
পশ্চিমবঙ্গের কলকাতার আর জি কর হাসপাতালে গত শুক্রবার এক নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার অভিযোগ ওঠে। এ ঘটনায় ভারতজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। গতকাল বুধবার রাতে রাজ্যজুড়ে নারীরা ‘রাত দখল’ (রিক্লেম দ্য নাইট) কর্মসূচি পালন করেছেন। এদিকে কলকাতার আর জি কর হাসপাতালে ঘটনায় পুলিশ ৯ জনকে গ্রেপ্তার করেছে।
আজ এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে এনডিটিভি।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, আলোচিত এই ধর্ষণ ও হত্যার প্রতিবাদে গতকাল রাতে রাজ্যজুড়ে নারীরা রাত দখল (রিক্লেম দ্য নাইট) কর্মসূচি পালন করেন। পশ্চিমবঙ্গ ছাড়াও ভারতের বিভিন্ন জায়গায় এ কর্মসূচি পালিত হয়। এর মধ্যেই একটি দল আর জি কর হাসপাতালে ঢুকে ব্যাপক হামলা চালায়। এ সময় যানবাহন ও সরকারি সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। কলকাতা পুলিশ দাবি করেছে, ১৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। ভাঙচুরের পর আজ বৃহস্পতিবার সকালে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ছবি প্রকাশ করে পরিচয় জানতে চায় পুলিশ। পুলিশ দাবি করে, তাঁরা এ হামলার সঙ্গে জড়িত। এর কিছুক্ষণ পরেই ৯ জনকে গ্রেপ্তারের ঘোষণা দেওয়া হয়। তবে তাঁদের পরিচয় প্রকাশ করা হয়নি।
কলকাতা পুলিশের প্রকাশিত ছবিগুলোর মধ্যে নিজের ছবিও রয়েছে বলে জানিয়েছেন আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের বাইরে বিক্ষোভে অংশ নেওয়া চিকিৎসক অনুভব মণ্ডল। তিনি এনডিটিভিকে বলেন, ‘আমাদের বিক্ষোভ চলবে এবং এটি আরও বড় আকার ধারণ করবে। যারা মনে করে, আমাদের ভয় দেখাবে, তারা সফল হবে না। আমরা যেকোনো মূল্যে ন্যায়বিচার চাই। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি হলো—বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করা এবং আমরা সেটা আদায় করে ছাড়ব।’
উল্লেখ্য, গত শুক্রবার ভোরে আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালের চারতলায় ডিউটি শেষ করে বিশ্রাম নেওয়া এক ছাত্রীর মরদেহ পাওয়া নিয়ে। অভিযোগ, ওই নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।
এ নিয়ে বিক্ষোভে উত্তাল হয়ে উঠে আর জি কর হাসপাতালসহ পশ্চিমবঙ্গের রাজনীতি। গতকাল বুধবার বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের প্রতিবাদী মিছিলে প্রকম্পিত ছিল কলকাতা। সবার একটাই দাবি, দোষীদের শাস্তি দাও, আসল ষড়যন্ত্রকারীদেরও প্রকাশ্যে আনো।

ভারতের উত্তর প্রদেশ রাজ্যের রামপুরে মোহাম্মদ আলী জওহর বিশ্ববিদ্যালয়ের ৪০টি ভবনের মধ্যে ৩৮টিই গুঁড়িয়ে দেওয়ার প্রশাসনিক নির্দেশের বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন শিক্ষক, শিক্ষার্থী ও সাবেক ছাত্ররা। তীব্র গরম উপেক্ষা করে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে অবস্থান ধর্মঘট করছেন তারা। আন্দোলনকারীদের দাবি, রাজনৈতিক
১৮ মিনিট আগে
ভারতের শিক্ষা মন্ত্রীর পদত্যাগের পর দেশজুড়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর গণগ্রেপ্তার ও হয়রানির অভিযোগে আবারও রাজপথে নামার হুমকি দিয়েছে জেন-জি নেতৃত্বাধীন ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে এই আন্দোলন শুরু হলে গত সপ্তাহে চাপের মুখে দেশটির
২২ মিনিট আগে
পরকীয়ার সন্দেহে স্ত্রীকে নির্মমভাবে হত্যা করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। অভিযোগ শুধু হত্যার নয়, মৃত্যুর সঙ্গে লড়াই করা স্ত্রীর শেষ মুহূর্তের ভিডিও ধারণ করে তা বন্ধু-স্বজনদের কাছে ছড়িয়ে দেওয়া এবং ভিডিও কলে সেই নারীর বাবা-মাকে সেই বিভীষিকাময় দৃশ্য দেখানোরও। ভারতের কর্ণাটকে ঘটে যাওয়া এই ঘটনায়
৪১ মিনিট আগে
জাপানের দক্ষিণাঞ্চলের প্রধান দ্বীপ কিউশুর কুমামোতো অঞ্চলে স্থানীয় সময় আজ মঙ্গলবার বিকেলে প্রাথমিকভাবে ৭ দশমিক ১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পরপরই জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) সুনামি সতর্কতা জারি করেছে।
২ ঘণ্টা আগে