ডেনমার্কে ৬ কোটি ৬০ লাখ বছরের পুরোনো একটি জীবাশ্ম বমি আবিষ্কৃত হয়েছে। ধারণা করা হচ্ছে, ডাইনোসর যুগের কোনো মাছ এই বমি করেছিল।
সোমবার বিবিসি জানিয়েছে, পূর্ব ডেনমার্কে অবস্থিত ইউনেসকোর তালিকাভুক্ত উপকূলীয় পাহাড় স্টিভন্স ক্লিন্টে এই আবিষ্কারটি করেন স্থানীয় জীবাশ্ম অনুসন্ধানকারী পিটার বেনিকে। ‘ফসিল গিক’ নামে পরিচিত বেনিকে সম্প্রতি চকে রূপান্তরিত হওয়া একটি ফসিলের মধ্যে কিছু অস্বাভাবিক অংশ দেখতে পেয়েছিলেন। পরে সেই অংশটি সামুদ্রিক স্টার ফিশ ও সি আরচিনের সঙ্গে সম্পর্কিত একটি জলজ প্রজাতির অংশ হিসেবে চিহ্নিত হয়।
বেনিকে জীবাশ্মটি ডেনমার্কের ইস্ট জিল্যান্ড মিউজিয়ামে নিয়ে গেলে পরীক্ষা-নিরীক্ষায় নিশ্চিত করা হয়, এটি ক্রেটাসিয়াস যুগের শেষের দিককার (৬৬ মিলিয়ন বছর পুরোনো) জীবাশ্ম। ওই সময়টিতে টিরানোসরাস এবং ডিপ্লোডোকাস প্রজাতির ডাইনোসরও পৃথিবীতে বিচরণ করত।
মিউজিয়ামের প্যালিওন্টোলজিস্ট এবং কিউরেটর জেসপার মিলান এই আবিষ্কারকে ‘অত্যন্ত বিরল’ বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, ‘এটি আমাদের প্রাচীন খাদ্য শৃঙ্খলা সম্পর্কে অনেক তথ্য দিচ্ছে। ৬৬ মিলিয়ন বছর আগে কে কাকে খাচ্ছিল, তা বোঝার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সূত্র।’
মিলান আরও ব্যাখ্যা করেন, সেই সময়টি মাছ এবং হাঙর স্টার ফিশ খেত। কিন্তু এটিকে হজম করা ছিল কঠিন। ফলে তারা খনিজ সমৃদ্ধ চক অংশগুলো বমি করে ফেলত।
মিলান বলেন, ‘এই আবিষ্কার আমাদের ক্রেটাসিয়াস সমুদ্রের দৈনন্দিন জীবন সম্পর্কে একটি অনন্য ধারণা দেয়—ডাইনোসরের সময়ে সমুদ্রের পরিবেশ কেমন ছিল তা বুঝতে সাহায্য করে।’
এই আবিষ্কার শুধু প্রাচীন বাস্তুতন্ত্র বোঝার জন্যই নয়, বরং বৈজ্ঞানিক গবেষণার জন্যও তাৎপর্যপূর্ণ। মিউজিয়ামটি প্রথমে স্থানীয় সংবাদমাধ্যমে খবরটি প্রকাশ করলেও এটি দ্রুত বিশ্বব্যাপী আগ্রহ সৃষ্টি করেছে। এ বিষয়ে জেসপার মিলান মজার ছলে বলেন, ‘এটি সম্ভবত বিশ্বের সবচেয়ে বিখ্যাত বমি!’
গবেষকেরা বলছেন, এই জীবাশ্ম বমি আমাদের অতীত পৃথিবীর গভীর ইতিহাস এবং প্রাকৃতিক বিবর্তনের একটি দুর্দান্ত জানালা খুলে দিয়েছে।

উগান্ডার তোওরো রাজ্যের রাজা ওয়ো নিম্বা কাবাম্বা ইগুরু রুকিদি চতুর্থের মৃত্যুর পর তাঁর উত্তরাধিকার নিয়ে তীব্র বিরোধ দেখা দিয়েছে। মাত্র ৩৪ বছর বয়সে মারা যাওয়া এই রাজার সমাধির আনুষ্ঠানিকতার মধ্যেই সামনে এসেছে এক ‘রহস্যময় পুত্রের’ দাবি।
২২ মিনিট আগে
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বাংলা মার্কেটখ্যাত কোতারায়া এলাকায় অভিযান চালিয়ে ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। আটক ব্যক্তিদের মধ্যে ৪৩৯ জন পুরুষ ও ৩৩ জন নারী...
১ ঘণ্টা আগে
২০২০ সালে গালওয়ান উপত্যকায় সীমান্ত সংঘর্ষের প্রায় সাত বছর পর এটি সি চিন পিংয়ের প্রথম ভারত সফর। বৈঠকে দুই নেতা বাণিজ্য বৃদ্ধি, সরাসরি বিমান যোগাযোগ পুনঃস্থাপন ও সাংস্কৃতিক বিনিময় জোরদারের অঙ্গীকার করেন। তবে এই আলোচনার আবহেই অরুণাচল প্রদেশে চীনা সেনাবাহিনীর ভূখণ্ড দখল ও অবকাঠামো নির্মাণের
২ ঘণ্টা আগে
যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থী কয়েকজন নারী ব্রিটিশ পুরুষদের বিরুদ্ধে ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন। তবে অনেকেই জানিয়েছেন, নিজেদের আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যাত হওয়ার আশঙ্কায় তাঁরা এসব ঘটনার বিষয়ে পুলিশের কাছে আনুষ্ঠানিক অভিযোগ বা ফৌজদারি মামলা করতে ভয় পান।
৪ ঘণ্টা আগে