
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি ক্ষোভ প্রকাশ করলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার বার্তা দিয়েছে ক্রেমলিন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ আজ সোমবার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। পেসকভ বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক গঠনে কাজ চালিয়ে যাচ্ছি।’
ট্রাম্প সম্প্রতি এক সাক্ষাৎকারে পুতিনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বলেন, তিনি ‘রেগে আছেন’ এবং ‘ক্ষুব্ধ’, বিশেষ করে যখন পুতিন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন।
এ বিষয়ে ক্রেমলিনের প্রতিক্রিয়ায় পেসকভ জানান, এই সপ্তাহে পুতিন-ট্রাম্প ফোনালাপের কোনো পরিকল্পনা নেই। তবে ‘প্রয়োজন হলে’ পুতিন আলোচনায় প্রস্তুত।
রোববার এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘পুতিন যখন জেলেনস্কির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন, তখন আমি সত্যিই ক্ষুব্ধ হলাম। এটা সঠিক পথে এগোনোর ইঙ্গিত নয়।’
ট্রাম্প আরও হুঁশিয়ারি দেন, যদি পুতিন যুদ্ধবিরতিতে রাজি না হন, তাহলে তিনি রাশিয়ার তেল ক্রয়কারী দেশগুলোর ওপর ৫০ শতাংশ শুল্ক বসাবেন।
রাশিয়ার সরকারি সংবাদপত্র মস্কোভস্কি কমসোমোলেটস মার্কিন প্রেসিডেন্টের সমালোচনা করে বলেছে, ট্রাম্প ইউক্রেনকে রাশিয়ার জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধ করতে বাধ্য করতে ব্যর্থ হচ্ছেন।
পত্রিকাটি আরও লিখেছে, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের দেওয়া প্রতিশ্রুতির মূল্য বাজারের দিনে কয়েক পয়সার বেশি কিছু নয়। তবে মস্কো এখনো যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তির বিষয়ে আগ্রহী।’

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
১৬ মিনিট আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছে বিমান সংস্থাটি।
৩ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ফেয়ারফোর্ডে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ব্যবহার করে কৌশলগত যুদ্ধবিমান দিয়ে ইরানে আঘাত হানার পরিকল্পনা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সেই পরিকল্পনায় বাঁধ সেধেছেন।
৪ ঘণ্টা আগে