
চেক প্রজাতন্ত্রের উত্তর-পূর্বাঞ্চলীয় ক্রকোনোশে পর্বতমালায় হাইকিং করতে গিয়ে রহস্যময় এক স্বর্ণভান্ডারের খোঁজ পেলেন দুই পর্বতারোহী। তাঁদের যাত্রাপথে পাহাড়ের পাথুরে দেয়ালের ফাঁক থেকে উঁকি দিচ্ছিল অ্যালুমিনিয়ামের তৈরি একটি বাক্স। কৌতূহলবশত তাঁরা এটি খুলে বিস্ময়ে হতবাক হয়ে যান।
বাক্সটির ভেতর পাওয়া গেছে ১০টি সোনার ব্রেসলেট, ১৭টি সিগারেট কেস, একটি আয়না ও চিরুনি এবং ৫৯৮টি স্বর্ণমুদ্রা। সব মিলিয়ে প্রায় ৩ কেজি ৭০০ গ্রাম সোনা। বর্তমান বাজারমূল্য অনুযায়ী, এই সোনার মূল্য আনুমানিক ৩ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ৪ কোটি ৩৮ লাখ টাকার বেশি।
বুধবার সিএনএন জানিয়েছে, পর্বতারোহীরা তাঁদের পরিচয় গোপন রেখে যথাযথ কর্তৃপক্ষের কাছে খুঁজে পাওয়া স্বর্ণ হস্তান্তর করেন। পরে এগুলোকে হরাডেক ক্রালোভে শহরের ‘মিউজিয়াম অব ইস্টার্ন বোহেমিয়া’য় নিয়ে যাওয়া হয়। প্রতিষ্ঠানটির প্রত্নতত্ত্ব বিভাগের প্রধান মিরোস্লাভ নোভাক জানিয়েছেন, তাঁরা একজন মুদ্রা বিশেষজ্ঞের সঙ্গে প্রথমে যোগাযোগ করেন। এরপর পুরো ঘটনাটি বিশ্লেষণে নেমেছে প্রত্নতাত্ত্বিক দল।
নোভাক বলেন, ‘এই সম্পদ শত বছরের বেশি পুরোনো নয়। কারণ, একটি মুদ্রায় ১৯২১ সালের ছাপ পাওয়া গেছে। তবে কে বা কারা এই ধনসম্পদ এখানে লুকিয়েছিল, তা নিয়ে রয়েছে নানা জল্পনা। সবচেয়ে সম্ভাব্য ব্যাখ্যা হলো, এটি হয়তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাক্কালে ঘটেছিল কিংবা ১৯৪৫ সালে জার্মানদের এই অঞ্চল ত্যাগের সময় লুকিয়ে রাখা হয়েছিল।’
রহস্যময় এই আবিষ্কার নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে। চারদিকে ছড়িয়ে পড়েছে নানা গুঞ্জন ও তত্ত্ব। অবাক করা বিষয় হলো, এত মূল্যবান সম্পদের ভেতরে একটিও স্থানীয় মুদ্রা নেই। এর অর্ধেকই বলকান অঞ্চলের এবং বাকিগুলো ফরাসি। সাধারণত বিশ শতকের চেক অঞ্চলে পাওয়া যায় জার্মান ও চেকোস্লোভাক মুদ্রা। কিন্তু এখানে সেগুলোর কোনো চিহ্ন পর্যন্ত নেই।
জনসাধারণের মধ্যে কেউ কেউ ধারণা করছেন, এটি হয়তো ওই অঞ্চলে বসবাসকারী কোনো ধনী পরিবারের জমা করা সম্পদ। হতে পারে এগুলো কুকস এস্টেটের মালিক স্বির্টস-স্পর্ক পরিবারের। আবার কেউ বলছেন, এটি হয়তো চেকোস্লোভাক লিজিওনারদের যুদ্ধলব্ধ সম্পদ।
এই ধরনের রত্ন খুঁজে পাওয়ার ঘটনা ওই অঞ্চলটিতে বিরল নয়। এক দশক আগেই দশ কিলোমিটার দূরের আরেকটি এলাকায় ১২ শতকের ২ হাজার ৭০০টি রৌপ্যমুদ্রা পাওয়া গিয়েছিল। ২০ শতকে এই অঞ্চল থেকে বহু মানুষ চলে যাওয়ায় এখানে বহু পরিত্যক্ত খামার আছে। এসব খামারে লুকিয়ে রাখা আরও সম্পদ থাকতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, ১৯২১ সালটি ছিল চেকোস্লোভাকিয়ার জন্য আর্থিক সংকটের সময়। সেই সময়ে কেউ ভবিষ্যতের অনিশ্চয়তার কথা ভেবে এই রত্নভান্ডার লুকিয়ে রাখতে পারেন। কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসবিদ মেরি হেইম্যান মনে করেন, ওই সময়টি ছিল সোভিয়েত-পোলিশ যুদ্ধ ও অর্থনৈতিক দুরবস্থার যুগ। সীমান্ত অঞ্চল ও জাতিগতভাবে বিভক্ত এলাকাগুলোতে তখন নিরাপত্তাহীনতা বেশি ছিল।
মিউজিয়ামের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে এই সম্পদের ওপর আরও ধাতব বিশ্লেষণ করা হবে এবং পরে এগুলো সংরক্ষিত হবে মুদ্রা সংগ্রহশালায়। আসন্ন শরতে এই সম্পদ প্রদর্শনের জন্য একটি ক্ষুদ্র প্রদর্শনীর পরিকল্পনাও রয়েছে।
চেক আইনের অধীনে, এ ধরনের প্রত্নসম্পদ সংশ্লিষ্ট আঞ্চলিক প্রশাসনের মালিকানায় আসে। তবে যেহেতু আবিষ্কারকারীরা সঠিকভাবে এটি জমা দিয়েছেন, তাঁরা এর মূল্য অনুসারে এককালীন পুরস্কার পেতে পারেন।

ভারতে নিজেদের পণ্যকে ‘এনার্জি ড্রিংক’ হিসেবে প্রচারের ক্ষেত্রে আইনি জয় পেয়েছে অস্ট্রিয়ার পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান রেড বুল। দেশটির খাদ্যনিয়ন্ত্রক সংস্থার দেওয়া নিষেধাজ্ঞা বাতিল করে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রেড বুলের পণ্যে ‘এনার্জি ড্রিংক’ শব্দদ্বয় ব্যবহারের অনুমতি দিয়েছেন দিল্লি হাইকোর্ট।
৭ ঘণ্টা আগে
যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে মালয়েশিয়া। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দেশটির সরকার প্রায় ১ হাজার ৫০০ রোহিঙ্গাকে ফেরত পাঠানোর কার্যক্রম শুরু করে। এই উদ্যোগের আওতায় শেষ পর্যন্ত প্রায় পাঁচ হাজার মানুষকে মিয়ানমারে পাঠানো হতে পারে বলে জানা গেছে।
১০ ঘণ্টা আগে
পাকিস্তানের লাহোরে আজারবাইজানের ২০ বছর বয়সী এক তরুণীকে মাদক খাইয়ে তিন ব্যক্তি ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের শনাক্ত করেছে পুলিশ এবং তাঁদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।
১০ ঘণ্টা আগে
অধিকৃত পশ্চিম তীরের তিনটি ফিলিস্তিনি গ্রামে আজ মঙ্গলবার হামলা চালিয়েছে ইসরায়েলি বসতিস্থাপনকারীরা। তারা বাড়িঘর ও যানবাহনে আগুন দিয়েছে এবং কুরাইয়ুত গ্রামে এক বৃদ্ধ ফিলিস্তিনি নারীকে মারধর করেছে। একই সময়ে ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে।
১২ ঘণ্টা আগে