
থাইল্যান্ড ভ্রমণের সময় নিখোঁজ হওয়া ব্রিটিশ কিশোরী বেলা মে কুলি প্রায় ৪ হাজার মাইল দূরে জর্জিয়ার রাজধানী তিবলিসিতে গ্রেপ্তার হয়েছেন। ১৮ বছর বয়সী বেলার বিরুদ্ধে বিপুল পরিমাণ গাঁজা ও হাশিশ চোরাচালানের অভিযোগ আনা হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে বুধবার যুক্তরাজ্য-ভিত্তিক ইনডিপেনডেন্ট জানিয়েছে, ইংল্যান্ডের কাউন্টি ডারহামের বেলিংহ্যাম শহরের বাসিন্দা বেলাকে হাতকড়া পরিহিত অবস্থায় তিবলিসির একটি আদালতে প্রবেশ করতে দেখা গেছে।
গত শনিবার থেকেই পরিবারের কাছ থেকে সংযোগ বিচ্ছিন্ন ছিলেন বেলা। ওই দিন তাঁর মা লিয়ান কেনেডির সঙ্গে পূর্বনির্ধারিত ফোনালাপও হয়নি। এরপর তাঁর বাবা ও চাচি তাঁকে খুঁজতে থাইল্যান্ডের ব্যাংককে যান। অবশেষে গতকাল মঙ্গলবার তাঁরা জানতে পারেন, বেলা আসলে জর্জিয়ায় আটক আছেন।
জর্জিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বেলার বিরুদ্ধে বিপুল পরিমাণে মাদকদ্রব্য অবৈধভাবে ক্রয় ও মজুত রাখা এবং তা জর্জিয়ায় অবৈধভাবে নিয়ে যাওয়ার অভিযোগ আনা হয়েছে। এই অভিযোগে দেশটিতে ২০ বছর পর্যন্ত কিংবা আজীবন কারাদণ্ডের বিধান রয়েছে।
এক বিবৃতিতে বলা হয়েছে—২০০৬ সালে জন্ম নেওয়া বেলা কুলির বিরুদ্ধে উল্লেখযোগ্য পরিমাণে গাঁজা এবং হ্যাশিশ অবৈধভাবে সংগ্রহ, মজুত এবং জর্জিয়ায় প্রবেশ করানোর অভিযোগ আনা হয়েছে। এই অপরাধের সর্বোচ্চ শাস্তি আজীবন কারাদণ্ড।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বেলাকে তিবলিসি বিমানবন্দরে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে ৩৪টি হেরমেটিক্যালি সিল করা প্যাকেটে গাঁজা এবং ২০টি প্যাকেটে হ্যাশিশ উদ্ধার করা হয়।
ব্রিটিশ ফরেন অফিসের একজন মুখপাত্র নিশ্চিত করেছেন, বেলাকে জর্জিয়ায় আটক করা হয়েছে এবং তাঁরা বেলার পরিবারের পাশে রয়েছেন। ক্লিভল্যান্ড পুলিশও বেলার আটকের বিষয়টি নিশ্চিত করেছে।
বেলার মা বলেছেন, ‘সে (বেলা) এপ্রিল মাসে এক বন্ধুর সঙ্গে ফিলিপাইনে গিয়েছিল এবং সেখান থেকে মে মাসের ৩ তারিখে থাইল্যান্ড যায়। সে প্রচুর ছবি পোস্ট করছিল। সর্বশেষ সে আমাকে শনিবার বিকেল ৫টা ৩০ মিনিটে একটি মেসেজ পাঠায়। পরে ভিডিও কলে কথা বলবে বলে জানিয়েছিল। এরপর থেকে তার আর কোনো খোঁজ নেই!’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্র সফরে এলে তাঁকে কোনোভাবেই গ্রেপ্তার করা হবে না। নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি এ বিষয়ে এখনো আইনি পদক্ষেপের সম্ভাবনা বিবেচনা করছেন বলে মন্তব্য করার পর সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে
১৭ মিনিট আগে
প্রস্তাবিত ভারত-যুক্তরাষ্ট্র (ইন্ডিয়া-ইউএস) বাণিজ্য চুক্তির বিরুদ্ধে আয়োজিত কিষাণ মহাপঞ্চায়েতে যোগ দিতে মঙ্গলবার দিল্লির উদ্দেশে যাত্রা করা পাঞ্জাবের শত শত কৃষককে দিল্লির আগে শম্ভু সীমান্তে আটকে দিয়েছে হরিয়ানা পুলিশ। হরিয়ানায় প্রবেশের প্রধান প্রবেশদ্বার শম্ভু সীমান্তে তাদের অগ্রযাত্রা...
২৪ মিনিট আগে
পারিবারিক বা দাম্পত্য বিরোধ চলাকালে স্বামীর কর্মস্থল বা নিয়োগকর্তার কাছে স্ত্রীর অভিযোগ জানানোর প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের সুপ্রিম কোর্ট। আদালত পর্যবেক্ষণে বলেছেন, এ ধরনের পদক্ষেপের ফলে স্বামীর চাকরি চলে যেতে পারে, যা শেষ পর্যন্ত স্ত্রীর খোরপোশের দাবিকেই বড় ধরনের ঝুঁকিতে ফেলে দেয়।
১ ঘণ্টা আগে
গাজা উপত্যকার নিজেদের নিয়ন্ত্রণাধীন ৫০ শতাংশেরও বেশি অংশকে বাকি এলাকা থেকে আলাদা করতে দ্রুতগতিতে বিশাল মাটির বাঁধ নির্মাণ করছে ইসরায়েল। এরই মধ্যে প্রায় ২৩ কিলোমিটার দীর্ঘ বাঁধ নির্মাণ করা হয়ে গেছে। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে এমন তথ্য প্রকাশ করেছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।
২ ঘণ্টা আগে