অর্থনৈতিক সহযোগিতা জোট ব্রিকসের সদস্য হতে আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে তুরস্ক। গতকাল বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সহযোগী ইউরি উশাকভ এই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, জোটের সদস্য দেশগুলো তুরস্কের আবেদনের বিষয়টি বিবেচনা করবে। রুশ সংবাদমাধ্যম আরটির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুসারে, রাশিয়া বর্তমানে ব্রিকস জোটের চেয়ারম্যান। চলতি বছরের অক্টোবর মাসের ২২-২৪ তারিখ রাশিয়ার কাজানে ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানকে এই সম্মেলনে যোগ দিতে আমন্ত্রণ জানিয়েছে। এরদোয়ান পুতিন আমন্ত্রণ গ্রহণ করেছেন বলে জানিয়েছেন উশাকভ।
উশাকভ সাংবাদিকদের বলেছেন, ‘ (ব্রিকস) জোটের পূর্ণাঙ্গ সদস্য হতে তুরস্ক আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে। আমরা এই বিষয়টি বিবেচনা করব।’ পশ্চিমা সামরিক জোট ন্যাটোর একমাত্র সদস্য হিসেবে ব্রিকসে—যেটা পশ্চিমা বিরোধী জোট বলেই বিশ্বে পরিচিত—যোগ দেওয়ার আবেদন করেছে।
এর আগে, গত সোমবার মার্কিন সম্প্রচারমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছিল—তুরস্ক কয়েক মাস আগেই ব্রিকস জোটে সদস্যপদের জন্য আবেদন করেছে এবং মূলত ইউক্রেন যুদ্ধ ইস্যুতে ন্যাটোর সঙ্গে তুরস্কের মধ্যকার দ্বন্দ্বের কারণে আঙ্কারা এই সিদ্ধান্ত নিয়েছিল।
এরদোয়ানের ক্ষমতাসীন একে পার্টির মুখপাত্র ওমের সেলিক নিশ্চিত করেছেন যে, আবেদনে প্রক্রিয়া চলমান এবং এরদোয়ান এর আগে নিজেও ‘বেশ কয়েকবার’ বলেছেন, তুরস্ক ব্রিকসের সদস্য হতে চায়। ওমের সেলিক, ‘এই বিষয়ে আমাদের অনুরোধ পরিষ্কার। এই প্রক্রিয়া চলমান। কিন্তু এই বিষয়ে এখনো কোনো সুনির্দিষ্ট অগ্রগতি হয়নি। আমাদের প্রেসিডেন্ট স্পষ্টভাবে বলেছেন, তুরস্ক ব্রিকসসহ সমস্ত গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে অংশ নিতে চায়।’
এর আগে, ২০০৬ সালে ব্রাজিল, রাশিয়া, ভারত ও চীন মিলে ব্রিকস গঠন করে। দক্ষিণ আফ্রিকা ২০১১ সালে জোটে যোগদান করে। আর চলতি বছরের জানুয়ারিতে মিসর, ইথিওপিয়া, ইরান এবং সংযুক্ত আরব আমিরাত পূর্ণ সদস্য হয় জোটের। উশাকভের মতে, ৩০ টিরও বেশি দেশ এরই মধ্যে আনুষ্ঠানিকভাবে যোগদানের জন্য আবেদন করেছে।
এদিকে, ব্রিকসে যোগ দিকে তুরস্কের আবেদন ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) উদ্বেগ সৃষ্টি করেছে। ইইউ মুখপাত্র পিটার স্ট্যানো গত মঙ্গলবার ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে বলেন, ইইউতে যোগদানের প্রার্থী হিসেবে আঙ্কারাকে কোনো আন্তর্জাতিক সংস্থায় যোগদান করতে হবে তা বেছে নেওয়ার অধিকার থাকা সত্ত্বেও দেশটিকে ইইউ—এর মূল্যবোধ এবং বৈদেশিক নীতির পছন্দকে সম্মান করতে হবে।
তুরস্ককে ১৯৯৯ সালে ইইউ—এর সদস্যপদ প্রার্থী দেশ হিসেবে ঘোষণা করা হয়। পরে ২০০৫ সাল থেকে দেশটির জোটে যোগদানের বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। তবে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইউরোপীয় পার্লামেন্ট ২০১৯ সালে দেশটির ইইউকে যোগদানের আলোচনা স্থগিত করে।

যুক্তরাষ্ট্রের আগের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো ইরান আবার গড়ে তুলছে এবং একই সঙ্গে ‘যুদ্ধের প্রস্তুতি’ নিচ্ছে। এমনটাই দাবি করেছেন ইরানের এক প্রভাবশালী বিরোধী নেতা। যদিও বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তেহরানের সঙ্গে আলোচনায় যুক্ত।
৪২ মিনিট আগে
ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গতকাল বুধবার পাইলটদের জন্য এক অস্বাভাবিক সরকারি নোটিশ (নোটিশ ফর এয়ারম্যান বা নোটাম) জারি করে। সেখানে দেশের আকাশসীমার বড় অংশ বন্ধ ঘোষণা করা হয়। মূলত, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মহড়া পরিচালনার জন্য এই আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
১ ঘণ্টা আগে
সরকারি পদে থাকাকালে অসদাচরণের সন্দেহে গ্রেপ্তারের পর অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরকে তদন্তাধীন অবস্থায় মুক্তি দেওয়া হয়েছে। টেমস ভ্যালি পুলিশ বৃহস্পতিবার সকালে জানায়, তারা নরফোক থেকে ষাটোর্ধ্ব এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এবং বার্কশায়ার ও নরফোকের বিভিন্ন ঠিকানায় তল্লাশি চালাচ্ছে।
২ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর বোর্ড অব পিস বা শান্তি পরিষদের প্রথম সভায় জানিয়েছেন, ৯টি সদস্যদেশ গাজা উপত্যকার পুনর্গঠন তহবিলে ৭ বিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। একই সঙ্গে পাঁচটি দেশ ফিলিস্তিনি ভূখণ্ডে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী (আইএসএফ) মোতায়েনে সম্মত হয়েছে।
২ ঘণ্টা আগে