
ব্রিটিশ রাজপরিবারের প্রিন্স ও সাসেক্সের ডিউক হ্যারি মোবাইল হ্যাকিংয়ের শিকার হয়েছেন। এই হ্যাকিংয়ের সঙ্গে জড়িত ছিলেন মিরর গ্রুপ নিউজপেপারের (এমজিএন) সাংবাদিকেরা। এ ঘটনায় আজ শুক্রবার যুক্তরাজ্যের এক আদালতে প্রিন্স হ্যারিকে ১ লাখ ৭৯ হাজার ৬০০ ডলার ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।
ফরাসি বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
আদালতে সাসেক্সের ডিউক মামলার প্রমাণাদি হিসাবে ৩৩টি নমুনা দাখিল করেন। এর মধ্যে ১৫ টিতে হাইকোর্টের বিচারক হ্যারির পক্ষে রায় দেন। এসব প্রমাণাদি তিনি দাখিল করেছিলেন এমজিএনের বিরুদ্ধে, এই গ্রুপ দ্য মিরর, সানডে মিরর এবং সানডে পিপলের প্রকাশক।
মামলার বিচারক ব্রিটেন হাইকোর্টের বিচারপতি টিমোথি ফ্যানকোর্ট একটি বিবৃতিতে বলেছেন, তিনি হ্যারিকে ‘স্বল্প’ পরিমাণে ক্ষতিপূরণ দিয়েছেন কারণ ডিউকের ভোগান্তির পেছনে মিরর গ্রুপের ভূমিকা ক্ষুদ্র ছিল এবং ডিউকের সঙ্গে ঘটা সব বেআইনি কার্যকলাপের জন্য দায়ী ছিল না গ্রুপটি। বছরের পর বছর ধরে ডিউকের প্রতি গণমাধ্যমের নিপীড়নমূলক আচরণের বিষয়ে করা চুক্তি মোটেও বেআইনি ছিল না।
বিচারক বলেছেন, মামলায় তদন্ত করা ৩৩টি আর্টিকেলের মধ্যে মাত্র ১৫ টির জন্য মোবাইল হ্যাকিং বা অন্যান্য অবৈধ উপায়ে তথ্য সংগ্রহ করা হয়েছে।
ফ্যানকোর্ট বলেন, ‘আমি বিবেচনা করি যে তাঁর ফোন স্বল্প পরিমাণে হ্যাক করা হয়েছিল এবং কয়েকটি সংবাদপত্রে নির্দিষ্ট কিছু লোকেরা সাবধানে নিয়ন্ত্রণ করেছিল। ডিউকের দাবি ছিল, প্রকাশিত সব আর্টিকেল মোবাইল হ্যাকিং ও কল রেকর্ড করে তথ্য সংগ্রহ করা হয়েছিল, কারণ ওই সময় মিরর গ্রুপের মধ্যে ফোন হ্যাকিংয়ের মাত্রা ব্যাপক ছিল। কিন্তু ফোন হ্যাকিং সেই সময়ে একমাত্র সাংবাদিকতার হাতিয়ার ছিল না এবং অন্য ১৮টি নিবন্ধের পক্ষে যথেষ্ট বিশ্লেষণ নেই।
রায়ের পরে আইনজীবীর কাছে পাঠানো একটি বিবৃতিতে হ্যারি বলেছেন, এই মামলায় জয়ী হয়ে খুশি। আমি সম্মানের সঙ্গে কর্তৃপক্ষ, আর্থিক নিয়ন্ত্রক ও পুলিশকে তাঁদের দায়িত্ব পালন এবং ডেইলি মিরর গ্রুপের বিরুদ্ধে আনীত সব অভিযোগ তদন্তের আহ্বান জানাচ্ছি।’
চলতি বছরের জুন মাসে প্রিন্স হ্যারি যুক্তরাজ্যের একটি আদালতের মামলায় অবস্থান নেওয়ার জন্য সবচেয়ে সিনিয়র রাজকীয় হয়ে ওঠেন। এই মামলায় দুই দিনের বেশি সাক্ষ্য দেন।

সরকারি পদে থাকাকালীন অসদাচরণের সন্দেহে গ্রেপ্তারের পর অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরকে তদন্তাধীন অবস্থায় মুক্তি দেওয়া হয়েছে। টেমস ভ্যালি পুলিশ বৃহস্পতিবার সকালে জানায়, তারা নরফোক থেকে ষাটোর্ধ্ব এক ব্যক্তিকে গ্রেফতার করেছে এবং বার্কশায়ার ও নরফোকের বিভিন্ন ঠিকানায় তল্লাশি চালাচ্ছে।
২০ মিনিট আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর বোর্ড অব পিস বা শান্তি পরিষদের প্রথম সভায় জানিয়েছেন, নয়টি সদস্য দেশ গাজা উপত্যকার পুনর্গঠন তহবিলে ৭ বিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। একইসঙ্গে পাঁচটি দেশ ফিলিস্তিনি ভূখণ্ডে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী (আইএসএফ) মোতায়েনে সম্মত হয়েছে।
৪৪ মিনিট আগে
সভায় ট্রাম্প তাঁর ভাষণে বলেন, ‘আমি দুই দেশকেই বলেছিলাম, আমি তোমাদের প্রত্যেকের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপ করতে যাচ্ছি। এর ফলে তারা কার্যত কোনো ব্যবসাই করতে পারত না। যখন তারা দেখল যে প্রচুর টাকা লোকসান হতে যাচ্ছে, তখন তারা বলল—আমরা আর লড়াই করতে চাই না। এভাবেই আমরা বিষয়টি সমাধান করেছি।’
৯ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি হবে নাকি যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নেবে—তা আগামী ১০ দিনের মধ্যে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে নিজের নবগঠিত বোর্ড অব পিসের উদ্বোধনী সভায় তিনি এই সময়সীমার কথা উল্লেখ করেন।
১০ ঘণ্টা আগে