
ফিলিস্তিনি ভূখণ্ডে বিগত ছয় দশক (৫৭ বছর) ধরে ইসরায়েল যে দখলদারিত্ব চালিয়ে আসছে, তা নিয়ে শুনানি অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে (আইসিজে)। আগামীকাল সোমবার দ্য হেগে অবস্থিত আইসিজে কার্যালয়ে এই মৌখিক শুনানি অনুষ্ঠিত হবে। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
গতকাল শনিবার হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, এই শুনানিতে বিশ্বের ৫২টি দেশ ও ৩টি আন্তর্জাতিক প্রতিষ্ঠান অংশ নেবে। ১৯৪৬ সালে আইসিজে প্রতিষ্ঠিত হওয়ার পর এই প্রথম এত বেশিসংখ্যক দেশ এই আদালতের শুনানিতে অংশ নিচ্ছে। মানবাধিকার সংস্থাটি জানিয়েছে, শুনানিতে এত বেশিসংখ্যক দেশের উপস্থিতি প্রমাণ করেছে যে, কয়েক দশক ধরে চলে আসা সংকটের সমাধানে আন্তর্জাতিক আইন ব্যবহারের প্রতি সমর্থন ক্রমেই বাড়ছে।
হিউম্যান রাইটস ওয়াচের সিনিয়র লিগ্যাল অ্যাডভাইজার ক্লাইভ বল্ডউইন বলেছেন, ‘প্রথমবারের মতো আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত ফিলিস্তিনি জনগণের ওপর ইসরায়েলের দীর্ঘ ৬ দশকব্যাপী দখলদারিত্ব ও দুর্ব্যবহারের বিষয়টি বড় আকারে আমলে নিয়েছে।’
বল্ডউইন আরও বলেন, ‘যেসব দেশের সরকার আদালতে তাদের যুক্তি উপস্থাপন করছে তাদের উচিত এই যুগান্তকারী শুনানিতে ইসরায়েলি কর্তৃপক্ষ ফিলিস্তিনিদের বিরুদ্ধে বর্ণবাদ ও নিপীড়নের মতো মানবতাবিরোধী যত গুরুতর অপব্যবহার করছে তা তুলে ধরা।’
এর আগে, ২০২২ সালের ডিসেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদ আইসিজেকে অনুরোধ করে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে যে নীতি নিয়েছে ইসরায়েল, তার ফল কী হতে পারে সে বিষয়টি পর্যালোচনা করার জন্য। সেই অনুরোধের পরিপ্রেক্ষিতেই এই মৌখিক শুনানি অনুষ্ঠিত হতে যাচ্ছে।
তবে আশঙ্কার বিষয় হলো, এই শুনানি শেষে আইসিজে যে উপদেশই দিক না কেন, তা ইসরায়েলের জন্য মানা বাধ্যতামূলক নয়। কারণ, আইসিজের উপদেশমূলক মতামত সদস্য দেশগুলোর জন্য প্রতিপালন করা বাধ্যতামূলক নয়। তবে এসব উপদেশের নৈতিক ও আইনি প্রেক্ষাপট আছ। যা পরবর্তী সময়ে ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিন রাষ্ট্রের সঙ্গে করা অন্যায়ের বিষয়টি আইনিভাবে মোকাবিলার ক্ষেত্রে ভালো সুযোগ তৈরি করবে।

ভারতে নিজেদের পণ্যকে ‘এনার্জি ড্রিংক’ হিসেবে প্রচারের ক্ষেত্রে আইনি জয় পেয়েছে অস্ট্রিয়ার পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান রেড বুল। দেশটির খাদ্যনিয়ন্ত্রক সংস্থার দেওয়া নিষেধাজ্ঞা বাতিল করে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রেড বুলের পণ্যে ‘এনার্জি ড্রিংক’ শব্দদ্বয় ব্যবহারের অনুমতি দিয়েছেন দিল্লি হাইকোর্ট।
৮ ঘণ্টা আগে
যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে মালয়েশিয়া। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দেশটির সরকার প্রায় ১ হাজার ৫০০ রোহিঙ্গাকে ফেরত পাঠানোর কার্যক্রম শুরু করে। এই উদ্যোগের আওতায় শেষ পর্যন্ত প্রায় পাঁচ হাজার মানুষকে মিয়ানমারে পাঠানো হতে পারে বলে জানা গেছে।
১১ ঘণ্টা আগে
পাকিস্তানের লাহোরে আজারবাইজানের ২০ বছর বয়সী এক তরুণীকে মাদক খাইয়ে তিন ব্যক্তি ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের শনাক্ত করেছে পুলিশ এবং তাঁদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।
১২ ঘণ্টা আগে
অধিকৃত পশ্চিম তীরের তিনটি ফিলিস্তিনি গ্রামে আজ মঙ্গলবার হামলা চালিয়েছে ইসরায়েলি বসতিস্থাপনকারীরা। তারা বাড়িঘর ও যানবাহনে আগুন দিয়েছে এবং কুরাইয়ুত গ্রামে এক বৃদ্ধ ফিলিস্তিনি নারীকে মারধর করেছে। একই সময়ে ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে।
১৩ ঘণ্টা আগে