
ভারতের আহমেদাবাদে গতকাল বৃহস্পতিবার উড্ডয়নের কিছুক্ষণের মধ্যে বিধ্বস্ত হওয়া এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানের ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে। চিকিৎসকদের যে হোস্টেলের ওপর বিমানটি আছড়ে পড়েছিল, সেই হোস্টেলের ছাদে পড়ে ছিল গুরুত্বপূর্ণ তথ্য রেকর্ডকারী এই যন্ত্র।
এনডিটিভি জানিয়েছে, ভারতের বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরোর (এএআইবি) একটি বড় দল ও গুজরাট সরকারের ৪০ জন কর্মীর সহায়তায় ডিজিটাল ফ্লাইট ডেটা রেকর্ডার, অর্থাৎ ব্ল্যাক বক্সটি খুঁজে পাওয়া যায়।
ব্ল্যাক বক্স বিমানের গতি, উচ্চতা, ইঞ্জিনের কার্যকারিতা ও ককপিটে পাইলটদের মধ্যে কথোপকথনসহ নানা গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণ করে। এটি স্টিল ও টাইটানিয়ামের মতো টেকসই ধাতু দিয়ে তৈরি এবং ভয়াবহ তাপ, পানি ও আঘাত সহ্য করতে পারে। এতে দুটি প্রধান অংশ থাকে। এর একটি বিমানের প্রযুক্তিগত ডেটা সংরক্ষণ করে, আর অন্য অংশটি ককপিটের অডিও ও পাইলটদের কথোপকথন এবং এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ ধারণ করে।
যন্ত্রটিকে ‘ব্ল্যাক বক্স’ বলা হলেও এটি সাধারণত উজ্জ্বল কমলা রঙের হয়, যেন ধ্বংসাবশেষের মধ্যে সহজেই শনাক্ত করা যায়।
আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিধ্বস্ত ওই বিমানে ২৪২ জন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে শুধু একজন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক প্রাণে বেঁচে গেছেন।
এয়ার ইন্ডিয়ার মালিক প্রতিষ্ঠান টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখর জানিয়েছেন, দুর্ঘটনাস্থলে ভারত, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ দল পৌঁছেছে। তিনি বলেন, ‘প্রশিক্ষিত তদন্তকারীরা আমাদের জানাবেন কীভাবে একটি সাধারণ ফ্লাইট এই ভয়াবহ বিপর্যয়ে পরিণত হলো।’
এই নির্দিষ্ট বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনারটি ১২ বছর আগে তৈরি হয়েছিল। আহমেদাবাদ বিমানবন্দরের একটি সিসিটিভি ফুটেজে দেখা গেছে, বিমানটি স্বাভাবিকভাবেই রানওয়ে ধরে গতি নিচ্ছিল এবং উড্ডয়নের সময়ও কোনো অস্বাভাবিকতা ছিল না। তবে উড্ডয়নের পর বিমানটি প্রত্যাশিত উচ্চতা অর্জন করতে পারেনি। কিছুক্ষণ সমান্তরালভাবে ওড়ার পর এটি দ্রুত নিচে নামতে শুরু করে এবং শেষে একটি মেডিকেল কলেজের চিকিৎসকদের হোস্টেলে গিয়ে আছড়ে পড়ে।
এই ভয়াবহ দুর্ঘটনা ভারতের অন্যতম বড় বিমান বিপর্যয় হিসেবে চিহ্নিত হতে পারে। ব্ল্যাক বক্সের তথ্য বিশ্লেষণই এখন প্রকাশ করবে এই দুর্ঘটনার প্রকৃত কারণ।

হরমুজ প্রণালি দিয়ে বের হওয়ার সময় সৌদি আরবের অপরিশোধিত তেলবাহী দুটি সুপারট্যাংকারে অজ্ঞাতনামা ক্ষেপণাস্ত্র বা প্রজেক্টাইলের আঘাতের ঘটনা ঘটেছে। শিপিং গোয়েন্দা সংস্থা মেরিস্কস ও কেপলারের তথ্যের বরাত দিয়ে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রয়টার্স জানায়, স্থানীয় সময় সোমবার গভীর রাতে মাত্র কয়েক মিনিটের ব্যবধানে
১৮ মিনিট আগে
প্রায় ৩০ বছর ধরে রহস্য আর নানা ষড়যন্ত্রতত্ত্বে ঘেরা আলোচিত র্যাপ তারকা টুপাক শাকুর হত্যাকাণ্ডে অবশেষে প্রথমবারের মতো একজন দোষী সাব্যস্ত হয়েছেন। সাবেক গ্যাং নেতা ডুয়েন ‘কেফি ডি’ ডেভিসকে এই হত্যার ষড়যন্ত্রের দায়ে দোষী সাব্যস্ত করেছেন যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাসের একটি আদালতের জুরি।
১ ঘণ্টা আগে
নেপাল-চীন সীমান্তের গিরং এলাকায় আকস্মিক বন্যার কয়েক সেকেন্ড আগের একটি সিসিটিভি ভিডিও এখন ভয়াবহ সেই দুর্যোগের শেষ মুহূর্তগুলোর অন্যতম গুরুত্বপূর্ণ প্রমাণ হয়ে উঠেছে। ভিডিওতে দেখা যায়, স্থানীয় সময় সকাল ১০টা ৫৯ মিনিট ৫৩ সেকেন্ডে পাহাড়ের আড়াল থেকে কালো মেঘের মতো একটি বিশাল স্রোত এগিয়ে আসছে।
২ ঘণ্টা আগে
মার্কিন তেল কোম্পানি নর্থ আমেরিকান ব্লু এনার্জি পার্টনার্স (এনএবিইপি) ভেনেজুয়েলার এমন কয়েকটি তেলক্ষেত্রের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে, যেগুলো আগে কয়েকটি চীনা কোম্পানি ও একটি রুশ প্রতিষ্ঠান পরিচালনা করত। স্থানীয় সময় গতকাল সোমবার রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন দুই মার্কিন...
৪ ঘণ্টা আগে