ইউক্রেন যুদ্ধের এক বছর পেরিয়ে গেলেও অর্থনীতিতে অনিশ্চয়তা কাটেনি। পুরো বিশ্ব অর্থনীতিতেই দেখা দিয়েছে নানা সংকট। এর মধ্যেও খোদ ইউক্রেনেই জিডিপি বেড়েছে। ইউক্রেনের অর্থ মন্ত্রণালয়ের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
দেশটির অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেন তার অর্থনীতি পুনরুদ্ধারে ঝলক দেখিয়েছে। চলতি বছরের প্রথম সাত মাসেই দেশটির মোট দেশজ উৎপাদন (জিডিপি) ২ দশমিক ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
এক বিবৃতিতে দেশটির ডেপুটি অর্থমন্ত্রী নাদিয়া বিগুন বলেন, ২০২২ সালে রাশিয়া রাশিয়া যখন ইউক্রেনে পূর্ণ মাত্রার আগ্রাসন শুরু করেছিল তখন আমাদের অর্থনীতিতে ধস নামে। এরপর অনেক কষ্টে ইউক্রেন ধীরে ধীরে তাদের অর্থনীতি পুনরুদ্ধার করতে শুরু করে। চলতি বছরের প্রথম সাত মাসে ইউক্রেনের মোট দেশজ উৎপাদনের ২ দশমিক ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
এই অর্থনৈতিক ভারসাম্য ইউক্রেন সরকারের প্রত্যাশা আরও বাড়িয়েছে। কেন্দ্রীয় ব্যাংক চলতি বছর জিডিপি বৃদ্ধির পূর্বাভাস আগের ২ শতাংশ থেকে ২ দশমিক ৯ শতাংশে উন্নীত করেছে এবং আগামী বছর অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ৩ দশমিক ৫ হবে বলে আশা করছে।
ইউক্রেনের পশ্চিমা ঋণদাতারা আরও সতর্ক। বিশ্বব্যাংক ২০২৩ সালে জিডিপি বৃদ্ধির হার মাত্র ০ দশমিক ৫ শতাংশ আশা করছে।

সরকারি পদে থাকাকালীন অসদাচরণের সন্দেহে গ্রেপ্তারের পর অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরকে তদন্তাধীন অবস্থায় মুক্তি দেওয়া হয়েছে। টেমস ভ্যালি পুলিশ বৃহস্পতিবার সকালে জানায়, তারা নরফোক থেকে ষাটোর্ধ্ব এক ব্যক্তিকে গ্রেফতার করেছে এবং বার্কশায়ার ও নরফোকের বিভিন্ন ঠিকানায় তল্লাশি চালাচ্ছে।
১৮ মিনিট আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর বোর্ড অব পিস বা শান্তি পরিষদের প্রথম সভায় জানিয়েছেন, নয়টি সদস্য দেশ গাজা উপত্যকার পুনর্গঠন তহবিলে ৭ বিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। একইসঙ্গে পাঁচটি দেশ ফিলিস্তিনি ভূখণ্ডে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী (আইএসএফ) মোতায়েনে সম্মত হয়েছে।
৪১ মিনিট আগে
সভায় ট্রাম্প তাঁর ভাষণে বলেন, ‘আমি দুই দেশকেই বলেছিলাম, আমি তোমাদের প্রত্যেকের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপ করতে যাচ্ছি। এর ফলে তারা কার্যত কোনো ব্যবসাই করতে পারত না। যখন তারা দেখল যে প্রচুর টাকা লোকসান হতে যাচ্ছে, তখন তারা বলল—আমরা আর লড়াই করতে চাই না। এভাবেই আমরা বিষয়টি সমাধান করেছি।’
৯ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি হবে নাকি যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নেবে—তা আগামী ১০ দিনের মধ্যে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে নিজের নবগঠিত বোর্ড অব পিসের উদ্বোধনী সভায় তিনি এই সময়সীমার কথা উল্লেখ করেন।
১০ ঘণ্টা আগে