
যুক্তরাজ্য ইউক্রেনকে ডিপ্লেটেড ইউরেনিয়ামসমৃদ্ধ গোলাসহ কামান সরবরাহ করলে পরিণতি ভালো হবে না বলে হুঁশিয়ার করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
ক্রেমলিনে চীনা প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গে আলোচনার পর সাংবাদিকদের পুতিন বলেন, ‘যুক্তরাজ্য ইউক্রেনে শুধু ট্যাংক সরবরাহের ঘোষণাই দেয়নি, ইউরেনিয়াম বর্জ্য দেওয়ারও ঘোষণা দিয়েছে। যদি এমনটা ঘটে, তবে রাশিয়া কঠোর প্রতিক্রিয়া দেখাতে বাধ্য হবে।’
এর আগে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, ‘এমনটা করলে লন্ডনের জন্য খুব খারাপ কিছু হবে।’
ডিপ্লেটেড ইউরেনিয়াম হলো পরমাণু জ্বালানি ও অস্ত্রে ব্যবহৃত সমৃদ্ধ ইউরেনিয়াম তৈরির প্রক্রিয়া থেকে সৃষ্ট এক ধরনের উপজাত, যাতে প্রাকৃতিক ইউরেনিয়ামের চেয়ে তেজস্ক্রিয়তা কম থাকে।
সম্প্রতি যুক্তরাজ্য ইউক্রেনকে ‘চ্যালেঞ্জার-২’ ট্যাংক দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বলে খবর বের হয়েছে। এই কামানে যে গোলা ব্যবহার করা হয়েছে, তাতে ডিপ্লেটেড ইউরেনিয়ামের আস্তরণ থাকে। বিস্ফোরকের সঙ্গে মেশানো থাকে তেজস্ক্রিয় পদার্থ।
এ ধরনের গোলার বৈশিষ্ট্য হলো- এগুলো কামান ও সাঁজোয়া যানের পুরু বর্ম বা আবরণকে সহজে ছিদ্র করে ফেলতে পারে। ট্যাংককে ধ্বংস করতে ডিপ্লিটেড ইউরেনিয়াম সমৃদ্ধ গোলা সাধারণ গোলার তুলনায় অনেক বেশি কার্যকর।
জাতিসংঘের পরিবেশগত কর্মসূচি এ ধরনের ইউরেনিয়াম বর্জ্যসমৃদ্ধ গোলাকে ‘রাসায়নিক ও তেজস্ক্রিয় বিষাক্ত ভারী ধাতু’ হিসেবে বর্ণনা করেছে।
মঙ্গলবার (২১ মার্চ) ব্রিটিশ প্রতিরক্ষা প্রতিমন্ত্রী অ্যানাবেল গোল্ডি বলেন, ইউক্রেনে পাঠানোর জন্য সামরিক সহায়তা প্যাকেজের অংশ হিসেবে চ্যালেঞ্জার টু ট্যাংকে ব্যবহারের জন্য ডিপ্লেটেড ইউরেনিয়ামসমৃদ্ধ গোলাও আছে। এর পরিপ্রেক্ষিতেই পুতিনের হুঁশিয়ারি এল।
তবে যুক্তরাজ্যের পররাষ্ট্রসচিব বলেছেন, ইউক্রেন যুদ্ধে কোনো পারমাণু অস্ত্র সহায়তা দেওয়ার পরিকল্পনা হয়নি।

সভায় ট্রাম্প তাঁর ভাষণে বলেন, ‘আমি দুই দেশকেই বলেছিলাম, আমি তোমাদের প্রত্যেকের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপ করতে যাচ্ছি। এর ফলে তারা কার্যত কোনো ব্যবসাই করতে পারত না। যখন তারা দেখল যে প্রচুর টাকা লোকসান হতে যাচ্ছে, তখন তারা বলল—আমরা আর লড়াই করতে চাই না। এভাবেই আমরা বিষয়টি সমাধান করেছি।’
৮ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি হবে নাকি যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নেবে—তা আগামী ১০ দিনের মধ্যে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে নিজের নবগঠিত বোর্ড অব পিসের উদ্বোধনী সভায় তিনি এই সময়সীমার কথা উল্লেখ করেন।
৮ ঘণ্টা আগে
লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের মাদক সিন্ডিকেট পরিচালনা করতেন খুশনুমা আনসারি ওরফে নেহা। তিনি দিনে বিউটি পারলার পরিচালনা করলেও রাতে তিনি ‘ম্যাডাম জেহের’ নামে গ্যাংয়ের অবৈধ কর্মকাণ্ড সামলাতেন। আর সঙ্গী এবং গ্যাংয়ের অন্যতম অস্ত্র সরবরাহকারী ছিলেন ববি কবুতর।
৯ ঘণ্টা আগে
সরকারি দায়িত্ব পালনের সময় অসদাচরণের অভিযোগে ছোট ভাই অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরের গ্রেপ্তারের পর মুখ খুলেছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। আজ এক বিবৃতিতে রাজা জানিয়েছেন, এই ঘটনার ‘পূর্ণাঙ্গ, সুষ্ঠু ও যথাযথ আইনি প্রক্রিয়া’ সম্পন্ন হতে হবে।
১১ ঘণ্টা আগে