গ্রীষ্মের অবকাশ যাপন করতে গিয়ে ইতালিয়ান উপকূলে ঝড়ের কবলে পড়ে ডুবে গেছে একটি ব্রিটিশ প্রমোদতরি। এ ঘটনায় একজনের মৃত্যু এবং অন্তত ছয়জন নিখোঁজ হয়েছেন বলে সোমবার রাতে জানিয়েছে বিবিসি। নিখোঁজদের মধ্যে একজন সুপরিচিত ব্রিটিশ প্রযুক্তি উদ্যোক্তা রয়েছেন বলেও নিশ্চিত করেছে সংবাদমাধ্যমটি।
ইতালীয় ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস জানিয়েছে, সোমবার ভোরে সিসিলির উপকূলে একটি পালতোলা প্রমোদতরি ডুবে যায়। জাহাজটিতে থাকা ২২ জনের মধ্যে বেশ কয়েকজন ব্রিটিশ নাগরিকের পাশাপাশি নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, আমেরিকা ও কানাডার নাগরিকও ছিলেন।
আরও জানা গেছে, ৫৬ মিটার দীর্ঘ বায়েসিয়ান নামে বিলাসবহুল ওই প্রমোততরি পালেরমোর কাছাকাছি একটি এলাকায় ঘূর্ণিঝড়ের কবলে পড়ে। পরে এটি ডুবে গেলে ১৫ জনকে উদ্ধার করে কোস্ট গার্ড। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে এক বছর বয়সী একটি কন্যাশিশুও আছে। উদ্ধারের পর তাকে দ্রুত পালেরমো হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং বাচ্চাটি এখন নিরাপদ আছে।
রয়টার্সের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ডুবে যাওয়া প্রমোদতরি থেকে নিখোঁজদের মধ্যে ব্রিটিশ প্রযুক্তি উদ্যোক্তা মাইক লিঞ্চ রয়েছেন। আইটি শিল্পে তিনি নিজের ভাগ্য তৈরি করেছেন।
১৯৯৬ সালে কেমব্রিজে সফটওয়্যার কোম্পানি অটোনমির সহপ্রতিষ্ঠা ছিলেন তিনি। পরে এই কোম্পানি দ্রুত সম্প্রসারিত হয়ে যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় প্রযুক্তি সংস্থাগুলোর একটি হয়ে ওঠে। তবে নিজের কোম্পানি নিয়ে সম্প্রতি কিছু বিতর্কের মুখেও পড়েছিলেন লিঞ্চ।

যুক্তরাষ্ট্রের আগের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো ইরান আবার গড়ে তুলছে এবং একই সঙ্গে ‘যুদ্ধের প্রস্তুতি’ নিচ্ছে। এমনটাই দাবি করেছেন ইরানের এক প্রভাবশালী বিরোধী নেতা। যদিও বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তেহরানের সঙ্গে আলোচনায় যুক্ত।
৪২ মিনিট আগে
ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গতকাল বুধবার পাইলটদের জন্য এক অস্বাভাবিক সরকারি নোটিশ (নোটিশ ফর এয়ারম্যান বা নোটাম) জারি করে। সেখানে দেশের আকাশসীমার বড় অংশ বন্ধ ঘোষণা করা হয়। মূলত, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মহড়া পরিচালনার জন্য এই আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
১ ঘণ্টা আগে
সরকারি পদে থাকাকালে অসদাচরণের সন্দেহে গ্রেপ্তারের পর অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরকে তদন্তাধীন অবস্থায় মুক্তি দেওয়া হয়েছে। টেমস ভ্যালি পুলিশ বৃহস্পতিবার সকালে জানায়, তারা নরফোক থেকে ষাটোর্ধ্ব এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এবং বার্কশায়ার ও নরফোকের বিভিন্ন ঠিকানায় তল্লাশি চালাচ্ছে।
২ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর বোর্ড অব পিস বা শান্তি পরিষদের প্রথম সভায় জানিয়েছেন, ৯টি সদস্যদেশ গাজা উপত্যকার পুনর্গঠন তহবিলে ৭ বিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। একই সঙ্গে পাঁচটি দেশ ফিলিস্তিনি ভূখণ্ডে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী (আইএসএফ) মোতায়েনে সম্মত হয়েছে।
২ ঘণ্টা আগে