ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁকে ‘মুরগি বা কাপুরুষ’ বলে আখ্যা দিয়েছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক টুইটে তিনি এ কথা বলেন। রুশ সংবাদমাধ্যম আরটির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এক্সে ফরাসি ভাষায় মেদভেদেভ লিখেছেন, ‘মাখোঁ কিয়েভ সফরের প্রস্তুতি নিচ্ছেন? কিন্তু তিনি তো আসলে একটা মুরগি (কাপুরুষ) প্রাণী!’ ফরাসি ভাষায় তোইয়ার্দ (trouillard) শব্দটি সাধারণত কাপুরুষ অর্থে ব্যবহৃত হয়। তবে এই শব্দের অপর একটি অর্থ হলো, মুরগি।
মেদভেদেভ তাঁর এক্স টুইটে আরও লেখেন, ‘যাই হোক, তাঁর কার্যালয়ের প্রতি আমার পরামর্শ হলো—তাঁর জন্য যেন কয়েক জোড়া বক্সার অন্তর্বাস নেওয়া হয়। এটি খুবই তীব্র দুর্গন্ধযুক্ত...।’ ওই টুইটে বিশেষ দ্রষ্টব্য দিয়ে রাশিয়ার সাবেক এই প্রেসিডেন্ট আরও লেখেন, ‘এটি আমি সকাল বেলায়ই লিখেছি, কিন্তু প্রকাশ করার সময় ছিল না! এবং এখন সন্ধ্যায় দেখছি তিনি নিজকে বিষ্ঠায় মাখামাখি করে ফেলেছেন। হতদরিদ্র ফ্রান্স!’
রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের এই ডেপুটি চেয়ারম্যান কেবল মাখোঁকেই নয়, তীব্র আক্রমণ শানিয়েছেন বাইডেনের বিরুদ্ধেও। গতকাল সোমবার শেয়ার করা টুইটে তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে পাগল ও আহাম্মক বলে আখ্যা দেন। তার আগে তিনি বাইডেনকে যুক্তরাষ্ট্রের কলঙ্ক বলেও আখ্যা দিয়েছিলেন।
এক টুইটে মেদভেদেভ বলেছিলেন, ‘স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে বাইডেন নিজেকে ফ্রাঙ্কলিন ডিলানো রুজভেল্টের সঙ্গে তুলনা করেছিলেন। এটি স্রেফ একটি তুলনাই, কোনো ভিত্তি নেই।’ তিনি আরও বলেন, ‘প্রথমত, রুজভেল্ট হুইলচেয়ারে চলাফেরা করা একজন দুর্বল মানুষ হলেও তিনি আমেরিকাকে মন্দা থেকে উদ্ধার করেছিলেন। অন্যদিকে বাইডেন একজন পাগল, মানসিকভাবে অক্ষম ব্যক্তি, যিনি মানবতাকে নরকে টেনে নিয়ে যাওয়ার জন্য মনস্থির করেছেন।’
মেদভেদেভ আরও বলেন, ‘দ্বিতীয়ত, রুজভেল্ট সোভিয়েত ইউনিয়নসহ মিত্রদের শান্তি নিশ্চিতে লড়াই করছিলেন। তবে বাইডেন সক্রিয়ভাবে ও অবিরামভাবে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর চেষ্টা করছেন। তৃতীয়ত, রুজভেল্ট ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই করছিলেন, কিন্তু বাইডেন তাদের জন্য লড়াই করছেন। তিনি যুক্তরাষ্ট্রের কলঙ্ক!’

একটি নীলকান্তমণি ও হিরার আংটি যুক্তরাজ্যের একটি নিলাম প্রতিষ্ঠানে বিক্রির জন্য উন্মুক্ত করা হলে এগুলো দেখে লন্ডনের বাড়ি থেকে গয়না চুরি হওয়ার বিষয়টি জানতে পেরেছিলেন জর্ডানের রাজকন্যা ফিরিয়াল। এ ঘটনায় তাঁর সাবেক গৃহকর্মী মারিয়া ভার্জেলিনা তাবোরদা হেনাওর বিরুদ্ধে গয়না চুরির অভিযোগ আনা হয়েছে।
১ ঘণ্টা আগে
ইউক্রেনে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। বুধবারের এই হামলায় শিশুসহ অন্তত ৩২ জন নিহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে শিল্পকারখানা ও জ্বালানি অবকাঠামো। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলাকে রাশিয়ার চালানো সবচেয়ে ‘জঘন্য হামলাগুলোর’ একটি বলে উল্লেখ করেছেন।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রে পড়াশোনা করা বিদেশি শিক্ষার্থীরা দেশটিতে কাজ করতে চাইলে তাদের অন্তত ৭০ হাজার ডলার প্রশিক্ষণ ফি দিতে হবে। মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় তথা হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) গতকাল বুধবার অনলাইনে প্রকাশিত এক সরকারি নোটিশে এমন প্রস্তাব দিয়েছে। ট্রাম্প প্রশাসনের বিদেশি ভিসাধারীদের ওপর ব্
৪ ঘণ্টা আগে
নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইনে মার্কিন এক বিনিয়োগকারীকে যুক্ত করার বিষয়ে শীর্ষ রুশ ও মার্কিন কর্মকর্তারা আলোচনা করেছেন। রাশিয়া ইউক্রেনে আক্রমণ চালানোর আগে এই পাইপলাইন হয়েই জার্মানিতে গ্যাস সরবরাহ করা হতো। ঘটনার বিষয়ে অবগত পাঁচটি সূত্র বার্তা সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে।
৬ ঘণ্টা আগে