বিশ্বের প্রথম দেশ হিসেবে গর্ভপাতকে নারীর সাংবিধানিক অধিকার হিসেবে স্বীকৃতি দিয়েছে ফ্রান্স। গতকাল সোমবার ফ্রান্সের পার্লামেন্ট ভার্সাই প্রাসাদে এই আইন পাস করেন দেশটির আইনপ্রণেতারা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গতকাল সোমবার ভার্সাই প্রাসাদে নজিরবিহীন সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পাস হয় এই আইন। আইনপ্রণেতাদের মধ্যে ৭৮০ জন এর পক্ষে ভোট দেন, বিরোধিতা করেন মাত্র ৭২ জন। যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত এসংক্রান্ত একটি আইন আটকে দিলেও ফ্রান্সে এই আইন পাস হওয়ায় নারী অধিকারকর্মীদের মধ্যে আনন্দের জোয়ার বয়ে গেছে।
ফরাসি পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলি ও সিনেটে বিলটি পাস হয়ে গেছে। দেশটির সংবিধানের ৩৪ অনুচ্ছেদ সংশোধনের মাধ্যমে দেশটির নারীদের গর্ভপাতের অধিকার দেওয়া হয়েছে। এর ফলে, বিশ্বের প্রথম দেশ হিসেবে ফ্রান্স গর্ভপাতকে সাংবিধানিক স্বীকৃতি দিল।
ফরাসি পার্লামেন্টের নিম্নকক্ষের প্রধান ইয়েল ব্রুন-পিভে এই বিল পাসের পর বলেছেন, ‘এ ক্ষেত্রে ফ্রান্স একটি নজির স্থাপন করল।’ তিনি আরও বলেন, ‘আমি এই পার্লামেন্ট নিয়ে গর্বিত, যে পার্লামেন্ট গর্ভপাতকে একটি মৌলিক আইন হিসেবে স্বীকৃতি দিয়েছে।’
এই বিল পাসের পর প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ফরাসি প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আত্তালও। তিনি বলেছেন, ‘আমরা সব নারীর কাছে বার্তা পাঠাচ্ছি যে, আপনার শরীর একান্তভাবেই আপনার এবং এখানে অন্য কারও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই।’
উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষে এই বিল প্রাথমিকভাবে উত্থাপিত হয়। এরপর গত সপ্তাহের বুধবার উচ্চকক্ষ সিনেটে ভোটাভুটিতে পক্ষে ২৬৭ ও বিপক্ষে ৫০ ভোট পড়ে। দেশটির আইনমন্ত্রী এরিক দুপুন্দ মোরেতে এই বিলকে নারী অধিকার নিশ্চিতে এক ঐতিহাসিক পদক্ষেপ বলে আখ্যা দিয়েছেন।
সম্প্রতি গর্ভপাত আইন পাস করতে গিয়ে মধ্য ইউরোপের দেশ পোল্যান্ড সরকার ব্যাপক বিক্ষোভের মুখে পড়ে। এরপর দেশটির সাংবিধানিক আদালত ২০২০ সালে নারীদের স্বেচ্ছায় গর্ভপাতকে নিষিদ্ধ করা হয়। এমনকি গর্ভে ডাউন সিনড্রোমসহ বিকৃত ভ্রূণের ক্ষেত্রেও এই আইন কার্যকর করার বিধার রাখা হয়েছে।

দিল্লির যন্তর মন্তর। ১৮ শতকের জ্যোতির্বৈজ্ঞানিক মানমন্দির। একই সঙ্গে ভারতের রাজধানীর সবচেয়ে পরিচিত প্রতিবাদস্থলগুলোর একটি। গত ১০ দিন ধরে এখানে দিন-রাত অবস্থান করছেন শত শত শিক্ষার্থী, তরুণ পেশাজীবী ও আন্দোলনকর্মী।
৩ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় কারাভোগ করা নারী মারিয়া পিয়ারসন প্রায় চার দশক কারাগারে কাটানোর পর মুক্তি পেতে যাচ্ছেন। তবে মুক্তির সিদ্ধান্ত ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। কারণ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কিছু মূল্যায়নে তাঁকে এখনো ‘গুরুতর ক্ষতির ঝুঁকি সৃষ্টি করতে সক্ষম’ ব্যক্তি হিসেবে উল্লেখ করা হয়েছে
৪ ঘণ্টা আগে
ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে গত বছর রুশ সেনাদের চীনের গোপন সামরিক প্রশিক্ষণের তথ্য সামনে এসেছে। রয়টার্সের দেখা নথি অনুযায়ী, অনুমোদন দেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী এবং এতে জড়িত ছিলেন দুই দেশের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা। বিষয়টি নিয়ে উদ্বেগে ইউরোপীয় ইউনিয়ন।
৫ ঘণ্টা আগে
সিন্ধু পানিচুক্তি কার্যকর না থাকলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী বিশ্বব্যবস্থা নিরাপদ থাকবে না বলে দাবি পাকিস্তানের। তীব্র গরম ও সম্ভাব্য পানি সংকটের মধ্যে ইসলামাবাদে আন্তর্জাতিক সম্মেলনে ভারতের বিরুদ্ধে কঠোর অবস্থান তুলে ধরলেন ইসহাক দার, বিলাওয়াল ভুট্টো জারদারি ও অন্য নেতারা।
৫ ঘণ্টা আগে