ইউক্রেনের রাজধানী কিয়েভে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। তবে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার সবগুলো ড্রোনই ধ্বংস করেছে। এই হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
রাশিয়া থেকে পাঠানো সবগুলো ড্রোনই ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে বলে জানিয়েছেন কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান সেরহি পপকো।
আজ বুধবার সকালে সেরহি পপকো এক টুইটে বলেন, ‘ইউক্রেন গুলি করে রাশিয়ার ১০টি ড্রোন ভূপাতিত করেছে।’
পপকো আরও বলেন, ‘প্রাথমিকভাবে পাওয়া তথ্যানুসারে, রাশিয়া হামলার জন্য শাহেদ ড্রোন ব্যবহার করেছে। ড্রোনগুলো বিপুল পরিমাণ গোলাবারুদ নিয়ে হামলা চালিয়েছিল।’
কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান আরও বলেন, ‘কিয়েভের চারদিক থেকে ১০ টির মতো ড্রোন আক্রমণ করেছিল, কিন্তু আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তা শনাক্ত করে ধ্বংস করতে সক্ষম হয়।’
রুশ ড্রোনগুলোর ধ্বংসাবশেষ কিয়েভের সোলমিয়ানস্কি, হোলোসিভস্কি এবং সোভিয়াতোশিনস্কি এলাকায় পড়েছে। এসব ড্রোনের ধ্বংসাবশেষ কিছু অনাবাসিক স্থাপনা এবং রাস্তার ক্ষতি করেছে। তবে কোন গুরুতর ক্ষয়ক্ষতি হয়নি বা কোথাও আগুন লাগেনি। এতে হতাহতের ঘটনা ঘটেছে বলেও জানা যায়নি।
এদিকে ওদেসার সামরিক প্রশাসনের প্রধান ওলেহ কিপার বুধবার আরেক টুইট বার্তায় তাঁর প্রশাসনকে সম্ভাব্য ড্রোন হামলার বিষয়ে সতর্ক থাকতে বলেছেন।
কিপার তাঁর টুইট বার্তায় জানান, যখন আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করবে তখন সাধারণ মানুষ যেন সবাই নিরাপদ আশ্রয়ে সরে যায়।
এর আগে ইউক্রেন ক্রিমিয়া উপদ্বীপে রাশিয়ার একটি গোলাবারুদ ডিপোতে ইউক্রেন ড্রোন হামলা করেছে। এ ঘটনার পর বহু মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ক্রিমিয়া উপদ্বীপের সঙ্গে রাশিয়াকে সংযুক্তকারী ইউরোপের বৃহত্তম কের্চ সড়ক ও রেল সেতুতে যান চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়।

সভায় ট্রাম্প তাঁর ভাষণে বলেন, ‘আমি দুই দেশকেই বলেছিলাম, আমি তোমাদের প্রত্যেকের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপ করতে যাচ্ছি। এর ফলে তারা কার্যত কোনো ব্যবসাই করতে পারত না। যখন তারা দেখল যে প্রচুর টাকা লোকসান হতে যাচ্ছে, তখন তারা বলল—আমরা আর লড়াই করতে চাই না। এভাবেই আমরা বিষয়টি সমাধান করেছি।’
৮ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি হবে নাকি যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নেবে—তা আগামী ১০ দিনের মধ্যে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে নিজের নবগঠিত বোর্ড অব পিসের উদ্বোধনী সভায় তিনি এই সময়সীমার কথা উল্লেখ করেন।
৮ ঘণ্টা আগে
লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের মাদক সিন্ডিকেট পরিচালনা করতেন খুশনুমা আনসারি ওরফে নেহা। তিনি দিনে বিউটি পারলার পরিচালনা করলেও রাতে তিনি ‘ম্যাডাম জেহের’ নামে গ্যাংয়ের অবৈধ কর্মকাণ্ড সামলাতেন। আর সঙ্গী এবং গ্যাংয়ের অন্যতম অস্ত্র সরবরাহকারী ছিলেন ববি কবুতর।
৯ ঘণ্টা আগে
সরকারি দায়িত্ব পালনের সময় অসদাচরণের অভিযোগে ছোট ভাই অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরের গ্রেপ্তারের পর মুখ খুলেছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। আজ এক বিবৃতিতে রাজা জানিয়েছেন, এই ঘটনার ‘পূর্ণাঙ্গ, সুষ্ঠু ও যথাযথ আইনি প্রক্রিয়া’ সম্পন্ন হতে হবে।
১১ ঘণ্টা আগে