ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে অন্তত ১ হাজার ২২২ মৃতদেহ পাওয়া গেছে বলে দাবি করেছে ইউক্রেন। দেশটির প্রসিকিউটর ভেনেদিক্তোভার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। প্রসিকিউটর ভেনেদিক্তোভা বলেছেন, ‘শুধু কিয়েভের আশে পাশে থেকেই কমপক্ষে ১ হাজার ২২২ উদ্ধার করা হয়েছে।’
এদিকে একজন আঞ্চলিক গভর্নর ওলেগ সিনেগোবভ বলেছেন, ‘গতকাল রোববার সকালে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর উত্তর-পূর্ব খারকিভে গোলাগুলির ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলে বোমা হামলায় একজন শিশুসহ ১০ জন বেসামরিক মানুষ মারা গেছেন।’
সিনেগোবভ টেলিগ্রামে লিখেছেন, ‘সম্মুখ যুদ্ধে ব্যর্থ হয়ে রুশ সেনাবাহিনী বেসামরিকদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে।’
দিনিপ্রোর স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দশ লাখ মানুষের এই শহরে রুশ সেনারা বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। বিমানবন্দর প্রায় বিধ্বস্ত হয়ে গেছে। কত মানুষ যে মারা গেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। গত ১৫ মার্চেও এ শহরে হামলা চালিয়েছিল রুশ সেনারা।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বেসামরিক মানুষদের বিরুদ্ধে রুশদের নৃশংসতার তীব্র নিন্দা জানিয়েছেন। গতকাল রোববার তিনি জার্মান চ্যান্সেলর ওলাফ স্কুলজের সঙ্গে কথা বলার সময় বলেন, ‘যারা ইউক্রেনে যুদ্ধাপরাধ করছে তাদেরকে চিহ্নিত করতে হবে এবং শাস্তি দিতে হবে।’
ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল ইরিনা ভেনেদিক্তোভা বলেছেন, ‘ইউক্রেনে যুদ্ধাপরাধ করার জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ ৫০০ রুশ কর্মকর্তার অপরাধ তদন্ত করা হচ্ছে।’
এদিকে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন, ‘গণহত্যার জন্য রাশিয়ার জবাবদিহি নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।’
ইউক্রেনের পূর্বাঞ্চলেও মৃতের সংখ্যা বাড়ছে বলে জানিয়েছেন দোনেৎস্ক অঞ্চলের গভর্নর পাভলো কিরিলেনকো। তিনি বলেন, ‘গত শুক্রবার ক্রামতোর্স্ক শহরের একটি রেল স্টেশনে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৫৭ জন নিহত হয়েছে।’
গতকাল রোববার জাতিসংঘ জানিয়েছে, ইউক্রেনে এখন পর্যন্ত ৪ হাজার ২৩২ জন বেসামরিক মানুষের হতাহতের ঘটনা ঘটেছে। এর মধ্যে ১ হাজার ৭৯৩ জন নিহত হয়েছেন এবং ২ হাজার ৪৩৯ জন আহত হয়েছেন।

সভায় ট্রাম্প তাঁর ভাষণে বলেন, ‘আমি দুই দেশকেই বলেছিলাম, আমি তোমাদের প্রত্যেকের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপ করতে যাচ্ছি। এর ফলে তারা কার্যত কোনো ব্যবসাই করতে পারত না। যখন তারা দেখল যে প্রচুর টাকা লোকসান হতে যাচ্ছে, তখন তারা বলল—আমরা আর লড়াই করতে চাই না। এভাবেই আমরা বিষয়টি সমাধান করেছি।’
৮ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি হবে নাকি যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নেবে—তা আগামী ১০ দিনের মধ্যে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে নিজের নবগঠিত বোর্ড অব পিসের উদ্বোধনী সভায় তিনি এই সময়সীমার কথা উল্লেখ করেন।
৮ ঘণ্টা আগে
লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের মাদক সিন্ডিকেট পরিচালনা করতেন খুশনুমা আনসারি ওরফে নেহা। তিনি দিনে বিউটি পারলার পরিচালনা করলেও রাতে তিনি ‘ম্যাডাম জেহের’ নামে গ্যাংয়ের অবৈধ কর্মকাণ্ড সামলাতেন। আর সঙ্গী এবং গ্যাংয়ের অন্যতম অস্ত্র সরবরাহকারী ছিলেন ববি কবুতর।
৯ ঘণ্টা আগে
সরকারি দায়িত্ব পালনের সময় অসদাচরণের অভিযোগে ছোট ভাই অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরের গ্রেপ্তারের পর মুখ খুলেছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। আজ এক বিবৃতিতে রাজা জানিয়েছেন, এই ঘটনার ‘পূর্ণাঙ্গ, সুষ্ঠু ও যথাযথ আইনি প্রক্রিয়া’ সম্পন্ন হতে হবে।
১১ ঘণ্টা আগে