
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমাদের একের পর এক নিষেধাজ্ঞা বিশ্বব্যাপী জ্বালানির দাম আরও বাড়িয়ে দেবে। এতে বিপর্যয় নেমে আসতে পারে বলে সতর্ক করেছেন তিনি। আজ শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
পুতিন বলেন, ‘ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার ওপর পশ্চিমারা যে নিষেধাজ্ঞা দিয়েছে এটি বিশ্ব বাজারে বিপদ ডেকে আনবে। ভবিষ্যতে আরও নিষেধাজ্ঞা আরোপিত হলে সেটি বিশ্বব্যাপী জ্বালানির বাজারে আরও বড় বিপর্যয়ের কারণ হবে।’
প্রেসিডেন্ট পুতিন রাশিয়ার ওপর নিষেধাজ্ঞাগুলোকে অর্থনৈতিক যুদ্ধ হিসেবে মন্তব্য করেন। রাশিয়ার তেল ও গ্যাসশিল্পের নেতৃত্ব প্রদানকারীদের উদ্দেশে পুতিন বলেন, ‘রাশিয়ার জ্বালানি শক্তির ওপর নির্ভরতা কমাতে পশ্চিমা বিশ্বের আহ্বান তেল ও গ্যাসের বিশ্ববাজারকে ‘উত্তপ্ত’ করে তুলেছে।’
উল্লেখ্য, সৌদি আরবের পর রাশিয়া বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ। ইউক্রেন যুদ্ধের আগে ইউরোপের দেশগুলো চাহিদার ৪০ শতাংশ গ্যাস ও ৩০ শতাংশ তেল রাশিয়া থেকে আমদানি করত।

যুক্তরাষ্ট্রের একটি সামরিক পরিবহন বিমান মঙ্গলবার (২৫ আগস্ট) রহস্যজনকভাবে রাশিয়ার রাজধানী মস্কোয় অবতরণ করেছে। ইউক্রেন যুদ্ধ নিয়ে ওয়াশিংটন ও মস্কোর মধ্যে কূটনৈতিক যোগাযোগ অনেকটাই স্থবির থাকা অবস্থায় এই অস্বাভাবিক বিমানযাত্রা নানা জল্পনার জন্ম দিয়েছে।
২ মিনিট আগে
ইরানের বিরুদ্ধে নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা সম্প্রসারণের মার্কিন পরিকল্পনার তীব্র সমালোচনা করেছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে ‘অবৈধ একতরফা নিষেধাজ্ঞা’ আখ্যা দিয়ে বলেছে, নিজেদের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় তারা প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে।
১ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার সংগীত শিল্পে পুরোপুরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি গানকে সরকারি সংগীত চার্ট থেকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিল্পীদের জীবিকা ও মানবসৃষ্ট সৃজনশীলতার ওপর জেনারেটিভ এআই প্রযুক্তির ক্রমবর্ধমান প্রভাবের মুখে দেশটির রেকর্ডিং শিল্প এই পদক্ষেপ নিয়েছে।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের অন্তত ১৫টি বিশ্ববিদ্যালয়ে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও দেশটির অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানগুলোর অর্থায়নে বিভিন্ন গবেষণা পরিচালিত হয়েছে। তবে এই অর্থায়নের বড় একটি অংশ যুক্তরাষ্ট্রে থাকা সরকারি ডাটাবেজে নিয়মিতভাবে প্রকাশ করা হয়নি বা অসামঞ্জস্যপূর্ণভাবে উল্লেখ করা হয়েছে বলে...
২ ঘণ্টা আগে