রাশিয়ার দক্ষিণাঞ্চলের অ্যাঙ্গেলস বোমারু বিমান ঘাঁটিতে ইউক্রেনের ড্রোন হামলায় অন্তত তিনজন নিহত হয়েছে। মস্কোর পক্ষ থেকে এমনটা জানানো হয়েছে বলে খবর বিবিসির।
মস্কোর দাবি, রোববার ভোর রাতে রুশ বিমান প্রতিরক্ষা বাহিনী ড্রোনটিকে গুলি করে ভূপাতিত করেছে। তবে রাতভর হামলায় ওপর থেকে ধ্বংসাবশেষ পড়ে হতাহতের ঘটনা ঘটেছে।
এর আগে চলতি মাসের শুরুতে বোমারু বিমান রাখার স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর জন্য ইউক্রেনকে দায়ী করে রাশিয়া। ওই ঘাঁটি ইউক্রেন সীমান্তের প্রায় ৫০০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় রাত ১টা ৩৪ মিনিটে কম উচ্চতায় ওড়া ইউক্রেনীয় ড্রোনটিকে বিমান প্রতিরক্ষা বাহিনী গুলি করে ভূপাতিত করেছে। ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে তিনজন রুশ কর্মী প্রাণ হারিয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, চলতি মাসে রুশ বিমানঘাঁটিতে এটি ইউক্রেনের দ্বিতীয় হামলা। সারতভের অ্যাঙ্গেলস বিমানঘাঁটি মস্কো থেকে প্রায় ৭৩০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত। আর ইউক্রেনের যুদ্ধক্ষেত্র থেকে ঘাঁটির অবস্থান অন্তত কয়েকশ কিলোমিটার দূরে। অথচ এই ড্রোন হামলার বিমানঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছিল ইউক্রেন।
এদিকে এসব হামলার বিষয়ে কোনো ধরনের মন্তব্য করেনি ইউক্রেন। তবে ইউক্রেনের সামরিক বাহিনী বলছে, ক্রিসমাসের দিনও যুদ্ধ বন্ধ করেনি রাশিয়া। এদিন ৪০ টিরও বেশি রকেট হামলা চালিয়েছে রুশ সেনারা। যদিও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, ইউক্রেনে যুদ্ধ বন্ধে সব পক্ষের সঙ্গে সমঝোতা আলোচনা করতে প্রস্তুত তিনি। কিন্তু ইউক্রেন ও দেশটিকে সমর্থনদানকারী পশ্চিমা বিশ্ব প্রস্তাবে রাজি নয় বলে মন্তব্য করেন তিনি।

সভায় ট্রাম্প তাঁর ভাষণে বলেন, ‘আমি দুই দেশকেই বলেছিলাম, আমি তোমাদের প্রত্যেকের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপ করতে যাচ্ছি। এর ফলে তারা কার্যত কোনো ব্যবসাই করতে পারত না। যখন তারা দেখল যে প্রচুর টাকা লোকসান হতে যাচ্ছে, তখন তারা বলল—আমরা আর লড়াই করতে চাই না। এভাবেই আমরা বিষয়টি সমাধান করেছি।’
৮ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি হবে নাকি যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নেবে—তা আগামী ১০ দিনের মধ্যে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে নিজের নবগঠিত বোর্ড অব পিসের উদ্বোধনী সভায় তিনি এই সময়সীমার কথা উল্লেখ করেন।
৮ ঘণ্টা আগে
লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের মাদক সিন্ডিকেট পরিচালনা করতেন খুশনুমা আনসারি ওরফে নেহা। তিনি দিনে বিউটি পারলার পরিচালনা করলেও রাতে তিনি ‘ম্যাডাম জেহের’ নামে গ্যাংয়ের অবৈধ কর্মকাণ্ড সামলাতেন। আর সঙ্গী এবং গ্যাংয়ের অন্যতম অস্ত্র সরবরাহকারী ছিলেন ববি কবুতর।
৯ ঘণ্টা আগে
সরকারি দায়িত্ব পালনের সময় অসদাচরণের অভিযোগে ছোট ভাই অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরের গ্রেপ্তারের পর মুখ খুলেছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। আজ এক বিবৃতিতে রাজা জানিয়েছেন, এই ঘটনার ‘পূর্ণাঙ্গ, সুষ্ঠু ও যথাযথ আইনি প্রক্রিয়া’ সম্পন্ন হতে হবে।
১১ ঘণ্টা আগে