ফ্রান্সের রাজধানী প্যারিসে শুরু হওয়া বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসর অলিম্পিকের উদ্বোধনের ঠিক আগে হামলা হয় দেশটির রেল নেটওয়ার্কে। হয় ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো ঘটনা। ফরাসি কর্তৃপক্ষ এ ঘটনার পেছনে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কাউকে দায়ী না করলেও ইসরায়েল দাবি করেছে, এসব হামলার জন্য ইরান দায়ী।
ইরানি সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদন অনুসারে, ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ দাবি করেছেন, ফ্রান্সের উচ্চগতির রেল নেটওয়ার্কে হামলার বিষয়টি পরিচালনা করেছে ইরান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক টুইটে তিনি এ দাবি করেন।
ইসরায়েল কাটজ তাঁর টুইটে লেখেন, ‘ফ্রান্সজুড়ে রেলওয়ে অবকাঠামোর ওপর যে নাশকতা হয়েছে প্যারিস অলিম্পিক-২০২৪ সামনে রেখে, তা ইরানের মদদে শয়তানের অক্ষ (মূলত ইরান সমর্থিত মধ্যপ্রাচ্যের বিভিন্ন প্রক্সি গোষ্ঠীকে একত্রে এই নামে ডাকা হয়) বা এক্সিস অব ইভিল ও কট্টর ইসলামপন্থীরা এর পরিকল্পনা ও বাস্তবায়ন করেছে।’
টুইটে কাটজ আরও দাবি করেন, তিনি ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী স্তেফান সেজোর্নকে সতর্কও করেছিলেন। তিনি লেখেন, ‘ইসরায়েলের কাছে থাকা তথ্যের ভিত্তিতে আমরা ফ্রান্সকে সতর্ক করেছিলাম যে, ইরানিরা (অলিম্পিকে) ইসরায়েলি প্রতিনিধিদল ও সব অলিম্পিক অংশগ্রহণকারীর বিরুদ্ধে সন্ত্রাসবাদী হামলার পরিকল্পনা করছে। তাদের চক্রান্তকে ব্যর্থ করার জন্য বাড়তি প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া উচিত।’
এর আগে, গতকাল শুক্রবার ফ্রান্সের উচ্চগতির রেল নেটওয়ার্কে সহিংস হামলা চালানো হয়। এতে অন্তত ৮ লাখ ভ্রমণকারী বিপাকে পড়ে। একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা এএফপিকে জানায়, হামলাকারীরা সুচতুর সমন্বয়ের মাধ্যমে পুরো রেল নেটওয়ার্কে এই নাশকতা চালিয়েছে।
ফ্রান্সের রেল সেবাদানকারী প্রতিষ্ঠান এসএনসিএফ বলেছে, ‘এই ভয়াবহ ধরনের আক্রমণ আমাদের টিভিজি নেটওয়ার্ককে পঙ্গু করে দিয়েছে।’ সংস্থাটি জানিয়েছে, এই হামলার ফলে অনেকগুলো রুটে ট্রেনের যাত্রা বাতিল করতে হয়েছে। উল্লেখ্য, টিভিজি হলো হাই-স্পিড রেল বা উচ্চগতির রেলের সংক্ষিপ্ত রূপ। সংস্থাটি জানিয়েছে, এর ফলে দেশের আটলান্টিক উপকূলীয় অঞ্চল, উত্তরাঞ্চল ও পূর্বাঞ্চলের সবগুলো লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে।

সরকারি পদে থাকাকালীন অসদাচরণের সন্দেহে গ্রেপ্তারের পর অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরকে তদন্তাধীন অবস্থায় মুক্তি দেওয়া হয়েছে। টেমস ভ্যালি পুলিশ বৃহস্পতিবার সকালে জানায়, তারা নরফোক থেকে ষাটোর্ধ্ব এক ব্যক্তিকে গ্রেফতার করেছে এবং বার্কশায়ার ও নরফোকের বিভিন্ন ঠিকানায় তল্লাশি চালাচ্ছে।
২৪ মিনিট আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর বোর্ড অব পিস বা শান্তি পরিষদের প্রথম সভায় জানিয়েছেন, ৯টি সদস্যদেশ গাজা উপত্যকার পুনর্গঠন তহবিলে ৭ বিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। একই সঙ্গে পাঁচটি দেশ ফিলিস্তিনি ভূখণ্ডে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী (আইএসএফ) মোতায়েনে সম্মত হয়েছে।
১ ঘণ্টা আগে
সভায় ট্রাম্প তাঁর ভাষণে বলেন, ‘আমি দুই দেশকেই বলেছিলাম, আমি তোমাদের প্রত্যেকের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপ করতে যাচ্ছি। এর ফলে তারা কার্যত কোনো ব্যবসাই করতে পারত না। যখন তারা দেখল যে প্রচুর টাকা লোকসান হতে যাচ্ছে, তখন তারা বলল—আমরা আর লড়াই করতে চাই না। এভাবেই আমরা বিষয়টি সমাধান করেছি।’
৯ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি হবে নাকি যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নেবে—তা আগামী ১০ দিনের মধ্যে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে নিজের নবগঠিত বোর্ড অব পিসের উদ্বোধনী সভায় তিনি এই সময়সীমার কথা উল্লেখ করেন।
১০ ঘণ্টা আগে