
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বশান্তির জন্য অনেক কিছু করছেন। এর জন্য তিনি নোবেল পাওয়ার যোগ্য। একই সঙ্গে ট্রাম্পকে এই পুরস্কার না দেওয়ায় তিনি নোবেল কমিটির সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন। তিনি বলেছেন, ট্রাম্প নোবেল না পাওয়ায় এই পুরস্কারের মর্যাদা নষ্ট হয়েছে।
নরওয়ের নোবেল কমিটি গত শুক্রবার শান্তিতে নোবেল পুরস্কার দিয়েছে ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদোকে। এরপর অনেকেই বলছেন, এতে ট্রাম্পের প্রতি অবহেলা করা হয়েছে। রুশ প্রেসিডেন্ট পুতিনও এমনটাই মনে করেন।
শুক্রবার তাজিকিস্তান সফরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পুতিন বলেন, ‘নোবেল কমিটির বিশ্বাসযোগ্যতা এখন অনেকটাই হারিয়েছে।’ তিনি অভিযোগ করেন, ‘আগেও দেখা গেছে শান্তিতে নোবেল পুরস্কার এমন কিছু ব্যক্তিকে দেওয়া হয়েছে, যাঁরা শান্তির জন্য কিছুই করেননি। এতে পুরস্কারের মর্যাদা নষ্ট হয়েছে।’
যদিও ট্রাম্পের পুরস্কার পাওয়া উচিত কি না—এ প্রশ্নের সরাসরি জবাব দেননি পুতিন। তবে ইউক্রেনে বছরের পর বছর ধরে রক্তক্ষয়ী যুদ্ধ চালিয়ে যাওয়া পুতিন বলেন, ‘ট্রাম্প আসলেই দীর্ঘদিনের সংকট মেটানোর জন্য কাজ করছেন। কিছু ক্ষেত্রে তিনি কয়েক দশকের পুরোনো সংকটও সমাধানের চেষ্টা করছেন।’
পুতিনের দাবি, ট্রাম্প ‘সত্যিই শান্তির জন্য আন্তরিকভাবে চেষ্টা করছেন, আর তার সবচেয়ে বড় উদাহরণ হলো মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি।’
গত বুধবার ট্রাম্প ঘোষণা করেন, ইসরায়েল ও হামাস গাজার যুদ্ধের অবসান ঘটাতে প্রথম ধাপের শান্তিচুক্তিতে সই করেছে। শুক্রবার ইসরায়েল জানায়, গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।
ট্রাম্প দাবি করেছেন, তাঁর দ্বিতীয় মেয়াদে তিনি একাধিক আন্তর্জাতিক সংঘাতের অবসান ঘটিয়েছেন। তবে বার্তা সংস্থা এপি এসব দাবির অনেকগুলোকে ভুল বা অতিরঞ্জিত বলে প্রমাণ করেছে।
পুতিন বলেন, ‘যদি ট্রাম্প তাঁর পরিকল্পনা অনুযায়ী সবকিছু বাস্তবায়ন করতে পারেন, তাহলে তা হবে ইতিহাসে এক অসাধারণ মুহূর্ত।’
এদিকে, নোবেল কমিটির চেয়ারম্যান ইয়র্গেন ওয়াটনে ফ্রিডনেস জানান, মারিয়া কোরিনা মাচাদো স্বাধীনতার সাহসী রক্ষক হিসেবে কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে দাঁড়িয়েছেন ও প্রতিরোধ করেছেন। এই অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে এবার শান্তিতে নোবেল দেওয়া হয়েছে।
এ পর্যন্ত চারজন মার্কিন প্রেসিডেন্ট ও একজন ভাইস প্রেসিডেন্ট শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। তাঁরা হলেন বারাক ওবামা, জিমি কার্টার, উড্রো উইলসন, থিওডোর রুজভেল্ট এবং সাবেক ভাইস প্রেসিডেন্ট আল গোর।
প্রেসিডেন্ট ট্রাম্প নোবেল পুরস্কারের জন্য যত চেষ্টা করেছেন, ইতিহাসে তা বিরল। প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদেই তিনি শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার আগ্রহ দেখিয়েছিলেন। ইসরায়েল-ইরান ও ভারত-পাকিস্তান সংঘাত কমানোর কৃতিত্ব দাবি করে একাধিকবার তিনি নিজেকে নোবেলের যোগ্য বলে প্রচার করেন। চলতি সপ্তাহে গাজা যুদ্ধ থামাতে যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় চুক্তি ঘোষণা করেন ট্রাম্প।
এরও আগে থেকে নিজেকে একজন শান্তির দূত হিসেবে উপস্থাপন করছেন ট্রাম্প। তিনি দাবি করেন, গাজার সংঘাতসহ তিনি মোট আটটি যুদ্ধ থামিয়েছেন। কিন্তু এত কিছুর পরও এবার তাঁর ভাগ্যে নোবেল পুরস্কার জোটেনি।

শুক্রবার (১৫ মে) ঐতিহাসিক ‘নাকবা’ দিবস পালন করেছে ফিলিস্তিনিরা। ‘নাকবা’ হলো ১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার সময় নিজেদের ভূমি থেকে লাখ লাখ ফিলিস্তিনিকে জোর করে উচ্ছেদ ও বাস্তুচ্যুত করার ঘটনা।
১ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শুরুর পর গত দুই মাসে উপসাগরীয় অঞ্চল থেকে ৯ হাজার ৫০০-এর বেশি ফিলিপিনোকে নিজ দেশে ফিরিয়ে নিয়েছে ফিলিপাইন সরকার। সরকারি সহায়তায় পরিচালিত বিশেষ প্রত্যাবাসন ফ্লাইটের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইনসহ বিভিন্ন দেশ থেকে এসব প্রবাসী দেশে ফেরেন।
১ ঘণ্টা আগে
ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে অভিযুক্ত মার্কিন বিমানবাহিনীর সাবেক গোয়েন্দা কর্মকর্তা মনিকা উইটের সন্ধানে দুই লাখ মার্কিন ডলার (প্রায় ২ কোটি ৪০ লাখ টাকা) পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই। গতকাল বৃহস্পতিবার সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, দীর্ঘ ১১ বছর ধরে পলাতক এই
৪ ঘণ্টা আগে
ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ফাতাহ-৪-এর পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা (আইএসপিআর) জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার দেশটির আর্মির রকেট ফোর্স কমান্ড দেশীয় প্রযুক্তিতে তৈরি ফাতাহ-৪ ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে।
৫ ঘণ্টা আগে