ব্রিটেনের নতুন অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট। সদ্য বিদায়ী অর্থমন্ত্রী কোয়াসি কোয়ার্টেংয়ের স্থলাভিষিক্ত হবেন তিনি। কোয়ার্টেংয়ের বিদায়ের কয়েক ঘণ্টার মধ্যেই দায়িত্ব পেলেন তিনি।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটেনের প্রধানমন্ত্রী লিজ ট্রাস জেরেমি হান্টকে দেশটির নতুন অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন।
৫৫ বছর বয়সী সাবেক পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট ব্রিটেনের প্রধানমন্ত্রী পদের অন্যতম দাবিদার ছিলেন। এর আগে দলীয় নেতা নির্বাচনের সময় ২০১৯ সালে তিনি বরিস জনসনের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন। সেসময় দ্বিতীয় স্থানেই ছিলেন এই নেতা। বিশ্লেষকদের ধারণা, জেরেমি হান্ট বরিস জনসনের চেয়ে আরও সচেতন এবং কম বিতর্কিতভাবে শাসনক্ষমতা চালিয়ে নিতে সক্ষম।
বিগত দুই বছরে বিশেষ করে করোনা মহামারির সময়ে জেরেমি হান্ট দেশটির সাবেক স্বাস্থ্যমন্ত্রী হিসেবে তাঁর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেশটির করোনা মহামারি পরিস্থিতি ভালোভাবেই সামলেছেন। এমনকি, এ বছরের শুরুতে তিনি বলেছিলেন, ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা তাঁর এখনো ফুরিয়ে যায়নি। তাঁর আকাঙ্ক্ষার দিকে আরও একধাপ এগিয়ে গেলেন তিনি।
উল্লেখ্য, আজই বরখাস্ত করা হয় যুক্তরাজ্যের অর্থমন্ত্রী কোয়াসি কোয়ার্টেংকে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, কোয়াসি কোয়ার্টেং গতকাল বৃহস্পতিবারই বলেছিলেন যে, তিনি সরকারের বিতর্কিত অর্থনৈতিক পরিকল্পনার কারণে বাজারে অস্থিরতা দেখা দেওয়া সত্ত্বেও ‘কোথাও যাচ্ছেন না’। অথচ কয়েক ঘণ্টার ব্যবধানে তাঁকে তাঁর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো। কোয়ার্টেং নিজেও তাঁর টুইটার অ্যাকাউন্টে তাঁর দায়িত্ব চ্যুতির বিষয়টি পরিষ্কার করে একটি টুইট শেয়ার করেন।

যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যে ভারতীয় বংশোদ্ভূত মানুষদের ওপর বড় ধরনের হামলার পরিকল্পনার অভিযোগে ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। আলেকজান্দ্রোস পাপোরাকিস নামের ওই তরুণ শিকাগো এলাকার একটি টাকো বেল রেস্তোরাঁয় ক্যাশিয়ার হিসেবে কাজ করতেন।
২৪ মিনিট আগে
অবশেষে ১২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে উন্মুক্ত করা হলো চীন ও উত্তর কোরিয়াকে যুক্ত করা বহুল প্রতীক্ষিত সড়ক সেতু ‘নিউ ইয়ালু রিভার ব্রিজ’। উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচির কারণে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও দুই প্রতিবেশী দেশের মধ্যকার বাণিজ্যিক ও দ্বিপক্ষীয় সম্পর্ক পুনরুদ্ধারের অংশ হিসেবে সেতুটি
১ ঘণ্টা আগে
সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর একটি মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডের অপরাধে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ। বিচার বিভাগীয় প্রক্রিয়ায় অপরাধ প্রমাণিত হওয়ার পর রাজকীয় নির্দেশনায় তাঁদের এই সাজা কার্যকর করা হয়...
২ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়ায় বন ও পিটভূমিতে সৃষ্ট দাবানল থেকে ছড়িয়ে পড়ছে বিষাক্ত ধোঁয়া ও ধোঁয়াশা। এতে ক্ষুব্ধ হয়ে উঠেছে প্রতিবেশী দেশগুলোও। পরিস্থিতি মোকাবিলায় বৃহস্পতিবার নতুন এক পদ্ধতি পরীক্ষামূলকভাবে প্রয়োগ করতে যাচ্ছে দেশটির কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে