রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, ইউক্রেন সংকটের রাজনৈতিক সমাধানে আগ্রহী পশ্চিম বিশ্বের বেশ কয়েকটি দেশ। সংশ্লিষ্ট দেশগুলোর নেতারা এরই মধ্যে বিষয়টি নিয়ে দর-কষাকষির জন্য তাঁর সঙ্গে যোগাযোগও করেছেন। তিনি বলেছেন, যতক্ষণ পর্যন্ত মস্কোর স্বার্থ রক্ষিত হবে ততক্ষণ পর্যন্ত মস্কো এ ধরনের যেকোনো আলোচনার প্রস্তাবকে ইতিবাচকভাবে দেখে।
রুশ সংবাদমাধ্যম আরটির প্রতিবেদনে বলা হয়েছে, বেলারুশের পররাষ্ট্রমন্ত্রী সের্গেই অ্যালেইনিকের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সের্গেই লাভরভ বলেন—পশ্চিমা শক্তিগুলো ইউক্রেন সংকটের সমাধানের জন্য বেশ আগ্রহী হয়ে উঠেছেন। তবে লাভরভ নির্দিষ্ট কোনো দেশের নাম উল্লেখ করেননি।
সংশ্লিষ্ট পশ্চিমা দেশগুলোর নাম উল্লেখ করা প্রসঙ্গে লাভরভ বলেন, ‘এটি আমি বলতে চাই না, আমার বলার অধিকারও নেই।’ লাভরভ বলেন, ‘পশ্চিমা দেশগুলোর উচ্চ পর্যায়ের বেশ কয়েকজন সুপরিচিত নেতা, যার মধ্যে একজন নির্দিষ্ট পশ্চিমা নেতা বেশ কয়েকবার...অন্তত তিনটি ভিন্ন মাধ্যমে ইঙ্গিত পাঠিয়েছেন যে, কেন আমরা তা (আলোচনা) করব না। তিনি আমাদের বলেছেন, দেখা করুন এবং ইউক্রেন এবং ইউরোপীয় নিরাপত্তার বিষয়ে কার কী চাওয়া সে সম্পর্কে কথা বলুন।’
এ সময় লাভরভ বলেন, রাশিয়া সব সময়ই এই বিষয়গুলোকে গুরুত্ব সহকারে আলোচনার জন্য প্রস্তুত। কিন্তু কিয়েভ সব সময়ই অনিচ্ছুক ছিল বলেও অভিযোগ করেন তিনি। লাভরভ বলেন, ‘আমরা কখনই আলোচনা প্রত্যাখ্যান করিনি এবং এই প্রশ্নটি (কেন আমরা আলোচনা করব না) তা কখনোই আমাদের জিজ্ঞেস কর উচিত নয়।’

সভায় ট্রাম্প তাঁর ভাষণে বলেন, ‘আমি দুই দেশকেই বলেছিলাম, আমি তোমাদের প্রত্যেকের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপ করতে যাচ্ছি। এর ফলে তারা কার্যত কোনো ব্যবসাই করতে পারত না। যখন তারা দেখল যে প্রচুর টাকা লোকসান হতে যাচ্ছে, তখন তারা বলল—আমরা আর লড়াই করতে চাই না। এভাবেই আমরা বিষয়টি সমাধান করেছি।’
৮ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি হবে নাকি যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নেবে—তা আগামী ১০ দিনের মধ্যে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে নিজের নবগঠিত বোর্ড অব পিসের উদ্বোধনী সভায় তিনি এই সময়সীমার কথা উল্লেখ করেন।
৮ ঘণ্টা আগে
লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের মাদক সিন্ডিকেট পরিচালনা করতেন খুশনুমা আনসারি ওরফে নেহা। তিনি দিনে বিউটি পারলার পরিচালনা করলেও রাতে তিনি ‘ম্যাডাম জেহের’ নামে গ্যাংয়ের অবৈধ কর্মকাণ্ড সামলাতেন। আর সঙ্গী এবং গ্যাংয়ের অন্যতম অস্ত্র সরবরাহকারী ছিলেন ববি কবুতর।
৯ ঘণ্টা আগে
সরকারি দায়িত্ব পালনের সময় অসদাচরণের অভিযোগে ছোট ভাই অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরের গ্রেপ্তারের পর মুখ খুলেছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। আজ এক বিবৃতিতে রাজা জানিয়েছেন, এই ঘটনার ‘পূর্ণাঙ্গ, সুষ্ঠু ও যথাযথ আইনি প্রক্রিয়া’ সম্পন্ন হতে হবে।
১১ ঘণ্টা আগে