
ড্রোন ও ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জাম কেনায় ব্যাপক দুর্নীতির অভিযোগে ইউক্রেনের এক সংসদ সদস্যসহ একাধিক সরকারি কর্মকর্তা ও নিরাপত্তা সদস্যকে গ্রেপ্তার করেছে দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা। রাষ্ট্রীয় চুক্তিতে পণ্যের দাম ৩০ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দেওয়ার মাধ্যমে ঘুষ গ্রহণের এ চক্রটি গড়ে তোলা হয়েছিল বলে জানিয়েছে তদন্তকারী সংস্থাগুলো।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, গতকাল শনিবার এক বিবৃতিতে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘দুর্নীতির বিষয়ে কোনো ধরনের সহনশীলতা দেখানো হবে না।’ এ সময় দুর্নীতি উদ্ঘাটনে জড়িত সংস্থাগুলোকে ধন্যবাদ জানান প্রেসিডেন্ট জেলেনস্কি।
এদিকে দুর্নীতিবিরোধী অভিযানের মাঝেই সরকারের এক বিল নিয়ে দেশজুড়ে ছড়িয়ে পড়েছে তীব্র জনরোষ। ওই বিলে দুর্নীতিবিরোধী দুটি প্রধান সংস্থা—ন্যাশনাল অ্যান্টি করাপশন ব্যুরো (এনএবিইউ) ও স্পেশাল অ্যান্টি করাপশন প্রসিকিউটর অফিস (এসএপি)-এর স্বাধীনতা খর্ব করে সমস্ত ক্ষমতা রাষ্ট্রীয় পাবলিক প্রসিকিউটরের হাতে তুলে দেওয়ার প্রস্তাব করা হয়।
সরকার দাবি করে, এসব সংস্থাকে রুশ প্রভাবমুক্ত করতেই এই উদ্যোগ। কিন্তু বিশ্লেষক ও সাধারণ নাগরিকরা একে দুর্নীতি দমনের অগ্রগতির বিরুদ্ধে একটি বাধা হিসেবে দেখেন। ফলে শুরু হয় দেশব্যাপী বিক্ষোভ, যা ২০২২ সালে যুদ্ধ শুরুর পর সবচেয়ে বড় সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়।
বিক্ষোভের চাপে মাত্র ৯ দিনের মাথায় জেলেনস্কি নিজেই সংসদে সংশোধিত একটি বিল উত্থাপন করেন, যেখানে সংস্থা দুটির স্বাধীনতা পুনর্বহাল করা হয়। প্রেসিডেন্টের এই পদক্ষেপ বেশ প্রশংসিত হয়। ইউরোপীয় ইউনিয়নের নেতারাও এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।
ইউরোপীয় কমিশন ও আইএমএফের শর্তের অংশ হিসেবে ২০২৪ সালে ইউক্রেনে প্রতিষ্ঠিত হয় ওই দুই সংস্থা। এই সংস্থাগুলো ২০২২ সালের পর একাধিক উচ্চপর্যায়ের দুর্নীতির মামলায় তদন্ত করেছে। ২০২৩ সালে ইউক্রেনের সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান ভসেভলোদ নিয়াজিয়েভকে তিন মিলিয়ন ডলারের ঘুষ মামলায় গ্রেপ্তার করে এনএবিইউ।

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনঃউন্মুক্ত করা এবং মধ্যপ্রাচ্যে চলা সাত মাসব্যাপী বিস্তৃত যুদ্ধ বন্ধের লক্ষ্যে একটি নতুন কূটনৈতিক প্রস্তাব পেশ করেছে ইরান। কাতারের মধ্যস্থতায় নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে ওয়াশিংটনের কাছে এই প্রস্তাবটি হস্তান্তর করা হয়।
১ ঘণ্টা আগে
অ্যাডলফ হিটলারের ভাগনি অ্যাঞ্জেলা ‘গেলি’ রাউবালের মৃত্যু নিয়ে প্রায় ৯৫ বছর পর নতুন করে রহস্য তৈরি হয়েছে। সম্প্রতি জার্মানির আর্কাইভ থেকে উদ্ধার হওয়া কিছু নথি ইঙ্গিত দিচ্ছে, ১৯৩১ সালে মিউনিখে হিটলারের অ্যাপার্টমেন্টে রাউবালের মৃত্যুর প্রচলিত সময়সীমা ভুল হতে পারে।
১১ ঘণ্টা আগে
পাকিস্তানি এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ওই সাংবাদিক ভারত সরকার ‘পাকিস্তানে সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষকতা’ বন্ধ করবে কবে—এমন প্রশ্ন করলে জয়শঙ্কর পাল্টা প্রশ্ন করেন—‘একটি সন্ত্রাসী রাষ্ট্র আমাকে এই প্রশ্ন করছে?’
১১ ঘণ্টা আগে
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে জলবায়ু পরিবর্তন নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। তবে তাঁর ভাষণের বিষয়বস্তুর পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল আরেকটি বিষয়—মঞ্চে দাঁড়িয়ে তাঁর চোখে থাকা কালো সানগ্লাস...
১৩ ঘণ্টা আগে