চরম নারীবিদ্বেষকে প্রথমবারের মতো সন্ত্রাসবাদ হিসেবে বিবেচনার পরিকল্পনা করছে যুক্তরাজ্য। ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী ওয়াইভেত্তে কুপার সন্ত্রাসবিরোধী নীতি পর্যালোচনার নির্দেশ দিয়েছেন, যা বর্তমান আইনে থাকা ফাঁক-ফোকর খুঁজে বের করবে এবং বিভিন্ন মতাদর্শ পর্যবেক্ষণ করবে। এর মধ্যে অন্যতম হলো অনলাইনে নারীবিদ্বেষ ছড়ানোর বিষয়টি।
দেশটির সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যসহ বিশ্বজুড়ে নারী-কিশোরীদের বিরুদ্ধে সহিংসতা বেড়েই চলেছে। এমন পরিস্থিতিতে ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী ওয়াইভেত্তে কুপার সন্ত্রাসবিরোধী নীতি পর্যালোচনার নির্দেশ দিয়েছেন। এর মাধ্যমে উগ্রপন্থী চরমপন্থাকে যেভাবে দেখা হয়, নারীবিদ্বেষকেও ঠিক একইভাবে দেখা হবে।
এমনকি স্কুলের যেসব শিক্ষার্থীদের মধ্যে নারীবিদ্বেষ দেখা যাবে, তাঁদের সরকারের সন্ত্রাসবিরোধী প্রোগ্রামে পাঠানোর জন্য শিক্ষকদের জন্য বাধ্যতামূলক নির্দেশনা দেওয়ার বিধান থাকছে এই আইনে।
যেসব শিক্ষার্থীকে সরকারের এই প্রোগ্রামে পাঠানো হবে, তাঁদের মধ্যে উগ্রবাদিতার কোনো লক্ষণ আছে কি না, সেটিও খুঁজে বের করবে স্থানীয় পুলিশ। তাদের কাজ হবে উগ্রবাদিতা থেকে এসব শিক্ষার্থীকে সরিয়ে আনা।
দ্য টেলিগ্রাফ জানিয়েছে, কথিত নারীবিদ্বেষী ইনফ্লুয়েন্সার অ্যান্ড্রু টেট অনলাইনে কিশোরদের নারীবিদ্বেষ শেখাচ্ছেন। যেমনটা সন্ত্রাসবাদীরা তাঁদের অনুসারীদের ক্ষেত্রে করে। আর অ্যান্ড্রু টেটের এমন কর্মকাণ্ডের কারণেই ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী এ ধরনের নির্দেশনা দিয়েছেন।
গত মাসে যুক্তরাজ্যের পুলিশপ্রধানের কাউন্সিল নারী ও কিশোরীদের ওপর সহিংসতা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে নারীবিদ্বেষকে জাতীয় বিষয় হিসেবে অভিহিত করা হয়।

যুক্তরাষ্ট্রের আগের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো ইরান আবার গড়ে তুলছে এবং একই সঙ্গে ‘যুদ্ধের প্রস্তুতি’ নিচ্ছে। এমনটাই দাবি করেছেন ইরানের এক প্রভাবশালী বিরোধী নেতা। যদিও বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তেহরানের সঙ্গে আলোচনায় যুক্ত।
৪০ মিনিট আগে
ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গতকাল বুধবার পাইলটদের জন্য এক অস্বাভাবিক সরকারি নোটিশ (নোটিশ ফর এয়ারম্যান বা নোটাম) জারি করে। সেখানে দেশের আকাশসীমার বড় অংশ বন্ধ ঘোষণা করা হয়। মূলত, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মহড়া পরিচালনার জন্য এই আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
১ ঘণ্টা আগে
সরকারি পদে থাকাকালে অসদাচরণের সন্দেহে গ্রেপ্তারের পর অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরকে তদন্তাধীন অবস্থায় মুক্তি দেওয়া হয়েছে। টেমস ভ্যালি পুলিশ বৃহস্পতিবার সকালে জানায়, তারা নরফোক থেকে ষাটোর্ধ্ব এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এবং বার্কশায়ার ও নরফোকের বিভিন্ন ঠিকানায় তল্লাশি চালাচ্ছে।
২ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর বোর্ড অব পিস বা শান্তি পরিষদের প্রথম সভায় জানিয়েছেন, ৯টি সদস্যদেশ গাজা উপত্যকার পুনর্গঠন তহবিলে ৭ বিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। একই সঙ্গে পাঁচটি দেশ ফিলিস্তিনি ভূখণ্ডে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী (আইএসএফ) মোতায়েনে সম্মত হয়েছে।
২ ঘণ্টা আগে