ইউক্রেনের সেনারা রাশিয়ার কুরস্ক অঞ্চলে ঢুকে পড়লেও রাশিয়ার বাহিনী ইউক্রেনের মাটিতে আগ্রাসন অব্যাহত রেখেছে। এই অবস্থায় ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডনবাস অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ শহর খালি করার নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
সোমবার রাতে বিবিসি জানিয়েছে, ডনবাস অঞ্চলের পোকরভস্ক এবং এর আশপাশের গ্রামগুলোতে বসবাস করা পরিবারগুলোকে ঘরবাড়ি ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শহরটির সামরিক সরকারের প্রধান সের্হি ডোবরিয়াক বলেছেন, রাশিয়ার বাহিনী পৌঁছানোর আগে শহর ছেড়ে পালানোর জন্য বাসিন্দাদের আর দুই সপ্তাহের মতো সময় হাতে আছে। বর্তমানে প্রতিদিন গড়ে ৫০০ থেকে ৬০০ বাসিন্দাকে সরিয়ে নেওয়া হচ্ছে।
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পোকরভস্ক শহরটি ইউক্রেনের প্রধান প্রতিরক্ষামূলক দুর্গগুলোর মধ্যে একটি। পূর্ব ফ্রন্টে ইউক্রেনের সেনাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ রসদকেন্দ্র।
দোনেৎস্ক অঞ্চলের গভর্নর ভাদিম ফিলাশকিন জানিয়েছেন, শহরটিতে ৪ হাজার শিশুসহ ৫৩ হাজারের বেশি মানুষ বসবাস করছে। তিনি বলেন, ‘কর্তৃপক্ষ শিশু এবং তাদের বাবা-মা বা অভিভাবকদের জোর করে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমাদের শহরগুলো যখন শত্রুর অস্ত্রের সীমার মধ্যে থাকে, তখন এগুলো খালি করার সিদ্ধান্ত প্রয়োজনীয় এবং অনিবার্য।’
এদিকে প্রায় দুই সপ্তাহ আগে ইউক্রেনের বাহিনীও রাশিয়ার কুরস্ক অঞ্চলে ঢুকে পড়েছে। ধীরে ধীরে রাশিয়ার আরও ভেতরে প্রবেশ করছে দলটি। গুঁড়িয়ে দিচ্ছে রাশিয়ার কৌশলগত নানা স্থাপনা। সর্বশেষ একটি গুরুত্বপূর্ণ সেতুও ধ্বংস করেছে তারা। এটি গত এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় সেতু ধ্বংসের ঘটনা।
গতকাল রোববার দ্বিতীয় সেতুটিতে হামলার ভিডিও ফুটেজ প্রকাশ করেছে ইউক্রেনের সামরিক বাহিনী। ধ্বংস হওয়া সেতুটি কুরস্ক অঞ্চলের জভানোয়ের সেম নদীর ওপরে ছিল। সোমবার একই নদীর ওপর ইউক্রেনের বাহিনী তৃতীয় আরেকটি সেতু ধ্বংস করেছে বলে দাবি করেছেন রাশিয়ান কয়েকজন সামরিক ব্লগার। তবে এই সেতুর বিষয়ে কিয়েভ এখনো কোনো বিবৃতি দেয়নি। তবে সেতুটি সত্যিই ধ্বংস হয়ে থাকলে রাশিয়ার সামরিক সরবরাহ আরও বাধাগ্রস্ত হবে এবং ইউক্রেনকে দখল করা অঞ্চলের ওপর নিয়ন্ত্রণ সুসংহত করতে সহায়তা করবে।

পশ্চিমা সামরিক গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়ন বলছে, যুদ্ধের আগেই নেওয়া সুপরিকল্পিত প্রস্তুতির কারণে ইরান তাদের অস্ত্রভান্ডার ও নেতৃত্বের ওপর মার্কিন-ইসরায়েলি হামলার ক্ষয়ক্ষতির কমিয়ে আনতে সক্ষম হয়েছে। মূল্যায়নগুলোতে আরও বলা হয়েছে, যদি যুদ্ধবিরতি ব্যর্থ হয় তবে ইরানের এখনো পাল্টা জবাব...
২৪ মিনিট আগে
ইরানের বন্দরগুলোতে মার্কিন অবরোধ শুরুর পর এই প্রথম পাকিস্তানের পতাকাবাহী একটি তেলবাহী ট্যাংকার হরমুজ প্রণালি দিয়ে বের হয়ে এসেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচল কতটা সীমিত হয়ে পড়েছে, এই ঘটনাটি তারই একটি বিরল দৃষ্টান্ত। তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদন...
১ ঘণ্টা আগে
পোপ লিও যুদ্ধের পেছনে কোটি কোটি ডলার খরচ করা বিশ্বনেতাদের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন, বিশ্ব বর্তমানে ‘মুষ্টিমেয় কিছু স্বৈরশাসক বিশ্বজুড়ে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে।’ তিনি আরও বলেন, এই নেতারা এসব ধ্বংসযজ্ঞ চালাতে এবং ফায়দা লুটতে ধর্মের নাম ব্যবহার করছে।
৩ ঘণ্টা আগে
ইসরায়েলের পরবর্তী প্রধান শত্রু কে হতে যাচ্ছে—তা নিয়ে এরই মধ্যে ভবিষ্যদ্বাণী শুরু হয়েছে। ইরানের পর ইসরায়েলের প্রধান শত্রু হিসেবে পাকিস্তান ও তুরস্কের নাম নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছে। ইসরায়েলি বিশ্লেষক বোয়াজ গোলানি দেশটির দৈনিক মাআরিভে প্রকাশিত এক নিবন্ধে মধ্যপ্রাচ্যের ‘পরিবর্তনশীল পরিস্থিতির’...
৫ ঘণ্টা আগে