একটি অর্থপাচার মামলার তদন্তের সূত্র ধরে গত জানুয়ারিতে স্পেনের মালাগা প্রদেশের মারবেল্লা শহরে গ্রেপ্তার হয়েছিলেন মক্রো মাফিয়ার নেতা করিম বোয়াখরিচান। পরে বিলিয়নিয়ার এই মাদক সম্রাটকে প্রত্যর্পণের মাধ্যমে দেশে ফিরিয়ে নেওয়ার আবেদন করেছিল ডাচ কর্তৃপক্ষ। কিন্তু স্পেনে আমলাতান্ত্রিক জটিলতা এবং প্রত্যর্পণ আবেদনের বিভ্রান্তির কারণে ভুল করে বোয়াখরিচানকে কিছু শর্তের অধীনে জেল থেকে ছেড়ে দিয়েছিল কর্তৃপক্ষ। আর ছাড়া পাওয়ার পরই একেবারে হাওয়ায় মিলিয়ে গেছেন ইউরোপের কুখ্যাত এই মাফিয়া নেতা।
তবে স্প্যানিশ কর্তৃপক্ষ আশা করছে, তারা শিগগিরই বোয়াখরিচানকে খুঁজে বের করতে সক্ষম হবে। গতকাল মঙ্গলবার (২৩ এপ্রিল) বিষয়টি নিয়ে সাংবাদিকদের কাছে স্প্যানিশ বিচার মন্ত্রী ফ্যালিক্স বোলাওস স্বীকার করেছেন—বোয়াখরিচানের পালিয়ে যাওয়ার ঘটনাটি খুবই দুশ্চিন্তার। তবে তিনি আশ্বাস দিয়েছেন, নিরাপত্তা বাহিনী যত দ্রুত সম্ভব তাঁকে ধরে আইনের কাছে সোপর্দ করবে।
মক্রো মাফিয়া ইউরোপের বেশ কয়েকটি শীর্ষস্থানীয় কোকেন পাচার চক্রের সঙ্গে সম্পর্কিত। বিশ্বাস করা হয়—গত ১৫ বছর ধরে এই মাফিয়া গোষ্ঠী দক্ষিণ আমেরিকা মহাদেশ থেকে ইউরোপের দেশগুলোতে বিলিয়ন বিলিয়ন ডলারের কোকেন পাচার করেছে। মূলত নেদারল্যান্ডসের আমস্টারডাম ও রটারডামের বিভিন্ন বন্দর ব্যবহার করে পুরো অঞ্চলজুড়ে কোকেন পাচার করে এই গোষ্ঠী। আর ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং মরক্কোতে এই মাফিয়ার অর্থ পাচারের জাল বিছানো।
ডাচ গণমাধ্যমের দাবি অনুযায়ী, সম্প্রতি নেদারল্যান্ডসের রাজকন্যা অ্যামেলিয়াকে অপহরণ হুমকির সঙ্গে এই মাফিয়ার যোগসূত্র আছে। খবরে প্রকাশিত হয়—অপহরণের হুমকি পেয়ে নিজের দেশ ছেড়ে গত বছর স্পেনে পালিয়ে গিয়েছিলেন ডাচ রাজকুমারী। প্রায় এক বছরের বেশি সময় ধরে তিনি সেখানেই বসবাস করছেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, পালিয়ে যাওয়া করিম বোয়াখরিচান ‘ট্যাক্সি’ নামেও পরিচিত। স্পেনে ৫০ মিলিয়ন ইউরো মূল্যের ১৭২টি সম্পত্তি ক্রয়ের মাধ্যমে অর্থ পাচারের অভিযোগে গত জানুয়ারিতে আরও পাঁচ ব্যক্তির সঙ্গে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল।
৪৬ বছর বয়সী বোয়াখরিচান ইউরোপের দেশগুলোতে একজন মোস্ট ওয়ান্টেড অপরাধী এবং গত পাঁচ বছর ধরে তাঁকে হন্যে হয়ে খুঁজছিল ইন্টারপোল। ধারণা করা হয়, ২০১৪ সালে গুলিতে নিহত হওয়ার আগে তাঁর ভাই সামির বোয়াখরিচান নেদারল্যান্ডস ও মরক্কো ভিত্তিক মক্রো মাফিয়ার বিশাল একটি শাখা তৈরি করেছিলেন। এই শাখা নেদারল্যান্ডস এবং বেলজিয়ামকে কেন্দ্র করে পুরো অঞ্চলজুড়ে বিস্তৃত ছিল। ভাইয়ের মৃত্যুর পর তাঁর অপরাধ সাম্রাজ্যের নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নিয়েছিলেন করিম বোয়াখরিচান। তাঁর গ্রেপ্তারের মধ্য দিয়ে ইউরোপের মাফিয়া সাম্রাজ্যে ক্ষমতার লড়াই কিছুটা শান্ত হয়ে এসেছিল। এই লড়াইয়ে ইতিপূর্বে বেশ কিছু মানুষের মৃত্যু হয়েছে।
গত জানুয়ারিতে করিমের গ্রেপ্তারের খবর পেয়ে ডাচ কর্তৃপক্ষ তাঁকে নেদারল্যান্ডসে ফিরিয়ে নেওয়ার জন্য স্প্যানিশ কর্তৃপক্ষের কাছে আবেদন করেছিল। তবে মাফিয়া প্রধান স্পেনের যে প্রদেশে আটক হয়েছিলেন সেই মালাগার কর্তৃপক্ষ জোর দিয়ে জানিয়েছিল—তাঁকে স্পেনেই বিচারের মুখোমুখি করা হবে। যদিও পরে মাদ্রিদে অবস্থিত স্পেনের জাতীয় আদালত ওই সিদ্ধান্ত বাতিল করেছিল।
এদিকে গত ২২ ফেব্রুয়ারি মালাগার আদালত করিম বোয়াখরিচানের আইনজীবীদের একটি আপিল আমলে নেন এবং ৫০ হাজার ইউরো প্রদানের শর্তে প্রত্যর্পণের আগ পর্যন্ত তাঁর জামিন মঞ্জুর করা হয়।
স্প্যানিশ সংবাদমাধ্যম এল-পাইসের প্রতিবেদন অনুযায়ী, স্প্যানিশ বিচারকেরা স্বীকার করেছেন—জামিন পেলে মাফিয়া নেতা দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন এমন সম্ভাবনা ছিল। কিন্তু তাঁকে পাসপোর্ট সমর্পণে বাধ্য করা এবং ১৫ দিন পর পর আদালতে হাজিরা দেওয়ার শর্তে তাঁর জামিন দেওয়াকে পর্যাপ্ত ব্যবস্থা হিসেবে ধরে নিয়েছিলেন বিচারকেরা।
গত ১ এপ্রিল পর্যন্ত আদালতে নিয়মিতভাবেই হাজিরা দিয়েছিলেন বোয়াখরিচান। তারপর থেকেই তিনি নিখোঁজ।
মঙ্গলবার সাংবাদিকদের জিজ্ঞাসাবাদের মুখে স্প্যানিশ বিচারমন্ত্রী বোলাওস দেশটির আমলাতান্ত্রিক ত্রুটির বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেন।
নেদারল্যান্ডসের হেগে অবস্থিত ডাচ পাবলিক প্রসিকিউটর অফিসের মুখপাত্র ভিনসেন্ট ভিনম্যান দাবি করেছেন, বোয়াখরিচানকে স্প্যানিশ কারাগার থেকে মুক্তি দেওয়ার বিষয়টি ছিল তাদের অজানা।

সভায় ট্রাম্প তাঁর ভাষণে বলেন, ‘আমি দুই দেশকেই বলেছিলাম, আমি তোমাদের প্রত্যেকের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপ করতে যাচ্ছি। এর ফলে তারা কার্যত কোনো ব্যবসাই করতে পারত না। যখন তারা দেখল যে প্রচুর টাকা লোকসান হতে যাচ্ছে, তখন তারা বলল—আমরা আর লড়াই করতে চাই না। এভাবেই আমরা বিষয়টি সমাধান করেছি।’
৮ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি হবে নাকি যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নেবে—তা আগামী ১০ দিনের মধ্যে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে নিজের নবগঠিত বোর্ড অব পিসের উদ্বোধনী সভায় তিনি এই সময়সীমার কথা উল্লেখ করেন।
৮ ঘণ্টা আগে
লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের মাদক সিন্ডিকেট পরিচালনা করতেন খুশনুমা আনসারি ওরফে নেহা। তিনি দিনে বিউটি পারলার পরিচালনা করলেও রাতে তিনি ‘ম্যাডাম জেহের’ নামে গ্যাংয়ের অবৈধ কর্মকাণ্ড সামলাতেন। আর সঙ্গী এবং গ্যাংয়ের অন্যতম অস্ত্র সরবরাহকারী ছিলেন ববি কবুতর।
৯ ঘণ্টা আগে
সরকারি দায়িত্ব পালনের সময় অসদাচরণের অভিযোগে ছোট ভাই অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরের গ্রেপ্তারের পর মুখ খুলেছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। আজ এক বিবৃতিতে রাজা জানিয়েছেন, এই ঘটনার ‘পূর্ণাঙ্গ, সুষ্ঠু ও যথাযথ আইনি প্রক্রিয়া’ সম্পন্ন হতে হবে।
১১ ঘণ্টা আগে