ভারতের আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন দল বিজেপি প্রার্থী ঘোষণা করেছে। দলটি ঝাড়খন্ড রাজ্যের সাবেক গভর্নর দ্রৌপদী মুর্মুকে (৬৪) এই পদে প্রার্থী ঘোষণা করেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
রাষ্ট্রপতি পদে দ্রৌপদী মুর্মুর নাম ঘোষণার পরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করেছেন। টুইটে মোদি বলেছেন, লাখ লাখ মানুষ, বিশেষ করে যারা দারিদ্র্য ও কষ্টের সম্মুখীন হয়েছে, তারা শ্রীমতি দ্রৌপদী মুর্মুর জীবনী থেকে উৎসাহ পায়। নীতিগত বিষয়ে তাঁর বোধগম্যতা ও সহানুভূতিশীল প্রকৃতি আমাদের দেশকে ব্যাপকভাবে উপকৃত করবে।
দ্রৌপদী মুর্মু ওডিশা রাজ্যের ক্ষুদ্র নৃগোষ্ঠীর নাগরিক। তিনি এই নির্বাচনে বিরোধী প্রার্থী ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী যশোবন্ত সিনহার বিরুদ্ধে লড়বেন। নির্বাচিত হলে দ্রৌপদী মুর্মু হবেন ভারতের প্রথম ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারী রাষ্ট্রপতি।
দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে, ভারতের প্রেসিডেন্ট নির্বাচনে আগামী ১৮ জুলাই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। গণনা হবে ২১ জুলাই। নতুন রাষ্ট্রপতি শপথ নেবেন ২৫ জুলাই।
বিজেপির প্রধান জেপি নাড্ডা জানিয়েছেন, প্রেসিডেন্ট প্রার্থী নির্বাচনে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বৈঠকে বসে বিজেপির সংসদীয় বোর্ড। সেখানে প্রায় ২০ জনকে নিয়ে আলোচনা হয়। এ সময় সিদ্ধান্ত হয় পূর্ব ভারতের কোনো ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারীকে প্রার্থী করা হবে। সেই সিদ্ধান্ত অনুযায়ী দ্রৌপদী মুর্মুকে প্রার্থী করা হয়েছে।
এর আগে ২০১৭ সালে রাষ্ট্রপতি নির্বাচনের আগেও এই পদের জন্য আলোচিত প্রার্থী ছিলেন দ্রৌপদী মুর্মু। তবে সেবার বিহারের গভর্নর ও দলিত গোষ্ঠীর সদস্য রামনাথ কোবিন্দকে প্রার্থী করে বিজেপি।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দ্রৌপদী মুর্মু কাউন্সিলর হিসেবে রাজনৈতিক জীবন শুরু করেন। তিনি ওডিশা থেকে দুবার বিজেপির টিকিটে আইনপ্রণেতা নির্বাচিত হয়েছেন। বিজু জনতা দলের নবীন পাটনায়েক সরকারের মন্ত্রিসভার সদস্যও ছিলেন তিনি। ওই সময় দলটি বিজেপির সঙ্গে জোট গড়ে সরকার গঠন করেছিল।
এর আগে বিরোধী দলগুলো এক বৈঠকের পর যশোবন্ত সিনহাকে রাষ্ট্রপতি হিসেবে প্রার্থী ঘোষণা করে।
উল্লেখ্য, ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে থাকেন ইলেকটোরাল কলেজ ভোটে। এই ইলেকটোরাল কলেজ সংসদের উভয় কক্ষের সদস্যদের পাশাপাশি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর পার্লামেন্টের সদস্যদের নিয়ে গঠিত হয়।

চার বছরের বেশি সময় ধরে চলছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এই যুদ্ধের অবসান নিয়ে বৈঠক করতে যুক্তরাষ্ট্রের দূত হিসেবে রাশিয়ায় গেছেন জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ। স্থানীয় সময় শনিবার ক্রেমলিনে তাঁদের সঙ্গে বৈঠকে বসেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
২ ঘণ্টা আগে
ইরানে জ্বালানিবাহী একটি ট্যাংকার বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি এ খবর জানিয়েছে। আল-জাজিরার প্রতিবেদন থেকে জানা যায়, স্থানীয় সময় গতকাল শনিবার দেশটির পশ্চিমে হামেদান-সানান্দাজ মহাসড়কে সড়ক দুর্ঘটনার শিকার হয় ট্যাংকারটি। এরপর ট্যাংকারটিতে বিস্ফোরণ ঘটে।
৩ ঘণ্টা আগে
মার্কিন ইতিহাসে প্রথমবারের মতো ৫০ জন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও বেসামরিক কর্মচারীর ওপর লাই ডিটেক্টর বা পলিগ্রাফ পরীক্ষা চালিয়েছে পেন্টাগন। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুদ্ধসংক্রান্ত গোপন সামরিক তথ্য সংবাদমাধ্যমে ফাঁস হওয়ার বিষয়টি তদন্ত করতেই এ পরীক্ষা চালানো হয়েছে...
১৪ ঘণ্টা আগে
ইরানের তিনটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকার ধ্বংসের দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী। আজ শনিবার মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে এমন দাবি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া ওই বিবৃতিতে সেন্টকম জানিয়েছে, পারস্য সাগরে টহলরত মার্কিন নৌবাহিনীর একটি বিমানবাহী রণতরী এবং একটি গাইডেড-মিসাইল
১৬ ঘণ্টা আগে