ভারতের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে। স্থানীয় সময় আজ সোমবার দলটির সংসদ সদস্য শশী থারুর কংগ্রেসের বর্তমান প্রেসিডেন্ট সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করতে তাঁর বাসভবনে যান। সোনিয়ার সঙ্গে শশীর সাক্ষাতের পরপরই দলীয় প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে নতুন করে গুঞ্জন চাউর হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, আগামী অক্টোবরেই দলটির প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে তার আগে দলীয় প্রেসিডেন্ট পদে মনোনয়ন দাখিল শুরু হবে এই সপ্তাহেই। তাই মনোনয়ন দাখিলের ঠিক আগের সময়টায় সোনিয়ার সঙ্গে শশী থারুরের সাক্ষাৎকে অর্থবহ বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা।
দলের অন্যতম প্রভাবশালী নেতা শশী থারুর। তাঁর সঙ্গে যেমন গান্ধী পরিবারের সুসম্পর্ক রয়েছে তেমনি রয়েছে দলের বিরুদ্ধ মতাবলম্বী বলে খ্যাত জি-২৩ নেতাদেরও সঙ্গেও। শশী দলীয় প্রেসিডেন্ট পদে লড়তে পারেন এমনটা গুঞ্জন বেশ আগে থেকেই ছিল। যদিও তিনি এই বিষয়ে কোনো স্পষ্ট মন্তব্য করেননি।
তবে সোনিয়া গান্ধীর সঙ্গে সাক্ষাতের আগে কংগ্রেসের অভ্যন্তরীণ সংস্কারের বিষয়ে করা এক পিটিশনের বিষয় জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে শশী লিখেন, ‘এতে এখনো পর্যন্ত ৬৫০ জন সই করেছেন। এ জাতীয় পিটিশনকে এগিয়ে নিতে পেরে তিনি খুশি।’ শশী থারুরের এই উদ্যোগ এমন সময়ে এল যখন কংগ্রেসের দলীয় প্রধান হওয়া নিয়ে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। দলের একটি বড় অংশই চান গান্ধী পরিবারের কেউ দলীয় প্রধান হোক আবার অনেকেই চান দলীয় প্রধান গান্ধী পরিবারের বাইরের কেউ হোক।

ওমান সাগরে অবস্থানরত মার্কিন রণতরি লক্ষ্য করে সতর্কতামূলক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে ইরানের নৌবাহিনী। ইরানের বাণিজ্যিক জাহাজ ও তেল ট্যাংকার জব্দসহ সমুদ্রপথে যাতায়াতকারী নৌযানগুলোকে হয়রানির অভিযোগ তুলে তেহরান এই পদক্ষেপ নিয়েছে...
২ মিনিট আগে
ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি বাস্তবায়নের লক্ষ্যে ৭০ বিলিয়ন ডলারের একটি বিশাল তহবিল অনুমোদন করেছে। দীর্ঘ সময় ধরে একাধিক সংশোধনীর ওপর ভোটাভুটি এবং প্রেসিডেন্টের অন্যান্য বিতর্কিত নীতি নিয়ে...
২৫ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের এক সাংবাদিক চীনের হয়ে অবৈধ এজেন্ট হিসেবে কাজ করার অভিযোগে আদালতে দোষ স্বীকার করেছেন। ৫০ বছর বয়সী থমাস ওয়েইর পকেন (দ্বিতীয়) দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে চীনে বসবাস করেছেন এবং কর্মরত ছিলেন।
৩৪ মিনিট আগে
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে ইরান। একই সঙ্গে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের দাবি জানিয়েছে তেহরান। এই অবস্থায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান শান্তি আলোচনার ভবিষ্যৎ নিয়ে নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে।
১ ঘণ্টা আগে