পূর্ব ইউক্রেনের বাখমুত শহরের পরিস্থিতি দিন দিন ‘আরও বেশি কঠিন’ হয়ে উঠছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছয় মাসেরও বেশি সময় ধরে শহরটির দখল নিয়ে রুশ বাহিনী ও ইউক্রেনীয় যোদ্ধাদের মধ্যে তীব্র লড়াই চলছে। জেলেনস্কি বলেন, ‘আমাদের অবস্থান ধরে রাখতে ব্যবহার করা যেতে পারে এমন সবকিছু শত্রুরা ক্রমাগত ধ্বংস করে দিচ্ছে।’
বিবিসির প্রতিবেদনে জানা যায়, ইউক্রেনের প্রেসিডেন্ট এমন সময় এ মন্তব্য করলেন যখন যুক্তরাষ্ট্রের ট্রেজারি সচিব জ্যানেট ইয়েলেন কিয়েভ সফরের সময় রাশিয়াকে অস্ত্র সরবরাহের বিষয়ে চীনকে হুঁশিয়ারি দিলেন।
সোমবার ইউক্রেনের রাজধানী কিয়েভে আকস্মিক সফর করেন জ্যানেট। এ সময় তিনি বলেন, চীন যুদ্ধের জন্য রাশিয়াকে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করতে চাইলে তার পরিণতি আরও ‘মারাত্মক’ হবে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের আশ্বাস পুনর্ব্যক্ত করে জ্যানেট বলেন, যুদ্ধে জয়ী হতে ইউক্রেনের যত দিন লাগবে তত দিন পাশে থাকবে ওয়াশিংটন।
এক বছরেরও বেশি সময় আগে ইউক্রেনে রাশিয়া আক্রমণ শুরুর পর থেকে সবচেয়ে ভয়ানক কয়েকটি যুদ্ধ সংঘটিত হয়েছে দোনেৎস্ক অঞ্চলের বাখমুতে। এই অঞ্চলের একটি অংশ রাশিয়া ও তার বিচ্ছিন্নতাবাদী মিত্রদের নিয়ন্ত্রণে রয়েছে। সম্প্রতি শিল্প নগরটি দখলে নিতে রুশ বাহিনী প্রচেষ্টা বাড়িয়েছে এবং সেনারা আরও অগ্রসর হচ্ছে।
দোনেৎস্ক পিপলস রিপাবলিকের বিচ্ছিন্নতাবাদী স্বঘোষিত নেতা দেনিস পুশিলিন বলেছেন, শহরে প্রবেশের প্রায় সব রাস্তা এখন মস্কোর হামলার আওতায় রয়েছে।
উদ্ভূত পরিস্থিতিতে রুশ সন্ত্রাস থেকে ইউক্রেনের সব অঞ্চল রক্ষায় পশ্চিমাদের কাছে আবারও যুদ্ধবিমান পাঠানোর আহ্বান জানিয়েছেন ভলোদিমির জেলেনস্কি।

সভায় ট্রাম্প তাঁর ভাষণে বলেন, ‘আমি দুই দেশকেই বলেছিলাম, আমি তোমাদের প্রত্যেকের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপ করতে যাচ্ছি। এর ফলে তারা কার্যত কোনো ব্যবসাই করতে পারত না। যখন তারা দেখল যে প্রচুর টাকা লোকসান হতে যাচ্ছে, তখন তারা বলল—আমরা আর লড়াই করতে চাই না। এভাবেই আমরা বিষয়টি সমাধান করেছি।’
৮ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি হবে নাকি যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নেবে—তা আগামী ১০ দিনের মধ্যে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে নিজের নবগঠিত বোর্ড অব পিসের উদ্বোধনী সভায় তিনি এই সময়সীমার কথা উল্লেখ করেন।
৮ ঘণ্টা আগে
লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের মাদক সিন্ডিকেট পরিচালনা করতেন খুশনুমা আনসারি ওরফে নেহা। তিনি দিনে বিউটি পারলার পরিচালনা করলেও রাতে তিনি ‘ম্যাডাম জেহের’ নামে গ্যাংয়ের অবৈধ কর্মকাণ্ড সামলাতেন। আর সঙ্গী এবং গ্যাংয়ের অন্যতম অস্ত্র সরবরাহকারী ছিলেন ববি কবুতর।
৯ ঘণ্টা আগে
সরকারি দায়িত্ব পালনের সময় অসদাচরণের অভিযোগে ছোট ভাই অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরের গ্রেপ্তারের পর মুখ খুলেছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। আজ এক বিবৃতিতে রাজা জানিয়েছেন, এই ঘটনার ‘পূর্ণাঙ্গ, সুষ্ঠু ও যথাযথ আইনি প্রক্রিয়া’ সম্পন্ন হতে হবে।
১১ ঘণ্টা আগে