যুক্তরাষ্ট্রের গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক ইভান গার্শকোভিচকে আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত আটক রাখার সিদ্ধান্ত বহাল রেখেছেন মস্কোর একটি আদালত। আজ বৃহস্পতিবার এই রায় দেওয়া হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
চলতি বছরের গোড়ার দিকে গুপ্তচরবৃত্তির অভিযোগে রাশিয়ায় গ্রেপ্তার হন ৩২ বছর বয়সী এই সংবাদদাতা। ওয়াল স্ট্রিট জার্নাল এবং যুক্তরাষ্ট্র সরকার গুপ্তচরবৃত্তির অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে।
নভেম্বরের শেষদিকে দায়ের করা একটি আপিল আজ বৃহস্পতিবার প্রত্যাখ্যান করেছে মস্কো সিটি কোর্ট। সামাজিক প্ল্যাটফর্মে দেওয়া এক বিবৃতিতে আদালত বলেছেন, ‘ইভান গার্শকোভিচ ২০২৪ সালের ৩০ জানুয়ারি পর্যন্ত রুশ হেফাজতে থাকবে।’
বৃহস্পতিবার শুনানির এক ভিডিও প্রকাশ করেছেন আদালত। সেখানে গাঢ় রঙের সোয়েটার পরে আসামির নির্ধারিত জায়গায় দাঁড়িয়ে গার্শকোভিচকে হাস্যরত অবস্থায় দেখা গেছে। ইভান গার্শকোভিচ আগে এএফপিতে কাজ করতেন।
এ বছর মার্চের শেষ দিকে ইয়েকাটেরিনবার্গের ইউরাল শহরে প্রতিবেদনের কাজে ভ্রমণরত অবস্থায় গার্শকোভিচকে গ্রেপ্তার করা হয়েছিল। সোভিয়েত যুগের পর থেকে রাশিয়ায় গুপ্তচরবৃত্তির অভিযোগে বন্দী হওয়া প্রথম পশ্চিমা সাংবাদিক হচ্ছেন ইভান গার্শকোভিচ। দোষী সাব্যস্ত হলে তার ২০ বছর পর্যন্ত জেল হতে পারে।
রাশিয়া এই মাসে মার্কিন-রুশ দ্বৈত নাগরিক আলসু কুরমাশেভার বিরুদ্ধে নতুন একটি অভিযোগ এনেছে। গত অক্টোবরে কাজানের কেন্দ্রীয় শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কুরমাশেভার বিরুদ্ধে বিদেশি এজেন্ট হিসেবে নিবন্ধনের চেষ্টা করার অভিযোগ আনা হয়েছে।
চলতি সপ্তাহে ইউক্রেন যুদ্ধের সমালোচনা সংক্রান্ত নিয়ম লঙ্ঘনের অভিযোগও আনা হয়েছে কুরমাশেভার বিরুদ্ধে। নতুন এসব অভিযোগের নিন্দা করেছে তার নিয়োগকর্তা রেডিও ফ্রি ইউরোপ/লিবার্টি।

সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) শীর্ষ সম্মেলনের একটি গ্রুপ ছবি ক্রপ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কার্যালয়। সম্পাদিত ছবিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাদ দিয়ে শাহবাজকে ছবির কেন্দ্রস্থলে দেখানো হয়েছে...
৮ ঘণ্টা আগে
নেপালের হিমালয়সংলগ্ন এলাকায় আকস্মিক বন্যা ও ধসে তছনছ হয়ে গেছে অসংখ্য পাহাড়ি গ্রাম। ভয়াবহ এই দুর্যোগের পর সিএনএনের সাংবাদিক উইল রিপলির ক্যামেরায় উঠে এসেছে পাঁচ বছর বয়সী মনীষার অলৌকিক ও আবেগঘন বেঁচে ফেরার গল্প।
৮ ঘণ্টা আগে
ভারতে বিজেপির ধর্মীয় মেরুকরণ ও সাম্প্রদায়িক রাজনীতির আবহে নতুন এক বার্তা দিচ্ছে দেশটির জেন-জি প্রজন্ম। সম্প্রতি দিল্লিতে যন্তর মন্তরের প্রতিবাদ থেকে শুরু করে ঐতিহাসিক জামা মসজিদের সিঁড়ি পর্যন্ত তরুণদের সম্মেলন নরেন্দ্র মোদি ও অমিত শাহের নেতৃত্বাধীন বিজেপি সরকারের কাছে একটি স্পষ্ট বার্তা দিয়েছে। আর ত
৯ ঘণ্টা আগে
নেপালে ভয়াবহ বন্যায় ভেসে যাওয়া বাড়ির ধ্বংসস্তূপ ছাড়ছে না একটি কুকুর। উদ্ধারকর্মীদের ধারণা, যে জায়গাটিকে কুকুরটি তার বাড়ি ও নিজের এলাকা হিসেবে চিনত, সেখানেই ফিরে ফিরে যাচ্ছে সে। হৃদয়স্পর্শী এই দৃশ্য এখন নেপালের নুয়াকোট জেলার ত্রিশুলি বাজারে মানুষের নজর কেড়েছে।
১০ ঘণ্টা আগে