
ইউক্রেনের নিরাপত্তা বাহিনী এসবিইউ দাবি করেছে, তারা দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে হত্যার ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছে। এই ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে উচ্চপদস্থ দুই সামরিক কর্মকর্তাকেও গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে মঙ্গলবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, জেলেনস্কিকে হত্যার ষড়যন্ত্র করায় অভিযুক্ত দুই সামরিক কর্মকর্তা ইউক্রেনের সরকারি নিরাপত্তা ইউনিটে কর্নেল পদমর্যাদায় ছিলেন। কিন্তু গোপনে রাশিয়ার রাষ্ট্রীয় নিরাপত্তা পরিষেবার (এমএসবি) এজেন্টদের অন্তর্ভুক্ত ছিলেন তাঁরা।
ইউক্রেনের নিরাপত্তা বাহিনী এসবিইউ দাবি করেছে, গ্রেপ্তার হওয়া দুই কর্নেল জেলেনস্কির দেহরক্ষীদের মধ্যে নিজেদের লোক খুঁজছিলেন, যাঁরা জেলেনস্কিকে অপহরণ ও হত্যা করতে আগ্রহী হবেন। তাঁদের টার্গেটে থাকা অন্য ব্যক্তিবর্গের মধ্যে ছিলেন ইউক্রেনের সামরিক গোয়েন্দাপ্রধান কিরিলো বুদানভ এবং এসবিইউ প্রধান ভাসিল মলিউক।
আরও দাবি করা হয়েছে, ষড়যন্ত্রকারী দলটি গোয়েন্দাপ্রধান কিরিলো বুদানভকে গত ৫ মের আগেই হত্যা করতে চেয়েছিল। এসবিইউ-এর মতে, ষড়যন্ত্রকারীরা তাদের টার্গেট সম্পর্কে তথ্য সংগ্রহের পরিকল্পনা করেছিল—যেন তাঁর ওপর রকেট এবং ড্রোন হামলা দিয়ে হামলা করা যায়।
এসবিইউ প্রধান ভ্যাসিল মালিউক দাবি করেছেন, ওই হামলাটিকে পঞ্চমবারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে অভিষিক্ত হওয়া ভ্লাদিমির পুতিনের জন্য একটি উপহার হিসেবে দেখছিল ষড়যন্ত্রকারীরা। আজ মঙ্গলবার ক্রেমলিনে প্রেসিডেন্ট হিসেবে পঞ্চম মেয়াদে শপথ নিয়েছেন পুতিন।
অপারেশনটিকে রাশিয়ার বিশেষ নিরাপত্তা পরিষেবাগুলোর ব্যর্থতা হিসেবে আখ্যা দিয়ে মলিউক বলেন, ‘তবে আমাদের ভুলে যাওয়া উচিত নয়, শত্রু শক্তিশালী এবং অভিজ্ঞ, তাকে অবমূল্যায়ন করা যায় না।’
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দুই কর্নেলকে রাষ্ট্রদ্রোহ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে প্রস্তুতির সন্দেহে আটক করেছে এসবিইউ। পাশাপাশি পুরো প্রক্রিয়াটির তদারকি করছিলেন এমন তিনজনের নাম উল্লেখ করেছে সংস্থাটি। তাঁদের মধ্যে একজনের সঙ্গে গ্রেপ্তার হওয়া কর্নেলদের একজন প্রতিবেশী একটি ইউরোপীয় রাষ্ট্রে গোপন বৈঠক করেছিলেন।
উল্লেখ্য, যুদ্ধ শুরুর পর থেকেই রুশ বাহিনী ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে হত্যার চেষ্টা করছে বলে দাবি করে আসছে পশ্চিমা বিভিন্ন গণমাধ্যম। গত মাসেও এমন অভিযোগে এক পোলিশ নাগরিককে গ্রেপ্তার করেছিল ইউক্রেনের নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

থাইল্যান্ডে প্রবেশকারী প্রত্যেক বিদেশি পর্যটকের কাছ থেকে ৪৫০ বাথ (১৬৬৬ টাকা) পর্যটন কর আদায়ের সরকারি পরিকল্পনা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে দেশটির হোটেল ও পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীদের মধ্যে। তাদের আশঙ্কা, নতুন এই কর বিশেষ করে তরুণ ও বাজেট ভ্রমণকারীদের নিরুৎসাহিত করবে এবং এর ফলে বিদেশি পর্যটকের সংখ্যা আরও
৪ ঘণ্টা আগে
ভারতের উত্তর প্রদেশের কোশাম্বী জেলায় একটি আতশবাজি কারখানায় বিস্ফোরণে ১১ জন নিহত এবং অন্তত ৫ জন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় প্রশাসনিক কর্মকর্তাদের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, আজ সোমবার বিকেলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে...
৪ ঘণ্টা আগে
ভারতের মণিপুরের কাংপোকপি জেলায় দুর্বৃত্তের গুলিতে কুকি সম্প্রদায়ের তিন নাগরিক নিহত এবং ৪ জন আহত হয়েছেন। কাংপোকপির এই সড়কটিতে ঠিক চার দিন আগে একটি অতর্কিত হামলায় স্থানীয় এক স্কুলের প্রধান শিক্ষকসহ ৪ নাগা বেসামরিক নাগরিক নিহত হয়। আজ আবার নতুন করে এই সহিংসতার...
৫ ঘণ্টা আগে
দক্ষিণ কোরিয়ার সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন—নির্দিষ্ট শর্ত পূরণ না করা পর্যন্ত কোনো ক্যাফের কেবিনে অপ্রাপ্তবয়স্কদের প্রবেশ করতে দেওয়া যাবে না। আদালতের মতে, টেলিভিশন, মাদুর ও বালিশসহ বাইরে থেকে সহজে দেখা যায় না—এমন কক্ষগুলোতে অপ্রাপ্তবয়স্কদের মধ্যে যৌন কর্মকাণ্ডের ঝুঁকি তৈরি হতে পারে।
৫ ঘণ্টা আগে