গণভোটের মাধ্যমে রাশিয়ার অন্তর্ভুক্ত হওয়া ইউক্রেনের লুহানস্কের পূর্বাঞ্চলে বেশ কিছু অঞ্চল পুনরুদ্ধারের দাবি করেছে কিয়েভ। লুহানস্কের পাশাপাশি এর পার্শ্ববর্তী দোনেৎস্ক এবং দেশটির দক্ষিণাঞ্চলেও বেশ অগ্রগতি লাভের দাবি করেছে কিয়েভ। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় আজ বুধবার লুহানস্কে ইউক্রেন কর্তৃক নিযুক্ত আঞ্চলিক গভর্নর সেরহি গাইদাই সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এই দাবি করেছেন। টেলিগ্রাম বার্তায় সেরহি গাইদাই বলেছেন, ‘লুহানস্ককে দখলদার মুক্তকরণের আনুষ্ঠানিক প্রক্রিয়া এরই মধ্যে শুরু হয়ে গেছে। এরই মধ্যে বেশ কিছু স্থাপনা রাশিয়ার সেনাদের কাছ থেকে মুক্ত করা হয়েছে এবং সেখানে আবারও ইউক্রেনের পতাকা উত্তোলন করা হয়েছে।’
কেবল লুহানস্ক নয়, ইউক্রেনের সেনাবাহিনী খেরসনেও বেশ অগ্রগতি লাভের দাবি করেছে। খেরসন অঞ্চলের একটি গ্রাম রুশ বাহিনীর কাছ থেকে পুনরুদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে ইউক্রেনের সেনাবাহিনী। এ অঞ্চল থেকে রুশ সেনারা পিছু হটেছে বলেও জানিয়েছে ইউক্রেন কর্তৃপক্ষ। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পোস্ট করা এক ভিডিওতে ইউক্রেনের সেনাবাহিনীর ৩৫ তম মেরিন ব্রিগেডকে খেরসনের ‘ডেভিডিভ ব্রিড’ গ্রামে পতাকা ওড়াতে দেখা গেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, রুশ বাহিনী এর আগেই ইউক্রেনের উত্তর-পূর্ব দিক থেকে পিছু হটেছে। এখন দক্ষিণ দিক থেকেও তারা পিছু হটতে বাধ্য হচ্ছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের চারটি অঞ্চলকে রাশিয়ায় অন্তর্ভুক্ত করার আদেশে স্বাক্ষর করার পর এসব অঞ্চলে যুদ্ধ বেড়েছে।
বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়েছে, আন্তর্জাতিক আইনে এ ধরনের সংযুক্তির কোনো বৈধতা নেই। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পুতিনের ডিক্রিকে অকার্যকর ঘোষণা করেছেন।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গতকাল মঙ্গলবার জেলেনস্কির সঙ্গে কথা বলেছেন। তিনি ইউক্রেনের প্রেসিডেন্টকে আশ্বস্ত করে বলেছেন, যুক্তরাষ্ট্র কখনোই রাশিয়ার সংযুক্তিকে স্বীকৃতি দেবে না। দুই প্রেসিডেন্ট হিমার্স রকেট লাঞ্চারসহ ৬২৫ মিলিয়ন ডলার মার্কিন সহায়তা নিয়েও আলোচনা করেছেন।

সভায় ট্রাম্প তাঁর ভাষণে বলেন, ‘আমি দুই দেশকেই বলেছিলাম, আমি তোমাদের প্রত্যেকের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপ করতে যাচ্ছি। এর ফলে তারা কার্যত কোনো ব্যবসাই করতে পারত না। যখন তারা দেখল যে প্রচুর টাকা লোকসান হতে যাচ্ছে, তখন তারা বলল—আমরা আর লড়াই করতে চাই না। এভাবেই আমরা বিষয়টি সমাধান করেছি।’
৮ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি হবে নাকি যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নেবে—তা আগামী ১০ দিনের মধ্যে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে নিজের নবগঠিত বোর্ড অব পিসের উদ্বোধনী সভায় তিনি এই সময়সীমার কথা উল্লেখ করেন।
৮ ঘণ্টা আগে
লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের মাদক সিন্ডিকেট পরিচালনা করতেন খুশনুমা আনসারি ওরফে নেহা। তিনি দিনে বিউটি পারলার পরিচালনা করলেও রাতে তিনি ‘ম্যাডাম জেহের’ নামে গ্যাংয়ের অবৈধ কর্মকাণ্ড সামলাতেন। আর সঙ্গী এবং গ্যাংয়ের অন্যতম অস্ত্র সরবরাহকারী ছিলেন ববি কবুতর।
৯ ঘণ্টা আগে
সরকারি দায়িত্ব পালনের সময় অসদাচরণের অভিযোগে ছোট ভাই অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরের গ্রেপ্তারের পর মুখ খুলেছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। আজ এক বিবৃতিতে রাজা জানিয়েছেন, এই ঘটনার ‘পূর্ণাঙ্গ, সুষ্ঠু ও যথাযথ আইনি প্রক্রিয়া’ সম্পন্ন হতে হবে।
১১ ঘণ্টা আগে