জাতিসংঘের মধ্যস্থতায় ইউক্রেনের শস্য রপ্তানি নিয়ে ত্রিপক্ষীয় চুক্তি থেকে রাশিয়া সরলেও অনড় রয়েছে তুরস্ক। রাশিয়াকেও তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে কৃষ্ণ সাগর উপকূলের দেশটি। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সংযুক্ত অঞ্চল ক্রিমিয়ায় কৃষ্ণ সাগরে রুশ নৌবহরে ইউক্রেন ড্রোন হামলার করেছে অভিযোগ তুলে গত শনিবার কিয়েভের সঙ্গে করা শস্য চুক্তি স্থগিত করে মস্কো। তারপরও ওই দিনই ৩ লাখ ৫৪ হাজার ৫০০ টন শস্যবাহী জাহাজ ইউক্রেনের বন্দর ছেড়ে গেছে। গত আগস্টে চুক্তির পর একদিনে সর্বোচ্চ রপ্তানির চালান এটি।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেছেন, ‘রাশিয়া একটু দ্বিধান্বিত আচরণ করছে, কারণ শস্য চুক্তি থেকে তারা সমান সুবিধা তুলে নিতে পারেনি। তারপরও আমরা মানবতার সেবায় আমাদের সংকল্পে আমরা অনড়।’
দেশটির প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকর গতকাল সোমবার টেলিফোনে রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুকে বলেছেন, ‘মস্কোর উচিত শস্য চুক্তি স্থগিত করার বিষয়টি পুনর্বিবেচনা করা। কারণ শস্য চুক্তিটি পৃথিবীর মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়টিকে ইউক্রেন যুদ্ধ থেকে আলাদাভাবে বিবেচনা করা উচিত।’
এদিকে শস্য চুক্তি স্থগিত করার পর জাতিসংঘের পক্ষ থেকেও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। শস্য চুক্তি কর্মসূচির সমন্বয়কারী জাতিসংঘের কর্মকর্তা আমির আবদুল্লাহ বলেছেন, ‘বেসামরিক পণ্যবাহী জাহাজ কখনোই সামরিক লক্ষ্য বা জিম্মি হতে পারে না। খাদ্য পরিবহন অবশ্যই অব্যাহত রাখতে হবে।’
তবে এসব উদ্বেগ-আহ্বান সত্ত্বেও রাশিয়া বলেছে, তারা কৃষ্ণ সাগরের নিরাপত্তা করিডর দিয়ে জাহাজ চলাচলের অনুমতি দেবে না। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, কৃষ্ণ সাগর নিরাপত্তা করিডর দিয়ে জাহাজ চলাচল অগ্রহণযোগ্য। কারণ ইউক্রেনের সশস্ত্র বাহিনী রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করতে এ করিডর ব্যবহার করে।
মস্কোর পক্ষ থেকে আরও বলা হয়েছে, তারা শস্য চুক্তি প্রত্যাহার করেনি। শুধু স্থগিত করেছে মাত্র। তবে ওই রুটে জাহাজ চলাচল অব্যাহত থাকলে রাশিয়া কী পদক্ষেপ নেবে, তা রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়নি।
গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। যুদ্ধ শুরুর অল্প কিছু দিনের মধ্যেই ইউক্রেনের সমুদ্র বন্দরগুলো অবরুদ্ধ করে ফেল রুশ বাহিনী। এরপর ইউক্রেন থেকে শস্য রপ্তানি বন্ধ হয়ে যায়। সারা বিশ্বে খাদ্য সংকট দেখা দেওয়ার উদ্বেগ ছড়িয়ে পড়ে। এমন পরিস্থিতিতে জাতিসংঘের মধ্যস্থতায় গত জুলাইয়ে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শস্য রপ্তানির চুক্তি হয়েছিল। সেই চুক্তি গত শনিবার স্থগিত করেছে রাশিয়া।
রাশিয়ার অভিযোগ, কৃষ্ণ সাগরে রাশিয়ার নৌবহরে ড্রোন হামলা করেছে ইউক্রেন। তবে এ হামলার দায় স্বীকার করেনি ইউক্রেন, কিংবা অস্বীকারও করেনি।

সভায় ট্রাম্প তাঁর ভাষণে বলেন, ‘আমি দুই দেশকেই বলেছিলাম, আমি তোমাদের প্রত্যেকের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপ করতে যাচ্ছি। এর ফলে তারা কার্যত কোনো ব্যবসাই করতে পারত না। যখন তারা দেখল যে প্রচুর টাকা লোকসান হতে যাচ্ছে, তখন তারা বলল—আমরা আর লড়াই করতে চাই না। এভাবেই আমরা বিষয়টি সমাধান করেছি।’
৮ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি হবে নাকি যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নেবে—তা আগামী ১০ দিনের মধ্যে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে নিজের নবগঠিত বোর্ড অব পিসের উদ্বোধনী সভায় তিনি এই সময়সীমার কথা উল্লেখ করেন।
৮ ঘণ্টা আগে
লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের মাদক সিন্ডিকেট পরিচালনা করতেন খুশনুমা আনসারি ওরফে নেহা। তিনি দিনে বিউটি পারলার পরিচালনা করলেও রাতে তিনি ‘ম্যাডাম জেহের’ নামে গ্যাংয়ের অবৈধ কর্মকাণ্ড সামলাতেন। আর সঙ্গী এবং গ্যাংয়ের অন্যতম অস্ত্র সরবরাহকারী ছিলেন ববি কবুতর।
৯ ঘণ্টা আগে
সরকারি দায়িত্ব পালনের সময় অসদাচরণের অভিযোগে ছোট ভাই অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরের গ্রেপ্তারের পর মুখ খুলেছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। আজ এক বিবৃতিতে রাজা জানিয়েছেন, এই ঘটনার ‘পূর্ণাঙ্গ, সুষ্ঠু ও যথাযথ আইনি প্রক্রিয়া’ সম্পন্ন হতে হবে।
১১ ঘণ্টা আগে