
রোমানিয়ায় বহুল প্রতীক্ষিত প্রেসিডেন্ট নির্বাচনে ইউরোপপন্থী ও দুর্নীতিবিরোধী অবস্থানের জন্য পরিচিত বুচারেস্টের মেয়র নিকুসোর ড্যান জয়ী হয়েছেন। আজ সোমবার দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে, ৯৯ শতাংশ ভোট গণনায় ড্যান পেয়েছেন ৫৪ শতাংশ ভোট। অন্যদিকে তাঁর কট্টর ডানপন্থী প্রতিদ্বন্দ্বী জর্জ সিমিওন পেয়েছেন ৪৬ শতাংশ।
এই নির্বাচন শুধু রোমানিয়ার জন্য নয়, বরং ইউরোপের ভূরাজনৈতিক প্রেক্ষাপটেও গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছিল। ড্যানের জয়কে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ইউক্রেন স্বাগত জানিয়েছে।
আল-জাজিরা জানিয়েছে, নিকুসোর ড্যান দুর্নীতির বিরুদ্ধে লড়াই এবং রোমানিয়ার ইইউ ও ন্যাটো সদস্যপদকে দৃঢ়ভাবে সমর্থনের অঙ্গীকার করে প্রচারণা চালিয়েছিলেন। অন্যদিকে ইউরো-সন্দেহবাদী সিমিওন ইউক্রেনকে সামরিক সহায়তা বন্ধের ঘোষণা দিয়েছিলেন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ধাঁচে বিদ্যমান শাসনব্যবস্থাকে ভাঙার হুমকি দিয়েছিলেন।
তবে সিমিওন বিজয়ী হলে রোমানিয়াকে ইউরোপ থেকে সরিয়ে রাশিয়ার দিকে ঠেলে দিতে পারেন—এমন আশঙ্কা তাঁর বিরুদ্ধে ভোট দিতে প্ররোচিত করেছে অনেক ভোটারকে। দেশটির ২৫ বছরের মধ্যে এবার সর্বোচ্চ ৬৫ শতাংশ ভোটার নির্বাচনে ভোট দিয়েছেন। প্রথম দফায় এগিয়ে থাকা সিমিওন দ্বিতীয় দফায় হার স্বীকার করেন।
ড্যানের বিজয়কে স্বাগত জানিয়ে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন বলেছেন, ড্যানের বিজয় একটি শক্তিশালী ইউরোপ গঠনে সহায়ক হবে।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ বলেছেন, বহু বিভ্রান্তির চেষ্টার পরও রোমানিয়ার মানুষ গণতন্ত্র, আইনের শাসন ও ইউরোপীয় ইউনিয়নকে বেছে নিয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রোমানিয়াকে একটি নির্ভরযোগ্য অংশীদার হিসেবে পাওয়া গুরুত্বপূর্ণ।
এই নির্বাচনের আগে রোমানিয়ার সাংবিধানিক আদালত রুশ হস্তক্ষেপ ও উগ্র ডানপন্থী প্রার্থীর প্রচারচেষ্টার অভিযোগে আগের একটি নির্বাচন বাতিল করেছিলেন। ওই সময় ক্যালিন জর্জেস্কু নামের এক প্রার্থীকে প্রার্থী হওয়ার অনুমতি দেওয়া হয়নি।

নেপালে প্রলয়ংকরী বন্যার এক মাস পার হলেও হাজার হাজার পরিবার আজও বাস্তুচ্যুত। অন্যদিকে নিখোঁজ হাজার হাজার মানুষের সন্ধানে এখনো উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা। নিখোঁজ ব্যক্তিদের অনেকেই জলবিদ্যুৎ প্রকল্পের ছয়টি সুড়ঙ্গে আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। প্রিয়জন, ঘরবাড়ি ও জীবিকা হারিয়ে....
৩ ঘণ্টা আগে
হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য ইরানের প্রস্তাবিত ৭ দিনের রোডম্যাপ প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইরানের সর্বশেষ প্রস্তাব অগ্রহণযোগ্য।
৪ ঘণ্টা আগে
বদলাচ্ছে বিশ্বের আবহাওয়া। এর প্রত্যক্ষ প্রভাব পড়ছে কৃষিকাজে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি সামলে বৈশ্বিক খাদ্যনিরাপত্তা নিশ্চিতের সমাধান খুঁজতে বেইজিংয়ে সম্প্রতি হয়ে গেল ‘ওয়ার্ল্ড অ্যাগ্রিফুড ইনোভেশন কনফারেন্স’। বিশ্বের ৩০টির বেশি সংস্থা ও গবেষণা প্রতিষ্ঠানের পক্ষ থেকে অন্তত ৩০০ জন প্রতিনিধি এতে অংশ...
৪ ঘণ্টা আগে
দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই আয়োজনকে ঘিরে নানান আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। সরকারি দল বিজেপি এটিকে সাংস্কৃতিক উদ্যোগ হিসেবে প্রশংসা করলেও, বিরোধীরা এর সময় নিয়ে প্রশ্ন তুলছেন...
৬ ঘণ্টা আগে