ইরানের হামলা ঠেকাতে পশ্চিমা মিত্রদের যেভাবে পাশে পেয়েছে ইসরায়েল, নিজ দেশের ক্ষেত্রেও মিত্রদের কাছ থেকে একই রকমের সহযোগিতা বা পৃষ্ঠপোষকতা চান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গত রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে নিজের এমন প্রত্যাশার কথা জানিয়েছেন তিনি।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
জেলেনস্কি বলেছেন, ইরানের কর্মকাণ্ড পুরো অঞ্চল ও বিশ্বকে হুমকির মুখে ঠেলে দিয়েছে, ঠিক যেভাবে রাশিয়ার কর্মকাণ্ড একটি বৃহত্তর সংঘাতের হুমকি দিচ্ছে। সন্ত্রাস ছড়ানোর ক্ষেত্রে দুই দেশের মধ্যে সুস্পষ্ট সহযোগিতার বিষয়টিতে অবশ্যই আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে একটি দৃঢ় ও ঐক্যবদ্ধ প্রতিক্রিয়া আসতে হবে।
নিয়মিত ভিডিও ভাষণেও এ নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন, ‘বিশ্ব দেখেছে ইসরায়েল তার প্রতিরক্ষায় একা ছিল না। আকাশে হুমকিগুলোও তার মিত্রদের মাধ্যমেই ধ্বংস হয়েছে।’ তিনি আরও বলেন, ‘রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার বিষয়েও কিয়েভের মিত্ররা চোখ বন্ধ করে রাখতে পারে না। বিষয়টি নিয়ে জোরালোভাবে কাজ করা প্রয়োজন।’
জেলেনস্কি বলেন, ‘শুধু বাগাড়ম্বর দিয়ে ইউক্রেনের আকাশসীমা সুরক্ষিত করা সম্ভব নয়।’ তিনি আক্ষেপ করে বলেন, ‘একটি গুরুত্বপূর্ণ সহায়তা প্যাকেজ পাওয়ার জন্য কয়েক মাস ধরে অপেক্ষা করছে কিয়েভ। এ নিয়ে এখনো কংগ্রেসে ভোটের জন্য অপেক্ষা করতে হচ্ছে। এতে করে সন্ত্রাসীদের আত্মবিশ্বাস বাড়ছে, নষ্ট করার মতো সময় অবশিষ্ট নেই।’
উল্লেখ্য, ইসরায়েলের ওপর ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলারও নিন্দা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। একই সঙ্গে তাঁর দেশের জন্য গুরুত্বপূর্ণ একটি সহায়তা প্যাকেজ অনুমোদনের জন্য মার্কিন কংগ্রেসের প্রতি ফের আহ্বান জানিয়েছেন তিনি।

সভায় ট্রাম্প তাঁর ভাষণে বলেন, ‘আমি দুই দেশকেই বলেছিলাম, আমি তোমাদের প্রত্যেকের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপ করতে যাচ্ছি। এর ফলে তারা কার্যত কোনো ব্যবসাই করতে পারত না। যখন তারা দেখল যে প্রচুর টাকা লোকসান হতে যাচ্ছে, তখন তারা বলল—আমরা আর লড়াই করতে চাই না। এভাবেই আমরা বিষয়টি সমাধান করেছি।’
৮ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি হবে নাকি যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নেবে—তা আগামী ১০ দিনের মধ্যে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে নিজের নবগঠিত বোর্ড অব পিসের উদ্বোধনী সভায় তিনি এই সময়সীমার কথা উল্লেখ করেন।
৮ ঘণ্টা আগে
লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের মাদক সিন্ডিকেট পরিচালনা করতেন খুশনুমা আনসারি ওরফে নেহা। তিনি দিনে বিউটি পারলার পরিচালনা করলেও রাতে তিনি ‘ম্যাডাম জেহের’ নামে গ্যাংয়ের অবৈধ কর্মকাণ্ড সামলাতেন। আর সঙ্গী এবং গ্যাংয়ের অন্যতম অস্ত্র সরবরাহকারী ছিলেন ববি কবুতর।
৯ ঘণ্টা আগে
সরকারি দায়িত্ব পালনের সময় অসদাচরণের অভিযোগে ছোট ভাই অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরের গ্রেপ্তারের পর মুখ খুলেছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। আজ এক বিবৃতিতে রাজা জানিয়েছেন, এই ঘটনার ‘পূর্ণাঙ্গ, সুষ্ঠু ও যথাযথ আইনি প্রক্রিয়া’ সম্পন্ন হতে হবে।
১১ ঘণ্টা আগে