ইউক্রেন যুদ্ধের অবসান চায় রাশিয়া, এমনটা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সংঘাতের অবসান কূটনৈতিক আলোচনার মাধ্যমে সম্ভব বলেও জানিয়েছেন তিনি।
সাংবাদিকদের পুতিন বলেন, ‘আমাদের লক্ষ্য এই সংঘাতের অবসান ঘটানো। এই যুদ্ধ শেষ করার জন্য চেষ্টা চালিয়ে যাব। এটি যত তাড়াতাড়ি শেষ হবে ততই ভালো।’
এ সময় পুতিন আরও বলেন, ‘সমস্ত দ্বন্দ্বের অবসান, কোনো না কোনোভাবে কূটনৈতিক আলোচনার মাধ্যমেই হয়ে থাকে। আমাদের প্রতিপক্ষরা (কিয়েভ) যত দ্রুত এটা বুঝতে পারবে, ততই মঙ্গল।’
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির যুক্তরাষ্ট্র সফরের পরদিন বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) পুতিন সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় যুক্তরাষ্ট্র রাশিয়াকে দুর্বল করার জন্য ইউক্রেনকে যুদ্ধক্ষেত্র হিসেবে ব্যবহার করছে বলেও অভিযোগ করেন রুশ প্রেসিডেন্ট।
রাশিয়া অবশ্য বরাবরই বলে আসছে, যুদ্ধের অবসানে ইউক্রেনই আলোচনা করতে অস্বীকার করছে। যদিও কিয়েভের দাবি, রাশিয়াকে অবশ্যই তাদের হামলা বন্ধ করতে হবে এবং দখল করা সমস্ত অঞ্চল ছেড়ে দিতে হবে। তাদের ধারণা, আলোচনার নামে কালক্ষেপণ করতে চাইছে রাশিয়া।
এদিকে বুধবার (২১ ডিসেম্বর) আকস্মিক যুক্তরাষ্ট্র সফর করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকের পরে দুই দেশের নেতারা যৌথভাবে সংবাদ সম্মেলন করেন। এ ছাড়া যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ভাষণ দিয়েছেন ভলোদিমির জেলেনস্কি।
কংগ্রেসে বক্তৃতা দেওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের যুদ্ধে যুক্তরাষ্ট্র অকুণ্ঠ সমর্থন দেওয়ায় তিনি কৃতজ্ঞ। তিনি মস্কোর বিরুদ্ধে আরও শক্তিশালী নিষেধাজ্ঞার আহ্বান জানান। এ ছাড়া মার্কিন সরকারের কাছে তিনি আরও সহায়তা প্রার্থনা করেছেন। এ সময় তিনি বলেন, ‘ইউক্রেন কখনোই আত্মসমর্পণ করবে না।’
অন্যদিকে ইউক্রেনের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন প্রেসিডেন্ট বাইডেন। যুক্তরাষ্ট্র ও মিত্ররা ইউক্রেনকে যুদ্ধে জেতানোর জন্য শেষ পর্যন্ত সাহায্য করে যাবে বলেও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

সভায় ট্রাম্প তাঁর ভাষণে বলেন, ‘আমি দুই দেশকেই বলেছিলাম, আমি তোমাদের প্রত্যেকের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপ করতে যাচ্ছি। এর ফলে তারা কার্যত কোনো ব্যবসাই করতে পারত না। যখন তারা দেখল যে প্রচুর টাকা লোকসান হতে যাচ্ছে, তখন তারা বলল—আমরা আর লড়াই করতে চাই না। এভাবেই আমরা বিষয়টি সমাধান করেছি।’
৮ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি হবে নাকি যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নেবে—তা আগামী ১০ দিনের মধ্যে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে নিজের নবগঠিত বোর্ড অব পিসের উদ্বোধনী সভায় তিনি এই সময়সীমার কথা উল্লেখ করেন।
৮ ঘণ্টা আগে
লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের মাদক সিন্ডিকেট পরিচালনা করতেন খুশনুমা আনসারি ওরফে নেহা। তিনি দিনে বিউটি পারলার পরিচালনা করলেও রাতে তিনি ‘ম্যাডাম জেহের’ নামে গ্যাংয়ের অবৈধ কর্মকাণ্ড সামলাতেন। আর সঙ্গী এবং গ্যাংয়ের অন্যতম অস্ত্র সরবরাহকারী ছিলেন ববি কবুতর।
৯ ঘণ্টা আগে
সরকারি দায়িত্ব পালনের সময় অসদাচরণের অভিযোগে ছোট ভাই অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরের গ্রেপ্তারের পর মুখ খুলেছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। আজ এক বিবৃতিতে রাজা জানিয়েছেন, এই ঘটনার ‘পূর্ণাঙ্গ, সুষ্ঠু ও যথাযথ আইনি প্রক্রিয়া’ সম্পন্ন হতে হবে।
১১ ঘণ্টা আগে