উত্তর প্রদেশের রাজধানী লক্ষ্ণৌয়ের একটি আদালতে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন সঞ্জীব মহেশ্বরী নামে এক গ্যাংস্টার। আদালত কক্ষের বাইরেই আইনজীবীর পোশাক পরা খুনি সঞ্জীবকে পরপর কয়েকটি গুলি করে।
আজ বুধবার সন্ধ্যায় ভারতীয় এনডিটিভির এক প্রতিবেদনে এ খবর জানা গেছে।
খবরে বলা হয়, গ্যাংস্টার সঞ্জীব মহেশ্বরী সঞ্জীব জিভা নামে পরিচিত। উত্তর প্রদেশের পশ্চিমাঞ্চলে তিনি কয়েকটি অপরাধ চক্র নিয়ন্ত্রণ করতেন।
একটি ভিডিওতে দেখা গেছে, আদালত প্রাঙ্গণে গুলিবিদ্ধ সঞ্জীব জিভা রক্তে ভেসে যাচ্ছেন। আশপাশের মানুষ তাঁর রক্তক্ষরণ বন্ধ করার চেষ্টা করছেন।
আজ বেলা সাড়ে ৩টার দিকে ওই ঘটনাটি ঘটে। এ সময় সঞ্জীবের সঙ্গে থাকা চার পুলিশের মধ্যে দুজন আহত হন। এ ছাড়া ঘটনাস্থলের আশপাশে থাকা এক নারী ও শিশুও আহত হয়েছেন।
ঘটনাস্থল থেকে আহত সঞ্জীবকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসকেরা তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করেন।
লক্ষ্ণৌ পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা উপেন্দ্র আগারওয়াল জানিয়েছেন, সঞ্জীবকে আক্রমণ করা ওই ব্যক্তিকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সময় আদালত চত্বরে থাকা আইনজীবীরা তাঁকে ধরে ফেলেছিলেন। পরে তাঁরা তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করেন।
জানা গেছে, হত্যাকাণ্ডের শিকার সঞ্জীবের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে অসংখ্য মামলা রয়েছে। দীর্ঘ বছর ধরে তিনি জেলে ছিলেন।
আদালত চত্বরের মতো একটি সুরক্ষিত এলাকায় রিভলবার নিয়ে খুনি কীভাবে প্রবেশ করলেন, তা নিয়ে আলোচনা চলছে। মাত্র দুই মাস আগে উত্তর প্রদেশেই পুলিশ হেফাজতে গ্যাংস্টার আতিক আহমেদ ও তাঁর ভাইকে হত্যা করেছিলেন দুই অস্ত্রধারী।

সভায় ট্রাম্প তাঁর ভাষণে বলেন, ‘আমি দুই দেশকেই বলেছিলাম, আমি তোমাদের প্রত্যেকের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপ করতে যাচ্ছি। এর ফলে তারা কার্যত কোনো ব্যবসাই করতে পারত না। যখন তারা দেখল যে প্রচুর টাকা লোকসান হতে যাচ্ছে, তখন তারা বলল—আমরা আর লড়াই করতে চাই না। এভাবেই আমরা বিষয়টি সমাধান করেছি।’
৮ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি হবে নাকি যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নেবে—তা আগামী ১০ দিনের মধ্যে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে নিজের নবগঠিত বোর্ড অব পিসের উদ্বোধনী সভায় তিনি এই সময়সীমার কথা উল্লেখ করেন।
৮ ঘণ্টা আগে
লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের মাদক সিন্ডিকেট পরিচালনা করতেন খুশনুমা আনসারি ওরফে নেহা। তিনি দিনে বিউটি পারলার পরিচালনা করলেও রাতে তিনি ‘ম্যাডাম জেহের’ নামে গ্যাংয়ের অবৈধ কর্মকাণ্ড সামলাতেন। আর সঙ্গী এবং গ্যাংয়ের অন্যতম অস্ত্র সরবরাহকারী ছিলেন ববি কবুতর।
৯ ঘণ্টা আগে
সরকারি দায়িত্ব পালনের সময় অসদাচরণের অভিযোগে ছোট ভাই অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরের গ্রেপ্তারের পর মুখ খুলেছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। আজ এক বিবৃতিতে রাজা জানিয়েছেন, এই ঘটনার ‘পূর্ণাঙ্গ, সুষ্ঠু ও যথাযথ আইনি প্রক্রিয়া’ সম্পন্ন হতে হবে।
১১ ঘণ্টা আগে