথাযথ আইনি প্রক্রিয়া বা ‘ডিউ প্রসেস’ নিয়ে প্রশ্ন ওঠায় এ ধরনের নির্বাসন বন্ধ রাখা হয়েছিল।
২ ঘণ্টা আগে
ভারতে নিজেদের পণ্যকে ‘এনার্জি ড্রিংক’ হিসেবে প্রচারের ক্ষেত্রে আইনি জয় পেয়েছে অস্ট্রিয়ার পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান রেড বুল। দেশটির খাদ্যনিয়ন্ত্রক সংস্থার দেওয়া নিষেধাজ্ঞা বাতিল করে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রেড বুলের পণ্যে ‘এনার্জি ড্রিংক’ শব্দদ্বয় ব্যবহারের অনুমতি দিয়েছেন দিল্লি হাইকোর্ট।
১৩ ঘণ্টা আগে