করোনা নিয়ন্ত্রণে নেওয়ার জন্য গত বছর ৩৭০০ পাউন্ড বা পাঁচ হাজার কোটি ডলারের বেশি একটি প্রকল্প হাতে নিয়েছিল। তবে এই প্রকল্পটিতে ব্যর্থ হয়েছে। যুক্তরাজ্যের আইনপ্রণেতাদের একটি প্রতিবেদনে আজ বুধবার এমনটি জানিয়েছেন।
যুক্তরাজ্য সরকারের পাবলিক অ্যাকাউন্টস কমিটির পক্ষ থেকে বলা হচ্ছে, সরকার এই প্রকল্পের জন্য তার অনভিজ্ঞ ডিডো হার্ডিংকে দায়িত্ব দিয়েছেন । যিনি অতিরিক্ত আত্মবিশ্বাস দেখিয়েছেন।
যুক্তরাজ্যের বিরোধী দল লেবার পার্টির সংসদ সদস্য মেগ হিলিয়ার বিবিসি রেডিওকে বলেন এটি সবচেয়ে বড় উদ্বেগগুলোর মধ্যে একটি । এখানে সব করদাতাই ছিল একটি এটিএম মেশিন। করদাতার তহবিলের প্রতি শ্রদ্ধার অভাব সত্যিকারের উদ্বেগের বিষয়,
গত বছর করোনার বৈশ্বিক মহামারি শুরু হওয়ার পর যুক্তরাজ্য সরকার গণ পরীক্ষার ব্যবস্থা করেন। তবে এর পরেও করোনার নিয়ন্ত্রণ করতে পারেনি যুক্তরাজ্য। রাশিয়ার পর ইউরোপে সবচেয়ে বেশি মৃত্যু দেখেছে রাশিয়া।
সংসদ সদস্যদের প্রতিবেদনে বলা হয়েছে যে হার্ডিং এবং সরকার যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের বিদ্যমান নেটওয়ার্কগুলোর পরিবর্তে ব্যয়বহুল বাইরের ঠিকাদারদের ওপর খুব বেশি নির্ভর করেছিল।
প্রতিবেদনে আরও বলা হয়, ওই প্রকল্পের আওতায় দেওয়া বিভিন্ন সেবা ছিল অসম এবং করোনার উপসর্গে ভোগা কম লোকই এই প্রকল্পের আওতায় পরীক্ষা করাতে পেরেছেন।
প্রতিবেদনের শেষে বলা হয়, করোনার সংক্রমণ ঠেকানোই মূল লক্ষ্য ছিল এই প্রকল্পের তবে সেটি তা অর্জন করতে পারেনি।
তবে যুক্তরাজ্য সরকার করোনা পরীক্ষার এই কর্মসূচির পক্ষ নিয়ে বলেছে, ইউরোপের দেশগুলোর মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে বেশি টেস্ট করাতে পেয়েছে তারা।

সভায় ট্রাম্প তাঁর ভাষণে বলেন, ‘আমি দুই দেশকেই বলেছিলাম, আমি তোমাদের প্রত্যেকের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপ করতে যাচ্ছি। এর ফলে তারা কার্যত কোনো ব্যবসাই করতে পারত না। যখন তারা দেখল যে প্রচুর টাকা লোকসান হতে যাচ্ছে, তখন তারা বলল—আমরা আর লড়াই করতে চাই না। এভাবেই আমরা বিষয়টি সমাধান করেছি।’
৮ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি হবে নাকি যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নেবে—তা আগামী ১০ দিনের মধ্যে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে নিজের নবগঠিত বোর্ড অব পিসের উদ্বোধনী সভায় তিনি এই সময়সীমার কথা উল্লেখ করেন।
৮ ঘণ্টা আগে
লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের মাদক সিন্ডিকেট পরিচালনা করতেন খুশনুমা আনসারি ওরফে নেহা। তিনি দিনে বিউটি পারলার পরিচালনা করলেও রাতে তিনি ‘ম্যাডাম জেহের’ নামে গ্যাংয়ের অবৈধ কর্মকাণ্ড সামলাতেন। আর সঙ্গী এবং গ্যাংয়ের অন্যতম অস্ত্র সরবরাহকারী ছিলেন ববি কবুতর।
৯ ঘণ্টা আগে
সরকারি দায়িত্ব পালনের সময় অসদাচরণের অভিযোগে ছোট ভাই অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরের গ্রেপ্তারের পর মুখ খুলেছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। আজ এক বিবৃতিতে রাজা জানিয়েছেন, এই ঘটনার ‘পূর্ণাঙ্গ, সুষ্ঠু ও যথাযথ আইনি প্রক্রিয়া’ সম্পন্ন হতে হবে।
১১ ঘণ্টা আগে