পশ্চিমা সামরিক জোট নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনের (ন্যাটো) সদস্য হতে যাচ্ছে ফিনল্যান্ড। আজ মঙ্গলবার ইউরোপের এই দেশ ন্যাটোর ৩১তম সদস্য হতে যাচ্ছে। রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের মধ্যে ফিনল্যান্ডের ন্যাটোভুক্ত হওয়াকে ঐতিহাসিক ঘটনা হিসেবে দেখছেন সমর বিশেষজ্ঞরা।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ফিনল্যান্ড ন্যাটোয় যোগ দেওয়ার ফলে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন এই সামরিক জোটের সীমান্ত রাশিয়ার কাছাকাছি বিস্তৃত হলো।
ফিনল্যান্ড আরও আগেই ন্যাটোর সদস্য হতে পারত। তবে তুরস্ক ও হাঙ্গেরির বাধার কারণে ফিনল্যান্ডের সদস্য হওয়া বাধাগ্রস্ত হয়েছে। একই কারণে সুইডেন এখনো ন্যাটোর সদস্য হতে পারেনি।
তবে তুরস্কের পার্লামেন্ট গত বৃহস্পতিবার (৩০ মার্চ) ফিনল্যান্ডকে ন্যাটোতে যোগদানে অনুমতি দেওয়াসংক্রান্ত একটি বিল অনুমোদন দেওয়া হয়। এর মাধ্যমে সামরিক জোটে যোগদানে ফিনল্যান্ডের শেষ বাধাটি দূর হয়।
এরপর গত রোববার ন্যাটোর মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ বলেন, মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে জোটের সদস্য হতে যাচ্ছে ফিনল্যান্ড।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, রাশিয়া ইউক্রেনের হামলার পর ন্যাটোর সদস্য হওয়ার আবেদন করে ফিনল্যান্ড। কারণ রাশিয়ার সঙ্গে ফিনল্যান্ডের দীর্ঘ সীমান্ত রয়েছে। এর আগে ফিনল্যান্ড নিরপেক্ষ অবস্থানই ধরে রেখেছিল।
এএফপি বলেছে, আজ মঙ্গলবার ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর কাছে ন্যাটোতে আনুষ্ঠানিক যোগদানের কাগজপত্র হস্তান্তর করবেন। এরপর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ন্যাটোর সদর দপ্তরের সামনে মিত্র দেশ এস্তোনিয়া ও ফ্রান্সের মধ্যে ফিনল্যান্ডের নীল-সাদা পতাকা ওড়ানো হবে।
ন্যাটোর প্রধান জেনস স্টোলটেনবার্গ বলেছেন, ‘এটি সত্যিই একটি ঐতিহাসিক দিন। এটি জোটের জন্য একটি মহান দিন।’
ন্যাটোর প্রধান আরও বলেন, ‘রুশ প্রেসিডেন্ট পুতিন ন্যাটোর শক্তি খর্ব করার উদ্দেশ্যে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ নেমেছেন। কিন্তু ঘটনা ঘটছে উল্টো। ন্যাটোর শক্তি বরং বৃদ্ধি পাচ্ছে।’
ফিনল্যান্ডের সবচেয়ে বড় প্রতিবেশী দেশ রাশিয়া। দেশটির সঙ্গে ১ হাজার ৩০০ কিলোমিটার সীমান্ত রয়েছে ফিনল্যান্ডের। ১৯৩৯ সালে রাশিয়া (তৎকালীন সোভিয়েত ইউনিয়ন) ফিনল্যান্ড আক্রমণ করেছিল। এর পরেও স্নায়ুযুদ্ধের পুরোটা সময় ন্যাটো জোটের বাইরেই ছিল ফিনল্যান্ড।

যুক্তরাষ্ট্রের আগের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো ইরান আবার গড়ে তুলছে এবং একই সঙ্গে ‘যুদ্ধের প্রস্তুতি’ নিচ্ছে। এমনটাই দাবি করেছেন ইরানের এক প্রভাবশালী বিরোধী নেতা। যদিও বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তেহরানের সঙ্গে আলোচনায় যুক্ত।
৪৩ মিনিট আগে
ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গতকাল বুধবার পাইলটদের জন্য এক অস্বাভাবিক সরকারি নোটিশ (নোটিশ ফর এয়ারম্যান বা নোটাম) জারি করে। সেখানে দেশের আকাশসীমার বড় অংশ বন্ধ ঘোষণা করা হয়। মূলত, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মহড়া পরিচালনার জন্য এই আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
১ ঘণ্টা আগে
সরকারি পদে থাকাকালে অসদাচরণের সন্দেহে গ্রেপ্তারের পর অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরকে তদন্তাধীন অবস্থায় মুক্তি দেওয়া হয়েছে। টেমস ভ্যালি পুলিশ বৃহস্পতিবার সকালে জানায়, তারা নরফোক থেকে ষাটোর্ধ্ব এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এবং বার্কশায়ার ও নরফোকের বিভিন্ন ঠিকানায় তল্লাশি চালাচ্ছে।
২ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর বোর্ড অব পিস বা শান্তি পরিষদের প্রথম সভায় জানিয়েছেন, ৯টি সদস্যদেশ গাজা উপত্যকার পুনর্গঠন তহবিলে ৭ বিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। একই সঙ্গে পাঁচটি দেশ ফিলিস্তিনি ভূখণ্ডে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী (আইএসএফ) মোতায়েনে সম্মত হয়েছে।
২ ঘণ্টা আগে