ইউক্রেনের বাখমুত শহর ‘প্রায় ঘিরে ফেলেছে’ রুশ বাহিনী। রাশিয়ার সেনাবাহিনীর এই অর্জনকে গত ছয় মাসের মধ্যে সবচেয়ে বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার রুশ বাহিনী কামানের গোলা ছুড়তে ছুড়তে সামনের দিকে এগিয়ে গেছে এবং অবরুদ্ধ বাখমুত প্রায় ঘিরে ফেলেছে।
রাশিয়ার ভাড়াটে সেনাবাহিনী ওয়াগনারের প্রধান বলেছেন, গত কয়েক মাসের অব্যাহত আক্রমণে বাখমুত প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। শহরটি সব দিক থেকে ঘিরে ফেলা হলেও একটি দিকের রাস্তা এখনো ইউক্রেনের সেনাদের জন্য খোলা রাখা হয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বাখমুতের পশ্চিম দিকের রাস্তাগুলোতে রুশ বাহিনীকে ব্যাপক গোলাগুলি করতে দেখা গেছে। মূলত ইউক্রেনের সেনাদের শহরের ভেতরে ঢুকতে ও বাইরে যেতে বাধা দিতেই তারা এই আক্রমণ চালিয়েছে। রুশ বাহিনীর কামানের গোলার আঘাতে খ্রোমোভ শহরের একটি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে।
অন্যদিকে এই শহরের ক্ষতিগ্রস্ত রাস্তাগুলো মেরামত করতে দেখা গেছে ইউক্রেনীয় সৈন্যদের। এ থেকে বোঝা যায়, ইউক্রেন বাহিনী এই শহর ছেড়ে দিতে নারাজ। বাখমুত শহরের পশ্চিম দিকে ইউক্রেন সেনাদের পরিখা খনন করতেও দেখা গেছে।
রাশিয়ার বার্তা সংস্থা আরআইএ একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে দেখা গেছে, ওয়াগনার যোদ্ধারা ধসে যাওয়া ভবনগুলোর পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। একজন যোদ্ধা বলছেন, ইউক্রেন বাহিনী রুশদের ঘেরাও ঠেকাতে বাখমুতের আশপাশের বসতবাড়ি ধ্বংস করছে।
ইউক্রেনের স্থলবাহিনীর কমান্ডার ওলেক্সান্ডার সিরস্কি গতকাল অবরুদ্ধ বাখমুত পরিদর্শন করেছেন। তিনি সম্মুখযোদ্ধাদের সক্ষমতা বাড়াতে স্থানীয় কমান্ডারদের সঙ্গে আলোচনা করেছেন।
বাখমুতে ইউক্রেনীয় সেনা ইউনিটের কমান্ডার ডেনিস ইয়ারোস্লাভস্কি স্থানীয় টেলিভিশন এসপ্রেসোকে বলেছেন, বাখমুত কসাইখানায় পরিণত হয়েছে। কিছু ইউনিটের সেনাদের সুরক্ষিত স্থানে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বাখমুত অঞ্চলটি লবণ ও জিপসাম খনির জন্য বিশেষভাবে পরিচিত। ইউক্রেন বলছে, শহরটির কৌশলগত মূল্য খুব কম। শহরটি দখলের চেষ্টায় রাশিয়া যে বিপুল ক্ষয়ক্ষতি করছে, তা অকারণেই সংঘাত বাড়াচ্ছে।

যুক্তরাষ্ট্রের আগের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো ইরান আবার গড়ে তুলছে এবং একই সঙ্গে ‘যুদ্ধের প্রস্তুতি’ নিচ্ছে। এমনটাই দাবি করেছেন ইরানের এক প্রভাবশালী বিরোধী নেতা। যদিও বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তেহরানের সঙ্গে আলোচনায় যুক্ত।
১ ঘণ্টা আগে
ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গতকাল বুধবার পাইলটদের জন্য এক অস্বাভাবিক সরকারি নোটিশ (নোটিশ ফর এয়ারম্যান বা নোটাম) জারি করে। সেখানে দেশের আকাশসীমার বড় অংশ বন্ধ ঘোষণা করা হয়। মূলত, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মহড়া পরিচালনার জন্য এই আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
১ ঘণ্টা আগে
সরকারি পদে থাকাকালে অসদাচরণের সন্দেহে গ্রেপ্তারের পর অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরকে তদন্তাধীন অবস্থায় মুক্তি দেওয়া হয়েছে। টেমস ভ্যালি পুলিশ বৃহস্পতিবার সকালে জানায়, তারা নরফোক থেকে ষাটোর্ধ্ব এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এবং বার্কশায়ার ও নরফোকের বিভিন্ন ঠিকানায় তল্লাশি চালাচ্ছে।
২ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর বোর্ড অব পিস বা শান্তি পরিষদের প্রথম সভায় জানিয়েছেন, ৯টি সদস্যদেশ গাজা উপত্যকার পুনর্গঠন তহবিলে ৭ বিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। একই সঙ্গে পাঁচটি দেশ ফিলিস্তিনি ভূখণ্ডে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী (আইএসএফ) মোতায়েনে সম্মত হয়েছে।
২ ঘণ্টা আগে